এক্সপ্লোর

Whatsapp Avatar: হোয়াটসঅ্যাপ অবতারে অ্যানিমেশনের ছোঁয়া, ইউজারদের জন্য নতুন চমক

Whatsapp Animated Avatar: বলা হচ্ছে, অ্যানিমেশনের ফিচার যুক্ত হলে হোয়াটসঅ্যাপ অবতার আরও ঝকঝকে হবে, দেখতে আরও ভাল লাগবে। কবে এই ফিচার চালু হবে তার সঠিক দিনক্ষ অবশ্য জানা যায়নি। 

Whatsapp Avatar: মেটা (Meta) অধিকৃত জনপ্রিয় ইন্সট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে (Whatsapp Feature) ইউজারদের জন্য আসতে চলেছে নতুন ফিচার। জানা গিয়েছে, হোয়াটসঅ্যাপে আসতে চলেছে অ্যানিমেটেড অবতার (Animated Avatar) ফিচার। অর্থাৎ অ্যানিমেশনের সাহায্যে হোয়াটসঅ্যাপ অবতার পাঠানো যাবে। আইওএস এবং অ্যান্ড্রয়েড দু'ক্ষেত্রেই চালু হতে চলেছে এই ফিচার। হোয়াটসঅ্যাপের আগামী আপডেটে এই অ্যানিমেটেড অবতার প্যাক পাওয়া যাবে বলে জানা গিয়েছে। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo- র মাধ্যমে জানা গিয়েছে, হোয়াটসঅ্যাপ অ্যান্ড্রয়েড বিটা 2.23.15.6 আপডেট যা গুগল প্লে স্টোরে উপলব্ধ সেখানে দেখা গিয়েছে এই অ্যানিমেটেড ভার্সানের অবতার প্যাক। বর্তমানে ইউজাররা নিজেদের ছবি তুলে তা দিয়ে অবতার তৈরি করতে পারেন। সেটা নিজে থেকেই তৈরি হয়। এছাড়াও অ্যাপ সেটিংসে অনেক ধরনের অবতার রয়েছে যেগুলো ইউজাররা ব্যবহার করতে পারেন। বলা হচ্ছে, অ্যানিমেশনের ফিচার যুক্ত হলে হোয়াটসঅ্যাপ অবতার আরও ঝকঝকে হবে, দেখতে আরও ভাল লাগবে। কবে এই ফিচার চালু হবে তার সঠিক দিনক্ষ অবশ্য জানা যায়নি। 

ইউজারদের সুরক্ষায় নতুন প্রাইভেসি ফিচার লঞ্চ করতে চলেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ 

নতুন এই হোয়াটসঅ্যাপ প্রাইভেসি ফিচারের নাম 'ফোন নম্বর প্রাইভেসি'। শোনা যাচ্ছে, অ্যান্ড্রয়েড এবং আইওএস দু'ক্ষেত্রেই বিটা টেস্টারদের জন্য রোলআউট শুরু হয়েছে। আসন্ন প্রাইভেসি ফিচারের সাহায্যে ইউজাররা হোয়াটসঅ্যাপে কোনও কমিউনিটিতে কথোপকথনে অংশগ্রহণ করতে পারবেন, মেসেজে নিজেদের রিঅ্যাকশন দিতে পারবেন, কিন্তু তাদের নাম দেখা যাবে না। এমনকি গোপন থাকবে ফোন নম্বরও। হোয়াটসঅ্যাপ কমিউনিটির অন্যান্য সদস্যতা আপনার নাম বা ফোন নম্বর দেখতে পাবেন না। তবে মেটা অধিকৃত জনপ্রিয় ইন্সট্যান্ট মেসেজিং অ্যাপের তরফে অবশ্য জানানো হয়নি যে কবে এই প্রাইভেসি ফিচার সমস্ত ইউজারদের জন্য চালু হবে। 

হোয়াটসঅ্যাপ ওয়েবে নতুন সুবিধা

হোয়াটসঅ্যাপে অ্যান্ড্রয়েড বিটা ভার্সানে ইউজারদের জন্য একটি নতুন ফিচারের রোল আউট শুরু হয়েছে। এই নতুন ফিচারের নাম লিঙ্ক উইথ ফোন নম্বর। এর সাহায্যে ইউজাররা ওয়েব হোয়াটসঅ্যাপে ফোন নম্বর দিয়ে অ্যাকাউন্ট লিঙ্ক করার সুবিধা পাবেন। বিভিন্ন সূত্রে এবং হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo - র রিপোর্ট অনুসারে খবর নতুন ফিচারের সাহায্যে হোয়াটসঅ্যাপ ওয়েবে অ্যাকাউন্ট লিঙ্ক করার সময় কিউআর কোড স্ক্যান করার পরিবর্তে ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি ব্যবহার করা হবে। এই ওটিপি জেনারেট করবে অর্থাৎ ইউজারকে পাঠাবে হোয়াটসঅ্যাপ সংস্থা। ডিভাইস লিঙ্ক করার ক্ষেত্রে প্রাইমারি অ্যাকাউন্টের ফোন নম্বর ব্যবহার করা হবে এবং সেখানেই পাঠানো হবে ওটিপি। ৮ নম্বরের ওটিপি পাঠানো হবে এক্ষেত্রে। 

আরও পড়ূন- একবার চার্জ দিলে সারাদিন চালু থাকবে ফোন, ভারতে লঞ্চ হয়েছে ইনফিনিক্সের নতুন ফোন, দাম কত?

সেরা শিরোনাম

Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Mahalaya Event in Kolkata | মহালয়ায় 'মেগা ইভেন্ট', উপস্থিত রয়েছে মুখ্যসচিব Manoj Agarwal
Gyanesh Kumar | CJP-র আন্দোলনের সমর্থনে পথে নামলেন নেহা বোরা, সঙ্গে আইসার সদস্য-সমর্থকরা
Kolkata Metro | বেলেঘাটা থেকে সেক্টর ৫ পর্যন্ত শুরু হল ট্রায়াল রান | #abpananda
Mamata Banerjee Detained | ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়, সাউথ অ্যাভিনিউ থেকে আটক | CJP Delhi Protest
Flydubai Scare | ককপিটে ভারতীয় পাইলটের উপর হামলা, ফ্লাইদুবাইকাণ্ডে তদন্তে NIA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget