এক্সপ্লোর

WhatsApp Update: হোয়াটসঅ্যাপেই কল করা যাবে ফেভারিট-দের ! নয়া আপডেট আসছে কবে

WhatsApp Favourite Call List Update: হোয়াটসঅ্যাপেই এবার কল করা যাবে ফেভারিট-দের। সম্প্রতি একটি বিবৃতিতে এমনটা জানিয়েছে মেটা।

কলকাতা: এতদিন ফোনের ডায়াল লিস্টে ছিল এই সুবিধা। চাইলেই পছন্দের ব্যক্তিদের ফেভারিটের তালিকায় রাখা যেত। সেখান থেকে হুট বলতেই ছুট কল করা যেত। এবার হোয়াটসঅ্যাপেও সেই সুবিধা আসতে চলেছে। সম্প্রতি হোয়াটসঅ্যাপবেটাইনফো (WhatsApp Beta info) এমনটাই জানিয়েছে। মেটার এই অ্যাপে এবার থকে পছন্দের ব্যক্তিদের ফেভারিট লিস্টে রাখা যাবে। তেমনই একটা অপশন আনবে হোয়াটসঅ্যাপ। সেই লিস্টে থাকা ব্যক্তিদের চটজলদি ফোন করা যাবে। খুব শিগগির একটি আপডেটে এই নতুন ফিচার নিয়ে আসছে মেটা। 

কেমন হবে নতুন ফিচার ?

হোয়াটসঅ্যাপবেটার (WhatsApp update) বিবৃতিতে বলা হয়েছে, কলের জন্য বরাদ্দ ট্যাবের উপরে থাকবে ফেভারিট কনট্যাক্টের লিস্ট (WhatsApp favourite Contact Feature)। সেখান থেকে স্পিড ডায়ালের মতো ফোন করা যাবে নির্দিষ্ট ব্যক্তিকে। একবার ট্য়াপ করলেই সেই সুবিধা পাওয়া যাবে। ঠিক যেমনটা হয়ে থাকে এমার্জেন্সি কনট্যাক্টের ক্ষেত্রে। মূলত তেমনই একটি ফিচার আনতে চলেছে হোয়াটসঅ্যাপ। 

মিটিং অ্যাপের মতো সুবিধা

এর আগেও কলিংয়ের ক্ষেত্রে বেশ কয়েকটি আপডেট নিয়ে এসেছিল হোয়াটসঅ্যাপ। আগে গ্রুপ কলিং পরিষেবার ব্যবস্থা ছিল না। পরে বিভিন্ন মিটিং অ্যাপের আদলে সেই বিশেষ ফিচারটি আনা হয়। এক ছাদের তলায় সব সুবিধা দেওয়ার জন্য সম্প্রতি স্ক্রিন শেয়ারিং অপশনও নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ। এই পরিষেবা মূলত গুগল মিট, জুমের মতো মিটিং অ্যাপগুলিতে উপলব্ধ ছিল। হোয়াটসঅ্যাপের গ্রুপ কলকে উন্নত করতেই স্ক্রিন শেয়ারিংয়ের সুবিধা নিয়ে আসে মেটা কর্তৃপক্ষ। এবার ফোন অ্যাপের সঙ্গেও টক্কর দিতে চলেছে হোয়াটসঅ্যাপ। 

চাপে পড়তে পারে ফোন অ্যাপ

হোয়াটসঅ্যাপ কলিংয়ের পরিষেবা যত উন্নত হয়েছে, ততই এটি উন্নত বিকল্প হয়ে উঠেছে। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের কাছে জনপ্রিয় হয়েছে এর কলিং ফিচার। এবার এমার্জেন্সি অর্থাৎ জরুরি সময়েও হোয়াটসঅ্যাপের দরকারি অ্যাপ হিসেবে নিজেকে সাজাচ্ছে বলেই মত অনেকের। এর নতুন ফিচার এলে কিছুটা চাপে পড়বে বিভিন্ন সংস্থার ফোন অ্যাপ। এছাড়া মোবাইল কোম্পানিগুলির ইন বিল্ট অ্যাপের বিকল্প হয়ে উঠতে পারে।

আইফোনে পাসকি

প্রসঙ্গত, এর পাশাপাশি হোয়াটসঅ্যাপের সুরক্ষা বাড়ানোর দিকে নজর দিয়েছে মেটা। অ্যান্ড্রয়েড ফোনের জন্য পাসওয়ার্ড লক ও টাচ লকের সুবিধা নিয়ে এসেছিল সংস্থা। এবার আইফোনেও একই ফিচার এনেছে মেটা কর্তৃপক্ষ। নতুন ভার্সনে পাসকি আপডেট আনা হয়েছে।

আরও পড়ুন - UPI Transactions Disrupted: একাধিক ব্যাঙ্কের সার্ভার ডাউন, বিভ্রাট UPI লেনদেনে; ভোগান্তি ব্যবহারকারীদের

সেরা শিরোনাম

iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget