এক্সপ্লোর

Whatsapp Avatar: হোয়াটসঅ্যাপেও হাজির ফেসবুকের মতো 'অবতার', কারা পাচ্ছেন এই ফিচারের সুবিধা?

Whatsapp Features: ফেসবুকের পর ইনস্টাগ্রামেও চালু হয়েছিল মেটা-র তৈরি করা এই অবতার ফিচার। খালি এতদিন মেটা অধিকৃত জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ সংস্থা হোয়াটসঅ্যাপেই এই ফিচার ছিল না।

Whatsapp Avatar: হোয়াটসঅ্যাপেও ফেসবুকের মতো ‘অবতার’ (Whatsapp Avatar) হাজির হবে বলে আগেই শোনা গিয়েছিল। এবার জানা গিয়েছে যে, ফেসবুকের মতো Bitmoji অবতার- এর ফিচার এবার চালু হয়েছে হোয়াটসঅ্যাপেও। সূত্রের খবর, এই বিশেষ ফিচারের রোল আউট শুরু হয়েছে নির্দিষ্ট ইউজারদের ক্ষেত্রে। অ্যান্ড্রয়েড ডিভাইস সাম্প্রতিক বিটা আপডেট ২.২২.২৩.৯- এর ক্ষেত্রে চালু হয়েছে অবতার ফিচার। প্রথমে এই ফিচার চালু হয়েছে ফেসবুকের নিউজ ফিড এবং মেসেঞ্জার অ্যাপে। এরপর ২০২০ সালে অবতার স্টিকার উপলব্ধ হয় ফেসবুক পোস্টের কমেন্ট বিভাগেও। তারপর যুক্ত হয় ফেসবুক স্টোরিতে। সম্প্রতি আবার মেটা কর্তৃপক্ষ লঞ্চ করেছে Meta 3D Avatar, যা আগের থেকেও দেখতে অনেক ভাল ও স্পষ্ট।

ফেসবুকের পর ইনস্টাগ্রামেও চালু হয়েছিল মেটা-র তৈরি করা এই অবতার ফিচার। খালি এতদিন মেটা অধিকৃত জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ সংস্থা হোয়াটসঅ্যাপেই এই ফিচার ছিল না। এবার সেখানেও নির্দিষ্ট স্তরে ‘অবতার’ ফিচারের রোল আউট শুরু হয়েছে বলে শোনা গিয়েছে। অনুমান, দ্রুত এই ফিচার সমস্ত হোয়াটসঅ্যাপ ইউজারদের জন্য উপলব্ধ হবে। যদিও এই প্রসঙ্গে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ কিছুই ঘোষণা করেনি।

অ্যাপেলের মিমোজি (Memoji)-র সঙ্গে মিল রয়েছে মেটা-র Bitmoji Avatar- এর। এখানে ইউজাররা নিজেদের ‘অবতার’ তৈরি করতে পারবেন। তারপর বানাতে পারবেন একসেট স্টিকার। সেগুলো অন্যান্য ইউজারদের পাঠানোও যাবে। একজন ইউজার যেভাবে নিজেদের লুক সেট করবে সেভাবেই তৈরি হবে এইসব অবতার। হোয়াটসঅ্যাপের মতো জনপ্রিয় মেসেজিং অ্যাপে এই ফিচার চালু হওয়া নিঃসন্দেহে উল্লেখ্য ঘটনা। আপাতত অ্যান্ড্রয়েড ভার্সানে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের নির্দিষ্ট সংখ্যকের কাছে উপলব্ধ হয়েছে এই ফিচার। আইওএস ভার্সানে বা সমস্ত অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য কবে এই ‘অবতার’ ফিচার চালু হবে তা এখনও নিশ্চিত ভাবে জানা যায়নি। তবে অনুমান, সকলের জন্য এই ফিচার উপলব্ধ হতে আর হয়তো বেশি দেরি নেই। সাধারণ বিটা টেস্টিং শুরুর কয়েক সপ্তাহ বা মাসের মধ্যেই জনসাধারনের জন্য সেই ফিচা উপলব্ধ হয়। সেই নিরিখেই অনুমান করা হচ্ছে যে হয়তো হোয়াটসঅ্যাপের সমস্ত মাধ্যম এবং ভার্সানে এই ‘অবতার’ ফিচার চালু হতে আর বেশি দেরি নেই।

জানা গিয়েছে, অ্যান্ড্রয়েড ৪.১ এবং তার চেয়ে বেশি ভার্সানের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম যেসব স্মার্টফোনে থাকবে সেখানেই কাজ করবে হোয়াটসঅ্যাপ। অন্যান্য অ্যান্ড্রয়েড ভার্সানে ২৪ অক্টোবর থেকে আর কাজ করবে না এই জনপ্রিয় মেসেজিং অ্যাপ। 

আরও পড়ুন- কেবিসির নাম দিয়ে প্রতারণা, হোয়াটসঅ্যাপে এই ভুল করলেই ফাঁকা হবে অ্যাকাউন্ট

সেরা শিরোনাম

GTA VI Video Game: ২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
Smartphone: ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
PC Memory: মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
WhatsApp Features: হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget