এক্সপ্লোর

Whatsapp New Feature: শেয়ার করলেও খারাপ হবে না ছবির কোয়ালিটি, হোয়াটসঅ্যাপে আসছে নতুন ফিচার

Whatsapp: সম্প্রতি একটি রিপোর্টে বলা হয়েছে হোয়াটসঅ্যাপ সংস্থা একটি নতুন ফিচার নিয়ে কাজ চালু করেছে যেখানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠানো ছবি হাই কোয়ালিটিরই থাকবে। 

Whatsapp New Features: হোয়াটসঅ্যাপের (Whatsapp) নতুন ফিচারের সাহায্যে হাই কোয়ালিটি অর্থাৎ উচ্চ গুণমানের (High Quality) ছবি শেয়ার করা যাবে এই ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মের মাধ্যমে। অর্থাৎ হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছবি পাঠালেও তার কোয়ালিটি বা গুণমান নষ্ট হবে না। হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছবি শেয়ার করার ফিচার অনেকদিন ধরেই চালু রয়েছে। প্রথমে একসঙ্গে ১০টি ছবি পাঠানো যেত হোয়াটসঅ্যাপের মাধ্যমে। বর্তমানে হোয়াটসঅ্যাপে একসঙ্গে ৩০টি ছবি পাঠাতে পারেন ইউজাররা। তবে এতদিন হোয়াটসঅ্যাপের মাধ্যমে কোনও ছবি পাঠানো হলে তা কমপ্রেস করত এই অ্যাপ। যদি পিডিএফ ফরম্যাটে ইউজার ছবি পাঠাতেন তাহলে তার কোয়ালিটি জানা সম্ভব হবে। যদিও সম্প্রতি একটি রিপোর্টে বলা হয়েছে হোয়াটসঅ্যাপ সংস্থা একটি নতুন ফিচার নিয়ে কাজ চালু করেছে যেখানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠানো ছবি হাই কোয়ালিটিরই থাকবে।

হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo সম্প্রতি জানিয়েছে এই ফিচাররে কথা। আপাতত চলছে পরীক্ষা নিরীক্ষা। চূড়ান্ত পর্যায়ের কাজকর্ম শেষ হলেই দ্রুত এই ফিচার লঞ্চ হয়ে যাবে হোয়াটসঅ্যাপে। একটি নির্দিষ্ট বাটন দেওয়া হবে। ইমেজ এডিটরে থাকবে এই বাটন। এখান থেকে ইউজাররা Standard Quality ইমেজ এবং HD Quality ইমেজ বেছে নিতে পারবেন। তারপর সেই অনুসারে হোয়াটসঅ্যাপে ছবি পাঠানো যাবে। শোনা গিয়েছে, হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ অ্যান্ড্রয়েড বিটা এবং ডেস্কটপ বিটা অ্যাপের জন্য এই ফিচার লঞ্চ করতে চলেছে। 

হোয়াটসঅ্যাপ (Whatsapp) কর্তৃপক্ষ আরও একটি নতুন ফিচার নিয়ে কাজ চালাচ্ছে। জানা গিয়েছে, এই ফিচারের সাহায্যে ইউজাররা হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাটের (Group Chat) ক্ষেত্রে কল শিডিউলের (Cal Schedule) সুবিধা পাবেন। আসন্ন এই ফিচার চালু হয়ে গেলে হোয়াটসঅ্যাপ দেখতে অনেকটাই গুগল মিট এবং মাইক্রোসফট টিমের মতো দেখতে লাগবে, যেখানে আপনি মিটিং আগে থেকে শিডিউল করে রাখতে পারবেন। তার ফলে যাঁরা মিটিংয়ে যুক্ত হবেন তাঁরা আগে থেকে প্রস্তুতি নিতে পারবেন। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার Wabetainfo এই ফিচারের কথা প্রকাশ্যে এনেছে। 

হোয়াটসঅ্যাপ স্টেটাসের ক্ষেত্রেও আসছে পাঁচটি নতুন ফিচার

  • এতদিন হোয়াটসঅ্যাপ স্টেটাসে ছবি বা ভিডিও আপলোড করার সুযোগ পেতেন ইউজাররা। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে আরও কিছু আপডেট। ৩০ সেকেন্ডের ভয়েস রেকর্ড করে স্টেটাসে দেওয়ার ফিচারও এবার রোল আউট করা হবে হোয়াটসঅ্যাপে। 
  • স্টেটাস আপডেটে ইমোজির সাহায্যেও রিপ্লাই দিতে পারবেন ইউজাররা। কারও স্টেটাস দেখে ভাল লাগলে সেখানে ইমোজি দিয়ে রিঅ্যাকশন জানানোর ফিচারও চালু হচ্ছে হোয়াটসঅ্যাপে। কোনও স্টেটাসের রিপ্লাই দিতে হলে ওই নির্দিষ্ট স্টেটাসের উপর একবার সোয়াইপ করে ৮টি ইমোজির সাহায্যে রিঅ্যাকশন দিতে পারবেন। 
  • ইউজারদের নিরাপত্তার খাতিরে অ্যাডভান্স প্রাইভেসি সেটিংসও যুক্ত হয়েছে। নতুন প্রাইভেসি অপশনের ক্ষেত্রে ইউজাররা বেছে নিতে পারবেন যে কারা তাঁদের হোয়াটসঅ্যাপ স্টেটাস দেখবেন, আর কারা দেখবেন না। একবার যাঁদেরকে স্টেটাস দেখার থেকে রেস্ট্রিক্ট করা হবে তাঁরা আর স্টেটাস দেখতে পাবেন না হোয়াটসঅ্যাপে। 
  • কোনও ইউজার স্টেটাস আপডেট করলে তাঁর প্রোফাইল পিকচারের চারধারে একটি গোল রিং তৈরি হবে। চ্যাটের মধ্যে এরকম কোনও কনট্যাক্ট থাকলে সেখানে ক্লিক করলে আপনি সরাসরি স্টেটাস দেখতে পাবেন।
  • স্টেটাস আপডেটে পাওয়া যাবে লিঙ্ক প্রিভিউ। 

আরও পড়ুন- ভ্যালেনটাইন্স ডে-এর দিন পৃথিবীতে ছুটে আসছে গ্রহাণু, বড় বিপর্যয়ের ইঙ্গিত?

সেরা শিরোনাম

Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
Boat Soundbars: সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল
সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল

ভিডিও

CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ
Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ
CJP Protest Delhi : আজও 'যন্তরমন্তর চলো', এরই মাঝে দিল্লিতে রেল পরিষেবা চালু; খুলল মেট্রোর গেট | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget