এক্সপ্লোর

WhatsApp Features: হোয়াটসঅ্যাপে আসছে 'ফেভারিটস' চ্যাট ফিল্টার, কী কী সুবিধা পাবেন ইউজাররা?

WhatsApp: নতুন 'ফেভারিটস চ্যাট ফিল্টার' চালু হয়ে গেলে হোয়াটসঅ্যাপ ইউজাররা সহজেই অ্যাপের মধ্যে তাঁদের ফেভারিট চ্যাটগুলি খুঁজে পাবেন।

WhatsApp Features: বিশ্বের অন্যতম জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ (Instant Messeging App) হল হোয়াটসঅ্যাপ (WhatsApp)। ইউজারদের সুবিধায় প্রায়ই হোয়াটসঅ্যাপে নতুন ফিচার লঞ্চ হয়। জানা গিয়েছে, এবার হোয়াটসঅ্যাপে যুক্ত হতে চলেছে 'ফেভারিটস' চ্যাট ফিল্টার (WhatsApp Favourites Chat Filters)। হোয়াটসঅ্যাপের সব মাধ্যমে 'চ্যাট ফিল্টার' (WhatsApp Chat Filters) ফিচার আগেই চালু হয়েছে। এবার আসতে চলেছে 'ফেভারিটস' চ্যাট ফিল্টার। 

হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetainfo জানিয়েছে ইউজারদের অভিজ্ঞতা যাতে হোয়াটসঅ্যাপ অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে আরও ভাল হয় তাই জন্য চালু হতে চলেছে নতুন ফিচার। একজন ইউজারের হোয়াটসঅ্যাপে থাকা 'ফেভারিট চ্যাট'- এর ক্ষেত্রে আসছে ফিল্টার অপশন। এর ফলে পছন্দের যেসব ইউজারের সঙ্গে আপনি চ্যাট করতে চান তাঁদের সহজেই খুঁজে পাবেন হোয়াটসঅ্যাপে। সূত্রের খবর, এখন এই ফিচার নিয়ে কাজ করছে হোয়াটসঅ্যাপ। খুব তাড়াতাড়ি পরীক্ষা নিরীক্ষার জন্য সেইসব ইউজারদের কাছে এই ফিচারের পরিষেবা পৌঁছে যাবে যাঁরা ইতিমধ্যেই গুগল প্লে বিটা প্রোগ্রামে নিজেদের নাম রেজিস্টার করেছেন। 

আপাতত হোয়াটসঅ্যাপের চ্যাট ফিল্টার অপশনে যুক্ত রয়েছে আনরেড, গ্রুপ এবং অল- এই তিনটি বিভাগ। নতুন 'ফেভারিটস চ্যাট ফিল্টার' চালু হয়ে গেলে হোয়াটসঅ্যাপ ইউজাররা সহজেই অ্যাপের মধ্যে তাঁদের ফেভারিট চ্যাটগুলি খুঁজে পাবেন। এর পাশাপাশি শোনা যাচ্ছে, হোয়াটসঅ্যাপ সংস্থা আরও একটি ফিচার কাজ করছে। ওই ফিচারের সাহায্যে নির্দিষ্ট চ্যাটের মধ্যে না পড়া মেসেজগুলি খুঁজে পেতে সুবিধা হবে ইউজারদের। এছাড়াও আসতে চলেছে গ্রুপ ফিল্টার অপশন। এই ফিচার নির্দিষ্ট গ্রুপের ক্ষেত্রে আনরেড বা না পড়া মেসেজ খুঁজে বের করতে সুবিধা দেবে ইউজারদের। 

হোয়াটসঅ্যাপের ফেভারিটস চ্যাট ফিল্টার 

হোয়াটসঅ্যাপের এই ফেভারিটস চ্যাট ফিল্টার দেখা গিয়েছে হোয়াটসঅ্যাপ বিটা অ্যান্ড্রয়েড ২.২৪.১২.৭ ভার্সানে। এই ফিচারের সাহায্যে একজন ইউজার তাঁর হোয়াটসঅ্যাপে থাকা সেই সমস্ত চ্যাট বা ব্যক্তিকে আলাদা করতে পারবেন যাঁদের সঙ্গে সবচেয়ে বেশি কথা হয়। এরপর সেইসব চ্যাটকে যুক্ত করা যাবে 'ফেভারিটিস' চ্যাট ফিল্টার অপশনে। এর ফলে হোয়াটসঅ্যাপে থাকা সমস্ত কনট্যাক্টের মধ্যে থেকে রোজের প্রয়োজনীয় কনট্যাক্টগুলি খুঁজে পেতে সুবিধা হবে ইউজারদের। ফলে তাঁদের অভিজ্ঞতাও ভাল হবে। 

আরও পড়ুন- চিনে লঞ্চ হওয়া ফোন নতুন করে ভারতে আনতে চলেছে ওপ্পো, তালিকায় কোন কোন মডেল? 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget