এক্সপ্লোর

New Whatsapp Feature: লক করা যাচ্ছে হোয়াটসঅ্যাপের নির্দিষ্ট চ্যাট, কিছু সংখ্যক ইউজার পাচ্ছেন এই সুবিধা

Whatsapp: জানা গিয়েছে, কোনও চ্যাট লক থাকলে সেখানে আসা ছবি বা ভিডিও ফোনের গ্যালারিতে আপনাআপনি ডাউনলোডও হবে না।

New Whatsapp Feature: ইউজারদের সুবিধায় হোয়াটসঅ্যাপ (Whatsapp) কর্তৃপক্ষ নতুন ফিচার লঞ্চ করে প্রায়শই। সম্প্রতি একটি নতুন ফিচারের রোল আউট শুরু হয়েছে। এর মাধ্যমে কিছু সংখ্যক ইউজার চ্যাট লক (Chat Lock) করার সুবিধা পাচ্ছেন। এর পাশাপাশি একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট একাধিক ফোন বা অন্যান্য ডিভাইসে ব্যবহারের ফিচারও যুক্ত হয়েছে হোয়াটসঅ্যাপে। তবে হোয়াটসঅ্যাপের চ্যাট লক ফিচার সব ইউজারদের জন্য উপলব্ধ হয়নি। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WaBetaInfo জানিয়েছে, কিছু সংখ্যক বিটা টেস্টার বর্তমানে লক চ্যাট ফিচার ব্যবহার করতে পারছেন। নতুন এই ফিচারের সাহায্যে দারুণ সুবিধা পাবেন ইউজাররা। এখন আর কয়েকটি চ্যাট লুকিয়ে রাখার জন্য তাঁদের পুরো হোয়াটসঅ্যাপ লক করতে হবে না। বরং নির্দিষ্ট চ্যাট লক করে রাখার ফিচারই যুক্ত হয়েছে হোয়াটসঅ্যাপে। জানা গিয়েছে, কোনও চ্যাট লক থাকলে সেখানে আসা ছবি বা ভিডিও ফোনের গ্যালারিতে আপনাআপনি ডাউনলোডও হবে না। এভাবেই ইউজারের সুরক্ষা এবং নিরাপত্তা বজায় রাখা হবে। 

কীভাবে ব্যবহার করবেন চ্যাট লক ফিচার

স্টেপ ১- হোয়াটসঅ্যাপ কনট্যাক্টের প্রোফাইল সেকশনে যেতে হবে।
স্টেপ ২- স্ক্রল করে নীচে গিয়ে চ্যাট লক ফিচারে ট্যাপ করতে হবে।
স্টেপ ৩- এবার 'লক দিস চ্যাট উইথ ফিঙ্গারপ্রিন্ট' অপশন এনাবেল করতে হবে

এই তিনটি ধাপেই আপনি নির্দিষ্ট চ্যাট লক করতে পারবেন। 

কেন ব্যবহার করবেন হোয়াটসঅ্যাপের চ্যাট লক ফিচার, কারা পাচ্ছেন সুবিধা 

অনেকসময়েই আমাদের ফোন অন্য কারও হাতে থাকে। হয়তো কোনও কাজেই দ্বিতীয় ব্যক্তিকে ফোন দিয়েছেন আপনি। সেই সময়ে কেউ যেন আপনার ব্যক্তিগত বিষয়ে উঁকি দিতে না পারে সেই জন্যই এই সুরক্ষার বন্দোবস্ত। বর্তমানে অবশ্য নির্দিষ্ট সংখ্যক ইউজার এই ফিচারের সুবিধা পাচ্ছেন। আগামী দিনে সকলের জন্য এই ফিচার চালু হবে। 

হোয়াটসঅ্যাপে হাজির আরও একটি নতুন ফিচার

নয়া ফিচার আনল হোয়াটসঅ্যাপ (WhatsApp Update)। এবার একই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলা যাবে চারটে ফোন থেকে। অ্যান্ড্রয়েড এবং আইফোন উভয় ক্ষেত্রেই এই ফিচার ব্যবহারের সুবিধা থাকছে। সম্প্রতি মার্ক জুকারবার্গ ফেসবুক পোস্টে এই খবর জানিয়েছেন। হোয়াটসঅ্যাপের তরফে জানানো হয়েছে, কোনও ফোনে আগে থেকেই সংশ্লিষ্ট অ্যাকাউন্ট লগ ইন থাকলে অন্য ফোনেও করা যাবে। যেখানে চ্যাট শেষ হয়েছিল, সেখান থেকেই আবার চ্যাট শুরু করা যাবে বাকি ফোনগুলিতে। ক্ষুদ্র ব্যবসায়ীদের ক্ষেত্রে, একই বিজনেস অ্যাকাউন্ট নিজের ফোন থেকে ক্রেতাকে রিপ্লাই করতে পারবেন কোনও কর্মচারী।

আরও পড়ুন- ভারতে লঞ্চ হয়েছে ভিভো এক্স৯০ ও ভিভো এক্স৯০ প্রো, কী কী ফিচার রয়েছে এই দুই ফোনে?

সেরা শিরোনাম

GTA VI Video Game: ২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
Smartphone: ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
PC Memory: মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
WhatsApp Features: হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget