এক্সপ্লোর

Whatsapp Companion Mode: একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চালু থাকবে দু'টি ফোনে! নতুন ফিচারে চমক ইউজারদের জন্য

Whatsapp Features: নতুন ফিচারের সাহায্যে অ্যান্ড্রয়েড বিটা টেস্টাররা একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট দুটো ফোনে দেখতে পাবেন। একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চালানো যাবে চারটি ডিভাইস থেকে।

Whatsapp Companion Mode: অবশেষে হোয়াটসঅ্যাপে (Whatsapp) চালু হল কম্পানিয়ন মোড (Companion Mode) ফিচার। শোনা যাচ্ছে, সমস্ত অ্যান্ড্রয়েড বিটা টেস্টারদের (Android Beta Tester) জন্য উপলব্ধ হয়েছে হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচার। একসঙ্গে চারটি অ্যান্ড্রয়েড ডিভাইসে এবার চালু রাখা যাবে হোয়াটসঅ্যাপ। অর্থাৎ মাল্টি-ডিভাইস সাপোর্ট পাবেন ইউজাররা। হোয়াটসঅ্যাপ বিটা অ্যান্ড্রয়েড ভার্সান 2.23.8.2- র ক্ষেত্রে চালু হয়েছে এই নতুন ফিচার। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetainfo- র রিপোর্ট থেকে জানা গিয়েছে, একটি স্মার্টফোনের পাশাপাশি একাধিক ডিভাইসে একই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চালু রাখা যাবে নতুন ফিচারের সাহায্যে। আপাতত সমস্ত অ্যান্ড্রয়েড বিটা টেস্টারদের জন্য এই ফিচার চালু হলেও হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ এখনও ঘোষণা করেনি যে কবে সব ইউজারদের জন্য এই ফিচার চালু করা হবে। 

নতুন ফিচারের সাহায্যে অ্যান্ড্রয়েড বিটা টেস্টাররা একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট দুটো ফোনে দেখতে পাবেন। প্রথম ফোনে অ্যাক্টিভ ইন্টারনেট প্ল্যান না থাকলেও যদি দ্বিতীয় ফোনে অ্যাকাউন্ট এবং চ্যাট হিস্ট্রি সিঙ্ক হয়ে যায়, তাহলে সেটা দেখতে পাবেন ইউজাররা। তবে যেহেতু আইওএস ভার্সানে এখনও ফিচার চালু হয়নি তাই দ্বিতীয় ডিভাইস কোনও অ্যান্ড্রয়েড ট্যাবলেট বা স্মার্টফোন হতে হবে। বর্তমানে একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ফোনের পাশাপাশি ডেস্কটপে বা ল্যাপটপে অর্থাৎ ওয়েব ভার্সানে চালু রাখা যায়। এক্ষেত্রে ফোনে অ্যাক্টিভ ইন্টারনেট না থাকলেও চলবে। কিন্তু কম্পানিয়ন মোড ফিচার সমস্ত হোয়াটসঅ্যাপ ইউজারদের জন্য চালু হলে (আপাতত অ্যান্ড্রয়েড) ইউজাররা একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট একসঙ্গে চারটি ডিভাইসে চালাতে পারবেন এবং মধ্যে দুটো ডিভাইস স্মার্টফোন হতে পারবেন। সমস্ত ইউজারদের জন্য অ্যান্ড্রয়েড ভার্সানে এই ফিচার কমে চালু হতে চলেছে তা এখনও স্পষ্ট নয়। তবে অনুমান আর খুব বেশি দেরি নেই।

হোয়াটসঅ্যাপের কম্পানিয়ন মোডের সাহায্যেও দুটোর বেশি ডিভাইসে (শোনা যাচ্ছে, চারটি) আপনি আপনার বর্তমান থাকা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন। এক্ষেত্রে সেকেন্ডারি ডিভাইসটি ডেস্কটপ, ল্যাপটপ বা ট্যাব হওয়ার প্রয়োজন নয়। ফোনেও ব্যবহার করা যাবে।  প্রথম ফোনের পাশাপাশি সেকেন্ডারি ফোনেও যখন আপনি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট লিঙ্ক করবেন তখন সমস্ত চ্যাট এবং ডেটা স্থানান্তর হবে। হোয়াটসঅ্যাপের প্রতিদ্বন্দ্বী সংস্থা টেলিগ্রামে ইতিমধ্যেই এই ফিচার রয়েছে। এবার হোয়াটসঅ্যাপেও চালু হতে চলেছে। তবে কবে এই ফিচার সব ইউজারের জন্য চালু হবে তার কোনও নিশ্চিত দিনক্ষণ এখনও জানা যায়নি। আপাতত অ্যান্ড্রয়েডে চালু হলেও এই ফিচার আইওএস ভার্সানেও খুব তাড়াতাড়ি চালু হবে বলে অনুমান করা হচ্ছে। 

আরও পড়ুন- ভারতে হাজির নতুন ফোল্ডেবল ফোন, ফুল চার্জ হবে ৫৫ মিনিটে, রয়েছে ৫টি ক্যামেরা সেনসর

সেরা শিরোনাম

GTA VI Video Game: ২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
Smartphone: ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
PC Memory: মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
WhatsApp Features: হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Embed widget