এক্সপ্লোর

Whatsapp Feature: হোয়াটসঅ্যাপে 'টেক্সট এডিটর' ফিচারের রোল আউট শুরু, কারা কী সুবিধা পাবেন?

Whatsapp Text Editor: হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo সম্প্রতি জানিয়েছে, হোয়াটসঅ্যাপের নতুন ক্রিয়েটিভ টুলের মাধ্যমে ইউজাররা ইমেজ অর্থাৎ ছবি, ভিডিও এবং জিফ ফাইল এডিট করার অপশনও পাবেন।

Whatsapp: অনেকদিন ধরেই শোনা যাচ্ছে, হোয়াটসঅ্যাপ সংস্থা নতুন একটি টেক্সট এডিটিং (Text Editing) ফিচার নিয়ে কাজ করছে। আগে শোনা গিয়েছিল, অ্যান্ড্রয়েড এবং আইওএস- দুই প্ল্যাটফর্মের জন্যই প্রযোজ্য হবে এই ফিচার। তবে সম্প্রতি নির্দিষ্ট কিছু বিটা টেস্টারদের (Beta Tester) জন্য এই ফিচারের পরীক্ষা নিরীক্ষা শুরু হয়েছে। আপাতত জানা গিয়েছে হোয়াটসঅ্যাপের এই ফিচার কেবলমাত্র অ্যান্ড্রয়েড ভার্সানেই চালু হবে। আইওএস ভার্সানে আগেই এই ফিচারের পরীক্ষা নিরীক্ষা শুরু হয়েছে। তাই অনুমান করা হচ্ছে, এই ভার্সানে খুব তাড়াতাড়ি রোল আউট শুরু হবে। শোনা গিয়েছে, হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ একটি এডিট ফিচার নিয়েও কাজ কর্ম শুরু করেছে। 

হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo সম্প্রতি জানিয়েছে, হোয়াটসঅ্যাপের নতুন ক্রিয়েটিভ টুলের মাধ্যমে ইউজাররা ইমেজ অর্থাৎ ছবি, ভিডিও এবং জিফ ফাইল এডিট করার অপশনও পাবেন। নতুন ফিচারের সঙ্গে থাকা বিভিন্ন ফিচার এবং ফন্টের সাহায্যে এইসব কাজ করা যাবে। আপাতত অ্যান্ড্রয়েড ২.২৩.৭.১৭ আপডেটে নির্দিষ্ট কিছু বিটা টেস্টারের জন্য এই টেক্সট এডিটর ফিচার উপলব্ধ হয়েছে। জানা গিয়েছে, এই ফিচার চালু হয়ে গেলে ইউজাররা খুব সহজে একটি ফন্ট থেকে অন্যত্র অর্থাৎ অন্য ফন্টে যেতে পারবেন। কিবোর্ডের উপরে ডিসপ্লে করা থাকবে বিভিন্ন ফন্ট অপশন। ছবি, ভিডিও এবং জিফ ফাইলের মধ্যে টেক্সট ফরম্যাটিং যুক্ত করা যাবে এই ফিচারের সাহায্যে। বদলে দেওয়া যাবে টেক্সটের ব্যাকগ্রাউন্ড রঙ। আগামী কয়েক সপ্তাহের মধ্যে আরও বেশি ইউজারের জন্য এই টেক্সট এডিটিং ফিচার রোল আউট করা হবে। 

হোয়াটসঅ্যাপ চ্যাট লক

হোয়াটসঅ্যাপে ইউজারদের সুবিধার জন্য চালু হচ্ছে একটি নতুন ফিচার। এখন চলছে পরীক্ষা নিরীক্ষা। খুব তাড়াতাড়ি সব ইউজারদের জন্য এই ফিচার চালু হবে। জানা গিয়েছে, বিশ্বের অন্যতম জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে ইউজারদের সুবিধার জন্য যে ফিচার চালু হতে চলেছে তার নাম 'লক চ্যাট'। এই ফিচার চালু হলে ইউজাররা তাদের প্রাইভেট চ্যাট লক করে রাখতে পারবেন, অর্থাৎ গোপন রাখতে পারবেন কনট্যাক্ট লিস্টে থাকা ইউজারদের থেকে। গ্রুপ চ্যাটের ক্ষেত্রেও কার্যকর হবে এই ফিচার। স্পষ্ট বোঝা যাচ্ছে, নতুন এই ফিচার চালু হলে ইউজাররা পূর্ণ নিয়ন্ত্রণ পাবেন নিজেদের চ্যাট সুরক্ষিত এবং গোপন রাখার। হোয়াটসঅ্যাপের কনট্যাক্ট লিস্টে থাকা ইউজারদের কে বা কারা আপনার চ্যাট দেখতে পাবেন, কারা পাবেন না সেটা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন।

আরও পড়ুন- ১০ হাজারের কমে ফের ভারতে নতুন ফোন আনতে চলেছে 'লাভা', কোন মডেল লঞ্চ হতে চলেছে?

সেরা শিরোনাম

Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?

ভিডিও

Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা
KMC News | চালু ওয়েভার স্কিম, ৬ মাস কার্যকর থাকবে পুরসভার এই স্কিম
CPM News | মিছিল করে যাওয়ার সময় সিপিএম কর্মীদের উপর হামলা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget