এক্সপ্লোর

Whatsapp Update: এবার একসঙ্গে ৪টি ডিভাইসে ব্যবহার করা যাবে হোয়াটসঅ্যাপ

এতদিন ব্যবহারকারীরা একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট একটি মাত্র ডিভাইস থেকে ব্যবহার করতে পারতেন। তবে খুব শীঘ্রই ব্যবহারকারীরা একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ৪টি আলাদা আলাদা ডিভাইস থেকে ব্যবহার করতে পারবেন।

নয়াদিল্লি: ফেসবুক অন্তর্গত জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ প্রায়ই নতুন নতুন ফিচার নিয়ে আসে গ্রাহকদের জন্য। যাতে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা একই ফিচার ব্যবহার করতে করতে বিরক্ত না হয়ে যান, সেই জন্যই প্রধানত ফিচারে নতুনত্ব নিয়ে আসে হোয়াটসঅ্যাপ। তবে, এবার হোয়াটসঅ্যাপ গ্রাহকদের জন্য যে সুবিধাটি নিয়ে এসেছে, তা একেবারেই আলাদা এবং গ্রাহকরা বহুদিন ধরেই এমন একটি সুবিধা পাওয়ার জন্য অপেক্ষা করেছিলেন।

এতদিন পর্যন্ত হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট একটি মাত্র ডিভাইস থেকে ব্যবহার করতে পারতেন। তবে খুব শীঘ্রই হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চারটি আলাদা আলাদা ডিভাইস থেকে ব্যবহার করতে পারবেন। শুনেই মনটা ভাল হয়ে গেল নিশ্চয়ই? জানা যাচ্ছে, বহুদিন ধরেই হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা একটি অ্যাকাউন্টকেই ভিন্ন ভিন্ন ডিভাইস থেকে ব্যবহার করার কথা জানাচ্ছিলেন। তাঁদের সুবিধার্থে খুব শীঘ্রই নতুন এই সুবিধা নিয়ে আসতে চলেছে মার্ক জুকারবার্গের জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ।

হোয়াটসঅ্যাপের আপডেটস ট্র্যাকিং প্ল্যাটফর্ম WABetaInfo সম্প্রতি টুইটারে জানিয়েছে যে, খুব শীঘ্রই তারা এই ফিচার নিয়ে আসতে চলেছে সমস্ত গ্রাহকদের জন্য। এই মুহূর্তে এই সুবিধা কিছু সংখ্যক গ্রাহকদের জন্য সক্রিয় রয়েছে। এবং খুব তাড়াতাড়ি সমস্ত হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীই এই পরিষেবা পেতে চলেছেন। 

হোয়াটসঅ্যাপের নতুন এই সুবিধা পেতে গেলে কী করতে হবে? হোয়াটসঅ্যাপের আপডেটস ট্র্যাকিং প্ল্যাটফর্ম WABetaInfo এই প্রসঙ্গে জানিয়েছে যে, ব্যবহারকারীদের প্রথমেই হোয়াটসঅ্যাপের আপডেটেড ভার্সন ডাউনলোড করতে হবে। সবথেকে মজার বিষয় হল, সক্রিয় ইন্টারনেট কানেকশন ছাড়াই অতিরিক্ত ডিভাইসগুলি মূল ডিভাইসে চলবে। অন্য ডিভাইসে একবার সংযুক্ত হয়ে গেলে আপনি চাইলে প্রধান ডিভাইস থেকে অফলাইন হয়ে যেতে পারেন। এর জন্য অন্য ডিভাইসগুলিতে কোনও প্রভাব পড়বে না। বাকি ডিভাইসগুলিতে সঠিকভাবেই চলতে থাকবে হোয়াটসঅ্যাপ। যদিও হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে এখনও জানানো হয়নি ঠিক কবে সমস্ত হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা এই সুবিধা উপভোগ করতে পারবেন।

সেরা শিরোনাম

Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার

ভিডিও

BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের
Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget