এক্সপ্লোর

WhatsApp: ভিডিও কল চলাকালীনই শোনা যাবে গান, শেয়ার করা যাবে মিউজিক ভিডিও, হোয়াটসঅ্যাপে আসছে নয়া সুবিধা

WhatsApp Features: হোয়াটসঅ্যাপে ভিডিও কল করার সময়েই ইউজাররা গান শুনতে পারবেন। অন্যান্য ইউজারদের সঙ্গে মিউজিক ভিডিও শেয়ার করতে পারবেন। চালাতে পারবেন লাইভ গান, যাতে বাকিরাও শুনতে পান।

WhatsApp: হোয়াটসঅ্যাপের ভিডিও কলে (WhatsApp Video Call) ইউজারদের জন্য আরও একটি নতুন সুবিধা চালু করতে চলেছে সংস্থা, এমনটাই শোনা যাচ্ছে। ধরে নেওয়া যাক আপনি বন্ধুদের সঙ্গে কিংবা পরিবারের কারও সঙ্গে হোয়াটসঅ্যাপের ভিডিও কলের মাধ্যমে সংযুক্ত রয়েছেন, আর সেই কল চলাকালীনই যদি আপনি মিউজিক (Music Video) শেয়ার করার অপশন পান এবং লাইভ সেই গান চালাতে পারেন যাতে ভিডিও কলের বাকি সকলে শুনতে পায়, তাহলে ব্যাপারটা কেমন হবে? শোনা যাচ্ছে, হোয়াটসঅ্যাপের বিটা ভার্সানে এই নতুন ফিচারই লঞ্চ করতে চলেছে কর্তৃপক্ষ। অর্থাৎ ভিডিও কল চলাকালীনই ইউজাররা গান শেয়ার করতে পারবেন এবং তা লাইভ চালাতেও পারবেন যাতে ভিডিও কলে যুক্ত বাকি ইউজাররা তা শুনতে পান। বিভিন্ন রিপোর্ট সূত্রে জানা গিয়েছে, হোয়াটসঅ্যাপ আইওএস বিটা ভার্সান ২৩.২৫.১০.৭২- এখানে ইউজারদের অন্য ইউজারের সঙ্গে স্ক্রিন শেয়ার করার এবং একসঙ্গে গান শোনার সুবিধা দেওয়া হয়েছে। এই স্ক্রিন শেয়ার ফিচারে শুধু যে অডিও বা গান শেয়ার করা যাবে তা কিন্তু নয়, মিউজিক ভিডিও-ও শেয়ার করতে পারবেন ইউজাররা।

অন্যদিকে জানা গিয়েছে, টেস্টারদের নিরিখে হোয়াটসঅ্যাপের ভিডিও কলের মাঝে গান শেয়ার করা এবং তা চালানোর ফিচারটি পাশ করে গিয়েছে। এবার শুধু সব ইউজারদের জন্য এই ফিচার চালু হওয়ার পালা। যদিও তার নির্দিষ্ট কোনও দিনক্ষণ জানা যায়নি। মূলত আইওএস ভার্সানে অর্থাৎ আইফোন ইউজাররা হোয়াটসঅ্যাপে ভিডিও কল করার সময়ে স্ক্রিন শেয়ারিংয়ের মাধ্যমে গান শোনা কিংবা মিউজিক ভিডিও শেয়ারের কাজ করতে পারবেন। আপাতত আইওএস ভার্সানেই হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচার লঞ্চ হতে চলেছে বলে শোনা গিয়েছে। অ্যান্ড্রয়েড ভার্সানে এই ফিচার কবে চালু হবে বা আদৌ চালু হবে কিনা, সে ব্যাপারে নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি এখনও। 

আইফোন ইউজাররা কীভাবে এই স্ক্রিন শেয়ার ফিচারের পরিষেবা পাবেন, চলুন দেখে নেওয়া যাক

প্রথমে আইফোনে হোয়াটসঅ্যাপ অ্যাপে গিয়ে ভিডিও কল শুরু করতে হবে। এরপর স্ক্রিনের ডানদিকে নীচের দিকে আপনি একটি স্ক্রিন শেয়ার আইকন দেখতে পাবেন। ফ্লিপ ক্যামেরা অপশনের পরেই ডানদিকে এই আইকন দেখা যাবে। এই ফিচার অ্যাক্টিভেট করলে ওই হোয়াটসঅ্যাপ ভিডিও কলে থাকা দু'পক্ষের ইউজারই ভিডিও কল চলাকালী অডিও এবং মিউজিক ভিডিও শোনার ও দেখার সুবিধা পাবেন। 

তবে এক্ষেত্রে কিছু শর্ত দিয়েছে হোয়াটসঅ্যাপ। যেমন ভিডিও কল চলাকালীন ইউজারদের ক্যামেরা অন রাখতে হবে। ভয়েস কলের ক্ষেত্রে নতুন ফিচার কাজ করবে না। আইফোনে হোয়াটসঅ্যাপের এই ফিচার চালু হতে আর বেশি দেরি নেই বলেই অনুমান করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। তবে অ্যান্ড্রয়েড ভার্সানে হোয়াটসঅ্যাপে ইউজাররা কবে স্ক্রিন শেয়ারের সুযোগ পাবেন তা এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুন- অ্যামাজনের মেগা ইলেকট্রনিক্স সেল, ২০০০ টাকার কম দামে কোন কোন ইয়ারবাডস কিনতে পারবেন?

সেরা শিরোনাম

GTA VI Video Game: ২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
Smartphone: ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
PC Memory: মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
WhatsApp Features: হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Embed widget