এক্সপ্লোর

WhatsApp Edit Feature: হোয়াটসঅ্যাপ কমিউনিটিতেও এবার মেসেজ 'এডিট'-এর সুবিধা, ভুল লিখলেও আর সমস্যা নেই

WhatsApp: সব ইউজারদের জন্য দ্রুত এই পরিষেবা চালু হবে বলে অনুমান করছেন প্রযুক্তি বিশেষজ্ঞদের অনেকেই। 

WhatsApp Edit Feature: হোয়াটসঅ্যাপের (WhatsApp) এডিট ফিচার (Edit Feature) মোবাইল এবং ওয়েব ভার্সানে ইতিমধ্যেই চালু হয়েছে। এবার হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে (WhatsApp Community) চালু হয়েছে এডিট ফিচার। মেসেজ পাঠানোর পর ১৫ মিনিট পর্যন্ত এডিটের সময় পাওয়া যাবে। অর্থাৎ ভুল মেসেজ টাইপ করে ফেললেও অসুবিধা নেই। এডিট করে তা ঠিক করে নেওয়ার সুবিধা পাবেন ইউজাররা। মেটা অধিকৃত হোয়াটসঅ্যাপে 'কমিউনিটি' হল এমন একটি বিষয় যেখানে একসঙ্গে রাখা যায় বেশ কয়েকটি হোয়াটসঅ্যাপ গ্রুপ। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo জানিয়েছে গুগল প্লে স্টোর থেকে লেটেস্ট WhatsApp beta for Android 2.23.18.16 ইন্সটল করার পর বিটা টেস্টারদের অনেকেই হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে মেসেজ 'এডিট' করার সুবিধা পাচ্ছেন। সব ইউজারদের জন্য দ্রুত এই পরিষেবা চালু হবে বলে অনুমান করছেন প্রযুক্তি বিশেষজ্ঞদের অনেকেই। 

হোয়াটসঅ্যাপের নতুন প্রাইভেসি ফিচার

একটি নতুন প্রাইভেসি ফিচার নিয়ে কাজ শুরু করেছে হোয়াটসঅ্যাপ সংস্থা। বেশিরভাগ সময়েই হোয়াটসঅ্যাপে ইউজারদের আইপি অ্যাড্রেস ট্র্যাক করে তাদের সঙ্গে প্রতারণা করে হ্যাকাররা। নতুন প্রাইভেসি ফিচারের সাহায্যে আইপি অ্যাড্রেস ট্র্যাক করার বিষয়টি বন্ধ করা যাবে। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo জানিয়েছে, হোয়াটসঅ্যাপ কলের ক্ষেত্রে আসতে চলেছে এই প্রাইভেসি ফিচার। আপাতত কাজকর্ম চলছে। কবে এই ফিচার সমস্ত ইউজারদের জন্য চালু হবে তা নিশ্চিতভাবে জানা যায়নি। তবে গুগল প্লে স্টোরে যে WhatsApp beta for Android 2.23.18.15 ভার্সান উপলব্ধ রয়েছে সেখানে একটি প্রাইভেসি কল রিলে ফিচার দেখা গিয়েছে। অ্যাপের ভবিষ্যতের আপডেটে এই ফিচার যুক্ত হবে সেটা স্পষ্ট ভাবেই বোঝা যাচ্ছে। নতুন প্রাইভেসি ফিচারের সাহায্যে হোয়াটসঅ্যাপে ফোন এলে তার মাধ্যমে হ্যাকারদের এই আইপি অ্যাড্রেস ট্র্যাক করার বিষয়টি বন্ধ করা যাবে। এমনটাই অনুমান করা হচ্ছে।এর পাশাপাশি এটাও বলা হচ্ছে যে নতুন প্রাইভেসি ফিচার চালু হলে হোয়াটসঅ্যাপ কলের গুণমান কিছুটা কমতে পারে। 

এইচডি ছবির পর এবার এইচডি ভিডিও

হোয়াটসঅ্যাপে এইচডি ছবি পাঠানোর ফিচার আগেই চালু হয়েছে। এবার আসছে এইচডি কোয়ালিটির ভিডিও পাঠানোর ফিচার। এইচডি কোয়ালিটির ভিডিও পাঠানোর সুবিধা অ্যান্ড্রয়েড এবং আইওএস- দুই মাধ্যমেই পাওয়া যাবে। এতদিন পর্যন্ত ৪৮০ পিক্সেলের ভিডিও পাঠাওর সুযোগ পেতেন ইউজাররা। এখন তা বাড়িয়ে ৭২০ পিক্সেল করা হয়েছে। হাই রেজোলিউশনের ভিডিও পাঠাতে গেলে আগের তুলনায় অতিরিক্ত ইন্টারনেট খরচ হবে বলেও জানা গিয়েছে। অল্প দিনের মধ্যেই সব ইউজারদের জন্য এই ফিচার চালু করা হবে বলে মনে করা হচ্ছে। 

সেরা শিরোনাম

Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Mahalaya Event in Kolkata | মহালয়ায় 'মেগা ইভেন্ট', উপস্থিত রয়েছে মুখ্যসচিব Manoj Agarwal
Gyanesh Kumar | CJP-র আন্দোলনের সমর্থনে পথে নামলেন নেহা বোরা, সঙ্গে আইসার সদস্য-সমর্থকরা
Kolkata Metro | বেলেঘাটা থেকে সেক্টর ৫ পর্যন্ত শুরু হল ট্রায়াল রান | #abpananda
Mamata Banerjee Detained | ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়, সাউথ অ্যাভিনিউ থেকে আটক | CJP Delhi Protest
Flydubai Scare | ককপিটে ভারতীয় পাইলটের উপর হামলা, ফ্লাইদুবাইকাণ্ডে তদন্তে NIA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget