এক্সপ্লোর

WhatsApp: ইন্টারনেট ছাড়াই ছবি পাঠান যাবে হোয়াটসঅ্যাপে, আসছে অবাক করা আপডেট

WhatsApp Update: কিছুদিন আগেই হোয়াটসঅ্যাপ জানিয়েছে যে, ছবি, ভিডিয়ো, গান, অডিয়ো ইত্যাদি পাঠানর জন্য আর ইন্টারনেট সংযোগের প্রয়োজন হবে না। অফলাইনে শেয়ার করা যাবে সব মিডিয়া।

WhatsApp Update: হোয়াটসঅ্যাপে নানা সময় নানা ধরনের আপডেট আসতেই থাকে। সম্প্রতি জানা গিয়েছে এক অবাক করা আপডেট আসছে হোয়াটসঅ্যাপে। ইন্টারনেট ছাড়াই নাকি চলবে হোয়াটসঅ্যাপ, ইন্টারনেট সংযোগ ছাড়াই খুব সহজে একে অপরের সঙ্গে ফাইল শেয়ারিং (WhatsApp Update) করা যাবে হোয়াটসঅ্যাপে। কিছুদিন আগেই হোয়াটসঅ্যাপ জানিয়েছে যে, ছবি, ভিডিয়ো, গান, অডিয়ো ইত্যাদি পাঠানর জন্য আর ইন্টারনেট সংযোগের প্রয়োজন হবে না।

কী বদল আসছে হোয়াটসঅ্যাপে

হোয়াটসঅ্যাপ বিটাইনফো জানিয়েছে, এই ফিচার্সের উপর হোয়াটসঅ্যাপ সক্রিয়ভাবে কাজ করছে, যাতে ব্যবহারকারীরা ইন্টারনেট (WhatsApp Update) ছাড়াই ফাইল শেয়ার করতে পারেন। এমনকী এই শেয়ার করা ফাইল এনক্রিপ্টও করা থাকবে যাতে অন্য কেউ এই ফাইল দেখতে বা অ্যাক্সেস করতে না পারে। হোয়াটসঅ্যাপ বিটা থেকে কিছু স্ক্রিনশট ফাঁস হয়েছে যেখানে বোঝা যাচ্ছে, অ্যান্ড্রয়েড এই ইন্টারনেট ছাড়া ফাইল পাঠানর জন্য অনুমোদন দেখাচ্ছে। এর মধ্যে রয়েছে কাছাকাছি ফোনগুলি খুঁজে বের করা।

অফলাইন শেয়ারিং করা যাবে

অফলাইন শেয়ারিংয়ের জন্য এই নিকটবর্তী ফোন খুঁজে বের করা খুবই জরুরি ফিচার্স। এই ফিচার্স আসলে অ্যান্ড্রয়েডগুলিকে ব্লুটুথের মাধ্যমে স্থানীয় ডিভাইসের মধ্যে ফাইল শেয়ারিং করতে সাহায্য করে। ব্লুটুথ স্ক্যান করেই করা হবে ফাইল শেয়ারিং, পাঠান যাবে ছবি, ভিডিয়ো, অডিয়ো ইত্যাদি। তবে ব্যবহারকারীরা চাইলে এই ফিচার্সটি বন্ধও করে দিতে পারেন।

ব্লুটুথের মাধ্যমে হবে শেয়ারিং

কাছাকাছি ডিভাইসগুলি (WhatsApp Update) খুঁজে নেওয়ার সঙ্গে সঙ্গে আপনার ফোনে সিস্টেম ফাইল ও ফটো গ্যালারির অ্যাক্সেস নেওয়ার অনুমতিও চাইবে হোয়াটসঅ্যাপ। এক্ষেত্রে ফাইল শেয়ারিংয়ের সময় কাছাকাছি ডিভাইস আছে কিনা তা দেখার জন্য জিপিএস লোকেশন চালু রাখতে হবে ফোনে। শেয়ারিং প্রক্রিয়া সম্পূর্ণ নিরাপদ ও সুরক্ষিত এমনটাই দাবি করছে হোয়াটসঅ্যাপ।

পিয়ার টু পিয়ার ফাইল শেয়ারিং

ShareIt-এর মত অ্যাপগুলি যেভাবে ফোনের মাধ্যমে পিয়ার-টু-পিয়ার ফাইল শেয়ারিং করতে পারে, হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচার্স অনেকটা একইরকম। এই অ্যাপগুলি যেমন ব্যবহারকারীর সেলুলার ডেটা বা ওয়াইফাই ডেটা ছাড়াই ফাইল শেয়ারিংয়ে সাহায্য করে, সেভাবেই কাজ করবে হোয়াটসঅ্যাপ।

কবে আসবে এই ফিচার্স

এখনও পর্যন্ত হোয়াটসঅ্যাপ (WhatsApp Update) জানায়নি ঠিক কবে থেকে এই ফিচার্সটি ব্যবহার করা যাবে বা উপলব্ধ হবে। তবে এটি যেহেতু বিটা টেস্টের মধ্যেই রয়েছে, তাই আশা করা যায় খুব শীঘ্রই আসতে চলেছে এই ফিচার্স। আর এই ফিচার্স এলে পুরো বিশ্বজুড়ে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের ফাইল শেয়ারিং আরও সহজ হয়ে ও নিরাপদ হয়ে উঠবে।

আরও পড়ুন: Instagram: জুকারবার্গ কেন কিনেছিলেন ইনস্টাগ্রাম ? এক ইমেলেই ফাঁস আসল কারণ

সেরা শিরোনাম

Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
Boat Soundbars: সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল
সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget