এক্সপ্লোর

Whatsapp Features: হোয়াটসঅ্যাপের 'ডিসঅ্যাপিয়ারিং' মেসেজও সেভ করা যাবে! আসছে নতুন ফিচার

Whatsapp: এখনও এই নতুন ফিচারের রোল আউট হয়নি। বিটা টেস্টাররাও এই ফিচার এখনও ব্যবহারের সুযোগ পাননি। তাই এই ফিচার কবে লঞ্চ হবে তা স্পষ্ট নয়।

Whatsapp Feature: নতুন বছরে হোয়াটসঅ্যাপে ইউজারদের সুবিধার জন্য অনেক ফিচার (Whatsapp Features) লঞ্চ হবে একথা আগেই জানা গিয়েছিল। ইতিমধ্যেই একাধিক নতুন ফিচার নিয়ে কাজ শুরু করেছে হোয়াটসঅ্যাপ (Whatsapp Company) কর্তৃপক্ষ। আপাতত একটি এমন ফিচার নিয়ে হোয়াটসঅ্যাপ কাজ করছে যার নাম 'Kept। এই মেসেজ ফিচারের সাহায্যে হোয়াটসঅ্যাপের ডিসঅ্যাপিয়ারিং মেসেজও রেখে দেওয়া সম্ভব। এখনও এই নতুন ফিচারের রোল আউট হয়নি। বিটা টেস্টাররাও এই ফিচার এখনও ব্যবহারের সুযোগ পাননি। হোয়াটসঅ্যাপের ডিসঅ্যাপিয়ারিং মেসেজ ফিচারের সাহায্যে একজন ইউজার অন্য ইউজারকে মেসেজ পাঠালে তা ওই চ্যাটবক্সে নির্দিষ্ট সময় থাকার পর আপনা থেকে ডিলিট হয়ে যাবে। তবে এই kept মেসেজ ফিচারের সাহায্যে হোয়াটসঅ্যাপের ডিসঅ্যাপিয়ারিং মেসেজও সেভ থাকবে। হোয়ায়টসঅ্যাপ ট্র্যাকার Wabetainfo সবার প্রথমে এই ফিচার লক্ষ্য করেছে। যেহেতু এখনও বিটা টেস্টারদের জন্য এই হোয়াটসঅ্যাপ ফিচারের রোলআউট শুরু হয়নি, তাই অনুমান করা হচ্ছে এই ফিচার সর্বসাধারণের জন্য লঞ্চ হতে কিছুটা দেরি রয়েছে। Wabetainfo- র মাধ্যমে জানা গিয়েছে, হোয়াটসঅ্যাপের নতুন Kept মেসেজ ফিচারের সাহায্যে চ্যাটবক্সে থাকা ডিসঅ্যাপিয়ারিং মেসেজ অটোম্যাটিক ভাবে ডিলিট হয়ে যাবে না। সাময়িক ভাবে সেভ থাকবে। যদি কোনও ইউজার এই ডিসঅ্যাপিইয়ারিং মেসেজ হোয়াটসঅ্যাপে সেভ করতে না চান তাহলে un-keep করার সুবিধাও থাকবে ইউজারদের জন্য। এই অপশন ক্লিক করলে হোয়াটসঅ্যাপে থাকা ডিসঅ্যাপিয়ারিং মেসেজগুলো ডিলিট হয়ে যাবে, সেভ হবে না। 

হোয়াটসঅ্যাপ প্রক্সি সার্ভার

ফের নতুন চমক দেখাল হোয়াটসঅ্যাপ। এবার থেকে প্রক্সি সার্ভারের মাধ্যমে  ইন্টারনেট না থাকলেও চালাতে পারবেন হোয়াটসঅ্যাপ। শুধু মোবাইল ইন্টারনেট নয় আপনার এলাকায় ইন্টারনেট না থাকলেও আপনি হোয়াটসঅ্যাপ পরিষেবা ব্যবহার করতে পারবেন। এই বৈশিষ্ট্যটির সাহায্যে, হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা বিশ্বজুড়ে স্বেচ্ছাসেবক ও সংস্থাগুলির প্রক্সি সার্ভার সেটআপের মাধ্যমে একে অপরের সঙ্গে সংযুক্ত থাকবে। অর্থাৎ, আপনি যখন প্রক্সি সার্ভারের সাথে যুক্ত হবেন, তখনই আপনি ইন্টারনেট ছাড়াই হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন।

হোয়াটসঅ্যাপ স্টেটাস রিপোর্ট

হোয়াটসঅ্যাপ ট্র্যাকার Wabetainfo সূত্রে খবর, ভবিষ্যতে হোয়াটসঅ্যাপ স্টেটাসে রিপোর্ট করার সুযোগ পাবেন ইউজাররা। অর্থাৎ যদি আপনার কনট্যাক্ট লিস্টে থাকা কেউ তাঁর হোয়াটসঅ্যাপ স্টেটাসে কোনও আপত্তিকর বা অশালীন ছবি, ভিডিও বা অডিও শেয়ার করেন বা পোস্ট করেন তাহলে সেক্ষেত্রে আপনি রিপোর্ট করার সুযোগ পাবেন। আপাতত হোয়াটসঅ্যাপের ডেস্কটপ ভার্সানের ক্ষেত্রে এই ফিচারের পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে বলে শোনা গিয়েছে। ইউজার কোনও হোয়াটসঅ্যাপ স্টেটাসে রিপোর্ট করলে তা সরাসরি হোয়াটসঅ্যাপের মডারেশন টিমের কাছে পৌঁছে যাবে। মেসেজের ক্ষেত্রেও যেভাবে রিপোর্ট করলে কাজ হয় এক্ষেত্রে তাই হবে। হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ যাচাই করে দেখে নেবে যে ওই স্টেটাসে আপত্তিকর কিছু রয়েছে কিনা। তারপর সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। 

আরও পড়ুন- ওপ্পো রেনো ৯ নয়, ভারতে লঞ্চ হবে ওপ্পো রেনো ১০ সিরিজ, কবে লঞ্চের সম্ভাবনা?

সেরা শিরোনাম

Smartphone: ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
PC Memory: মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
WhatsApp Features: হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
Hero Scooty: দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি
দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি

ভিডিও

Kakoli Ghosh Dastidar | আমরা NDA-র সবচেয়ে বড় শরিক, পুরভোটে ফের BJP-NCPI জোটের সওয়াল কাকলি ঘোষ দস্তিদারের | ABP Ananda
Kakoli Ghosh Dastidar : কিছু কিছু জায়গায় নিশ্চিতভাবে প্রার্থী দাঁড় করাতে এবং জেতাতে চাই : কাকলি
Buxa Tiger | ৩ ঘণ্টা লড়াইয়ের পর অবশেষে জালে বক্সার বাঘিনী | #abpananda
BJP Rally News : শিলিগুড়ি-হাওড়া গণতন্ত্র বাঁচাও-এর ডাক দিয়ে BJP-র মিছিল | ABP Ananda
Islampur Chaos : পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে রণক্ষেত্র ইসলামপুর! | ABP Ananda | BJP News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget