এক্সপ্লোর

WhatsApp New Feature: হোয়াটসঅ্যাপে নতুন ফিচার, আর্কাইভ চ্যাটে নয়া সুবিধা দেবে কোম্পানি

প্রাথমিকভাবে বিটা ভার্সনে চালানো হচ্ছিল ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপের এই নয়া ফিচার। তবে এখন অ্যান্ড্রয়েড অ্যাপের জন্যও দরজা খুলে দিয়েছে হোয়াটসঅ্যাপ।

নয়াদিল্লি: এবার আর্কাইভ চ্যাটে নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ। ইতিমধ্যেই নয়া ফিচার নিয়ে কাজ শুরু করে দিয়েছে কোম্পানি। আগে আর্কাইভ চ্যাটে নতুন মেসেজ এলেই খুলে যেত আর্কাইভ। এবার থেকে আর সেই পরিস্থিতি তৈরি হবে না।

প্রাথমিকভাবে আইফোন ইউজারদের জন্য এই প্রজেক্ট নিয়ে কাজ করছিল হোয়াটসঅ্যাপ। বিটা ভার্সনে চালানো হচ্ছিল ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপের এই নয়া ফিচার। তবে এখন অ্যান্ড্রয়েড অ্যাপের জন্যও দরজা খুলে দিয়েছে হোয়াটসঅ্যাপ। নতুন ফিচারে গ্রাহকদের চ্যাট করার আরও সুবিধা করে দিয়েছে কোম্পানি। যেখানে আর্কাইভ চ্যাট থ্রেডে নতুন মেসেজ এলে তা মেইন চ্যাট ফোল্ডারে দেখাবে না। যদিও আর্কাইভ চ্যাটের ফোল্ডারে গেলে সব মেসেজ দেখতে পারবেন গ্রাহক। আন-আর্কাইভ না করা পর্যন্ত আপনি মেইন চ্যাটে এই মেসেজগুলি দেখতে পারবেন না।

২০১৯ সালে প্রথম আর্কাইভ চ্যাট ফিচার নিয়ে কাজ শুরু করেছিল হোয়াটসঅ্যাপ। বিটাভার্সনে শুরু হয়েছিল এর টেস্টিং। যদিও পরবর্তীকালে তা তুলে নেয় কোম্পানি। সম্প্রতি নিজেদের অফিশিয়াল ট্যুইটার হ্যান্ডেলে নতুন ফিচার নিয়ে মুখ খুলেছে কোম্পানি। হোয়াটসঅ্যাপ জানিয়েছে, মেসেজিং অ্যাপে বেশকিছু নয়া ফিচার চাইছিলেন গ্রাহকরা। কোনও নতুন মেসেজ এলে মেইন চ্যাট লিস্টে আর্কাইভ চ্যাট দেখতে চাইছিলেন তাঁরা। তবে এই সবকিছুই আর্কাইভ ফোল্ডারে দেখতে চাইছিলেন গ্রাহকরা। তাদের চাহিদার কথা মাথায় রেখেই এই ফিচার যোগ করেছে কোম্পানি। সেই অনুয়ায়ী, নতুন মেসেজ পেলেও আর্কাইভ চ্যাট 'মিউটেড' থাকবে। 

ইতিমধ্যেই নয়া ফিচার আনার কারণ ব্যাখ্যা করেছে কোম্পানি। বিবৃতি দিয়ে হোয়াটসঅ্যাপ বলেছে, ''সব সময় সবকিছু আপনার কাছে ফ্রন্ট বা সেন্টারে থাকবে না। আমরা আপনাকে আশ্বস্ত করছি, এই অ্যাপ গ্রাহকের গোপনীয়তা ও সুরক্ষায় সব সময় গুরুত্ব দেবে। হোয়াটসঅ্যাপ একটা সুরক্ষিত প্লাটফর্ম, যেখানে আপনি পরিচিত বিশেষজন ছাড়াও গুরুত্বপূর্ণ গ্রাহকের সঙ্গে কথা বলেন।''

সম্প্রতি হোয়াটসঅ্যাপে আরও এক ফিচাররে বিষয়ে জানিয়েছে কোম্পানি। অনেক ক্ষেত্রে কাজের মাঝে রিং বেজে গেলেও ধরা যায় না হোয়াটসঅ্যাপ গ্রুপ কল। এবার সেই গ্রুপ ভয়েস বা ভিডিয়ো কল ফের ধরার সুযোগ দিচ্ছে হোয়াটসঅ্যাপ। একবার মিস হয়ে গেলেও গ্রুপ কল চলতে থাকলে ফের জয়েন করতে পারবেন আপনি। এ ক্ষেত্রে আপনাকে নতুন করে গ্রুপ কলে অ্যাড করাতে হবে না অ্যাডমিনকে। স্ক্রিনেই কোন গ্রুপ কল মিস গেছে তা দেখতে পারবেন গ্রাহক। 

সেরা শিরোনাম

Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget