এক্সপ্লোর

WhatsApp Features: হোয়াটসঅ্যাপে অন্যের প্রোফাইলে উঁকি মেরে আর নেওয়া যাবে না স্ক্রিনশট, আসছে নতুন ফিচার

WhatsApp Profile Picture: হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo যারা হোয়াটসঅ্যাপ অ্যাপের যাবতীয় ফিচার সম্পর্কে আপডেট প্রকাশ করে, তারা জানিয়েছে আইওএস মাধ্যমে হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচার লক্ষ্য করা গিয়েছে।

WhatsApp Features: হোয়াটসঅ্যাপে একটি নতুন ফিচার নিয়ে শুরু হয়েছে পরীক্ষা নিরীক্ষা (WhatsApp New Features)। এই ফিচার চালু হয়ে গেলে ইউজাররা আর অন্যের প্রোফাইলে (WhatsApp Profile Picture) ঢুকে স্ক্রিনশট নিতে পারবেন না। অর্থাৎ স্ক্রিনশট ব্লক (Screenshot Blocking Features) করার ফিচার চালু করতে চলেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। ইউজারদের নিরাপত্তা, গোপনীয়তা এবং সুরক্ষার খাতিরেই এই ফিচার চালু করা হবে হোয়াটসঅ্যাপে। অনেকেই হোয়াটসঅ্যাপে অন্য ইউজারের প্রোফাইলে ঢুকে স্ক্রিনশট নিয়ে নেন প্রোফাইল পিকচারের। অন্যান্য তথ্যেরও স্ক্রিনশট নেওয়া যায়। এর ফলে ইউজারের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। সেই সমস্যা এড়ানোর জন্যই নতুন স্ক্রিনশট ব্লকিং ফিচার চালু করতে চলেছে হোয়াটসঅ্যাপ সংস্থা। এর আগে অ্যান্ড্রয়েড বিটা ভার্সানে এই ফিচার লক্ষ্য করা গিয়েছিল। এবার আইওএস ভার্সানের লেটেস্ট বিটা আপডেটেও এই স্ক্রিনশট ব্লকিং ফিচার দেখা গিয়েছে। অর্থাৎ নতুন ফিচার চালু হয়ে গেলে আইওএস মাধ্যমে কেউ হোয়াটসঅ্যাপ ইউজারের প্রোফাইলে ঢুকে প্রোফাইল পিকচারের স্ক্রিনশট নিতে পারবেন না। 

হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo যারা হোয়াটসঅ্যাপ অ্যাপের যাবতীয় ফিচার সম্পর্কে আপডেট প্রকাশ করে, তারা জানিয়েছে আইওএস মাধ্যমে হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচার লক্ষ্য করা গিয়েছে। ইউজারদের সুরক্ষা আরও দৃঢ় করাই হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষের লক্ষ্য। তাই জন্যই হোয়াটসঅ্যাপের প্রোফাইল পিকচারের ক্ষেত্রে স্ক্রিনশট ব্লকিং ফিচার চালু হতে চলেছে। ফেসবুকে এই ফিচার আগেই চালু হয়েছে। এবার মেটা অধিকৃত হোয়াটসঅ্যাপেও আসছে এই ফিচার। অ্যান্ড্রয়েড ভার্সানে আগেই লক্ষ্য করা গিয়েছে। এবার নজরে এসেছে আইওএস মাধ্যমেও। হোয়াটসঅ্যাপে এই স্কিরনশট ব্লকিং ফিচার চালু হয়ে গেলে যদি কোনও ইউজারের প্রোফাইলে কেউ ঢুকে তার প্রোফাইল পিকচারের স্ক্রিনশট নেওয়ার চেষ্টা করেন, তাহলে ওই ইউজার একটি অ্যালার্ট পাবেন। 

এর আগে হোয়াটসঅ্যাপে চালু হয়েছিল ভিউ ওয়ান্স মোড। এই ভিউ ওয়ান্স মোডে কাউকে কোনও ছবি পাঠানো হলে তা সেভ করা যাবে না এবং স্ক্রিনশট নেওয়া যাবে। হোয়াটসঅ্যাপে ভিউ ওয়ান্স মোডে ছবি, ভিডিও পাঠানো অনেকটা নিরাপদ। ছবির মতো ভিডিওর ক্ষেত্রেও ভিউ ওয়ান্স মোড থাকলে, সেই ভিডিও সেভ করা যাবে না কিংবা স্ক্রিনশট নেওয়া যাবে না। এবার অনেকটা সেই ফিচারই চালু হতে চলেছে হোয়াটসঅ্যাপের প্রোফাইল পিকচারের ক্ষেত্রেও। 

আরও পড়ুন- ভিভোর প্রথম ফোল্ডেবল ফোন লঞ্চ হতে পারে ভারতে, কবে দেশে আসতে পারে এই মডেল? 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

GTA VI Video Game: ২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
Smartphone: ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
PC Memory: মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
WhatsApp Features: হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget