এক্সপ্লোর

WhatsApp: কারও হোয়াটসঅ্যাপ স্টেটাস দেখে ভাল লেগেছে? রিপ্লাই দেওয়ার জন্য আসছে নতুন সুবিধা

WhatsApp Status: অ্যান্ড্রয়েড এবং আইওএস দু'ক্ষেত্রেই চালু হতে চলেছে নতুন পরিষেবা।

WhatsApp: সাধারণ মেসেজিং অ্যাপ (Messaging App) হিসেবে যাত্রা শুরু করেছিল হোয়াটসঅ্যাপ (WhatsApp)। তবে সময়ের সঙ্গে সঙ্গে ইউজারদের সুবিধায় একাধিক ফিচার এবং পরিষেবা চালু হয়েছে এই অ্যাপে। আর তার জেরেই বিশ্বের অন্যতম জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ (Instant Messaging App) হয়ে উঠেছে হোয়াটসঅ্যাপ। এবার শোনা যাচ্ছে ইনস্টাগ্রামের মতো একটি ফিচার যুক্ত হতে চলেছে হোয়াটসঅ্যাপে। স্টেটাস আপডেটের ক্ষেত্রে ইনস্টাগ্রামের মতো রিপ্লাই বার ফিচারের রোল আউট শুরু করেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ, বিটা টেস্টারদের জন্য এই ফিচারের রোল আউট শুরু হয়েছে। অ্যান্ড্রয়েড এবং আইওএস দুই ভার্সানেই এই ফিচারের রোল আউট শুরু হয়েছে। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo এই ফিচার রোল আউটের খবর প্রকাশ করেছে। হোয়াটসঅ্যাপের স্টেটাস আপডেটের তলায় দেখা যাবে এই রিপ্লাই বার, যেমন রয়েছে ইনস্টাগ্রামের স্টোরির ক্ষেত্রে। বর্তমানে হোয়াটসঅ্যাপে কাউকে তাঁর স্টেটাস আপডেট দেখে রিপ্লাই দিতে হলে স্ক্রিন সোয়াইপ আপ করতে হয়। এরপর আসে লেখার জায়গা, সেখানে আপনি টেক্সট মেসেজ, ইমোজি ব্যবহার করে রিপ্লাই দিতে পারেন। এক্ষেত্রে যদি স্টেটাস আপডেট দেখে রিপ্লাই দেওয়ার জন্য একটি নির্দিষ্ট রিপ্লাই বার যুক্ত হয় তাহলে সরাসরি সেখানেই ইউজাররা যা লেখার লিখতে পারবেন। আলাদা করে স্ক্রিন সোয়াইপ করার প্রয়োজন হবে না। 

ইনস্টাগ্রামে শেয়ার করা যাবে হোয়াটসঅ্যাপ স্টেটাস 

চলতি মাসের শুরুর দিকে হোয়াটসঅ্যাপ সংস্থা আরও একটি আপডেট নিয়ে কাজ শুরু করেছিল। সেই ফিচার চালু হলে তার সাহায্যে হোয়াটসঅ্যাপ স্টেটাস ইনস্টাগ্রামের স্টোরিতে শেয়ার করা যাবে। হোয়াটসঅ্যাপের স্টেটাস আপডেট ফেসবুকে শেয়ার করার অপশন আগেই চালু হয়েছে। এবার সেই একই ধরনের ফিচার চালু হতে চলেছে ইনস্টাগ্রামের জন্য। তবে কবে এই নতুন ফিচার সব ইউজারদের জন্য চালু হবে সেই প্রসঙ্গে নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি। 

টেলিগ্রামের সঙ্গে পাল্লা, হোয়াটসঅ্যাপে আসছে 'ইউজারনেম'

টেলিগ্রাম হোয়াটসঅ্যাপের প্রতিদ্বন্দ্বী অ্যাপ। সেই অ্যাপের মতো এবার হোয়াটসঅ্যাপেও আসতে চলেছে ইউজারনেম দিয়ে ইউজারদের খুঁজে বের করার ফিচার। অর্থাৎ ইউজাররা তাঁদের ফোন নম্বর শেয়ার না করলেও হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন। এর ফলে ইউজারদের নিরাপত্তা এবং গোপনীয়তা দুটোই বাড়বে।

আরও পড়ুন- হোয়াটসঅ্যাপে আসা ভয়েস মেসেজ শোনা যাবে মাত্র একবারই ! আসছে নতুন ফিচার

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y

সেরা শিরোনাম

Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
Boat Soundbars: সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল
সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল

ভিডিও

BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের
Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget