এক্সপ্লোর

Whatsapp: হোয়াটসঅ্যাপের চ্যাট বা গ্রুপেও 'পিন' করা যাবে মেসেজ, ইউজারদের সুবিধায় আসছে নতুন ফিচার

Whatsapp Features: বর্তমানে হোয়াটসঅ্যাপে চ্যাট বা গ্রুপ পিন করার সুবিধা পান ইউজাররা। এই ফিচারেই সামান্য আপডেট যুক্ত হচ্ছে।

Whatsapp: মেটা অধিকৃত জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ (Whatsapp Features) সম্প্রতি ইউজারদের সুবিধার জন্য একটি নতুন ফিচার নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু করেছে। শোনা যাচ্ছে, এই নতুন ফিচার চালু হলে হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে ব্যক্তিগত বা গ্রুপ চ্যাটে ইউজার গুরুত্বপূর্ণ মেসেজ পিন (Pinned Message) করে রাখার সুবিধা পাবেন। বর্তমানে হোয়াটসঅ্যাপে চ্যাট বা গ্রুপ পিন করার সুবিধা পান ইউজাররা। এই ফিচারেই সামান্য আপডেট যুক্ত হচ্ছে। নতুন ফিচার হোয়াটসঅ্যাপে এলে ইউজারদের দারুণ সুবিধা হবে। নিমেষের মধ্যে গুরুত্বপূর্ণ মেসেজ খুজে পাবেন ইউজাররা। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo সম্প্রতি হোয়াটসঅ্যাপের এই ফিচার লঞ্চের কথা প্রকাশ্যে এনেছে। জানা গিয়েছে, হোয়াটসঅ্যাপ অ্যাপের একদম লেটেস্ট ভার্সানে এই ফিচার পাওয়া যাবে। 'পিন' মেসেজ সাধারণত ইউজারদের গুরুত্বপূর্ণ মেসেজ কম সময়ে খুঁজে বের করতে সাহায্য করে। হোয়াটসঅ্যাপে নতুন ফিচার চালু হলে এই সুবিধাই পাবেন ইউজাররা। আপাতত এই ফিচার নিয়ে কাজকর্ম চালাচ্ছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। শোনা যাচ্ছে, অ্যাপের পরবর্তী আপডেটে যুক্ত হবে এই নতুন ফিচার।

Whatsapp Account Banned: বিশ্বের অন্যতম জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হল হোয়াটসঅ্যাপ (Whatsapp)। ভারতেও এই মেসেজিং অ্যাপের জনপ্রিয়তা তুঙ্গে। তবে সম্প্রতি প্রকাশ্যে এসেছে বেশ চমকে দেওয়ার মতো রিপোর্ট। ডিসেম্বর মাসে ভারতে ৩৭ লক্ষের বেশি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ Account Banned) করেছে কর্তৃপক্ষ। ৩৬.৭৭ লক্ষ অ্যাকাউন্ট নিষিদ্ধ অর্থাৎ ব্যান করা হয়েছে। নভেম্বর মাসের তুলনায় সামান্য কমেছে নিষিদ্ধ অ্যাকাউন্টের সংখ্যা। যে পরিমাণ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ডিসেম্বর ২০২২- এ ভারতে নিষিদ্ধ করা হয়েছে তার মধ্যে রয়েছে ১৩.৮৯ লক্ষ অ্যাকাউন্ট যার ব্যাপারে ইউজাররা অভিযোগ জানানোর আগেই সক্রিয়ভাবে যেগুলি নিষিদ্ধ করা হয়েছিল। প্রসঙ্গত উল্লেখ্য, নভেম্বর মাসে ৩৭.১৬ লক্ষ অ্যাকাউন্ট ভারতে নিষিদ্ধ করেছিল হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। এর মধ্যে ৯.৯ লক্ষ অ্যাকাউন্ট আগেভাগেই নিষিদ্ধ করেছিল হোয়াটসঅ্যাপ সংস্থা। 

ইউজারদের নিরাপত্তার জন্য ফের কড়া পদক্ষেপ গ্রহণ করল হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। Information Technology Rules, 2021- এর Rule 4(1)(d) অনুসারে এই বিপুল সংখ্যক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে। ইউজারদের তরফে এইসব অ্যাকাউন্টের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছিল। তার ভিত্তিতেই এই বিপুল সংখ্যক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বাতিল করা হয়েছে। হোয়াটসঅ্যাপের বিভিন্ন নিয়ম নীতি মেনে চলেনি এইসব অ্যাকাউন্ট। তাই সেগুলিকে নিষিদ্ধ করা হয়েছে। ইউজারদের নিরাপত্তা এবং সুরক্ষার ব্যাপারে বরাবরই সচেতন হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। ইউজারদের সুরক্ষার খাতিরেই নিজেদের নিয়ম নীতি আরও দৃঢ় করেছে হোয়াটসঅ্যাপ সংস্থা। ইউজারদের দেওয়া হয় এন্ড-টু-এন্ড মেসেজ এনক্রিপশনের সুবিধা। তার পাশাপাশি কোনও অ্যাকাউন্টে গন্ডগোল দেখা দিলেই তা ব্যান করে হোয়াটসঅ্যাপ। 

আরও পড়ুন- ভারতে আসছে ওপ্পোর ফোল্ডেবল ফোন, কবে লঞ্চ হতে পারে ওপ্পো ফাইন্ড এন২ ফ্লিপ?

 

সেরা শিরোনাম

iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget