এক্সপ্লোর

Netflix Password Sharing: কারা এখনও নেটফ্লিক্সের পাসওয়ার্ড শেয়ার করতে পারবেন? জানুন খুঁটিনাটি তথ্য

Netflix: এতদিন অনেকেই বন্ধুদের নেটফ্লিক্সের পাসওয়ার্ড ব্যবহার করতেন। এই রাস্তা এবার বন্ধ হয়েছে।

Netflix Password Sharing: ভারতে নেটফ্লিক্স (Netflix) কর্তৃপক্ষ পাসওয়ার্ড শেয়ার (Password Sharing) করার পদ্ধতি বন্ধ করেছে। যদিও সকলের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়। এক বাড়ির ক্ষেত্রে পাসওয়ার্ড শেয়ার করা যাবে। একেই বলা হচ্ছে ওয়ান হাউসহোল্ড পাসওয়ার্ড শেয়ারিং। এই বিষয়টি অনেকের কাছেই স্পষ্ট নয়। চলুন জেনে নেওয়া যাক নেটফ্লিক্সের নতুন নিয়মের খুঁটিনাটি। 

একই বাড়ির মধ্যে সদস্যরা নেটফ্লিক্সের পাসওয়ার্ড শেয়ার করতে পারবেন

অর্থাৎ একটি বাড়িতে যাঁরা একসঙ্গে থাকেন, তাঁদের ক্ষেত্রে নেটফ্লিক্সের পাসওয়ার্ড শেয়ার করার সুবিধা থাকছে। একজন প্রাইমারি ইউজার থাকবে। তিনি সাবস্ক্রিপশন নেবেন। আর তাঁর লগ-ইন আইডি ব্যবহার করে বাকিরা নেটফ্লিক্স দেখতে পারবেন। বাড়ইর বাইরে থাকলে, এমনকি বেড়াতে গেলেও অব্যাহত থাকবে পরিষেবা। একই বাড়ির সদস্যদের মধ্যে নেটফ্লিক্সের পাসওয়ার্ড শেয়ার করার জন্য Transfer Profile এবং Manage Access and Devices- এই জাতীয় ফিচারও রয়েছে। 

খরচ বাঁচানোর পথ বন্ধ

এতদিন অনেকেই বন্ধুদের নেটফ্লিক্সের পাসওয়ার্ড ব্যবহার করতেন। এই রাস্তা এবার বন্ধ হয়েছে। কারণ নেটফ্লিক্সের মাধ্যমে ট্র্যাক করা হবে যাঁরা পাসওয়ার্ড শেয়ারিং করছেন, তাঁরা একই বাড়ির সদস্য কিনা। আইপি অ্যাড্রেস, ডিভাইস আইডি এবং যে ডিভাইস থেকে লগ-ইন হয়েছে তার মাধ্যমে অ্যাকাউন্টের গতিবিধি পর্যবেক্ষণ ও আরও অনেক প্রযুক্তিগত কৌশলের সাহায্যে এই ট্র্যাকিং প্রক্রিয়া চালু রাখা হবে। অতএব ফাঁকি দেওয়ার উপায় নেই। প্রাইমারি হাউসহোল্ডের বাইরে থেকে পাসওয়ার্ড শেয়ার করে নেটফ্লিক্সে ঢুকতে চাইলে ইউজারকে অ্যাকসেস কোড দিতে হবে তাও আবার সাতদিন পর্যন্ত টানা। অন্যদিকে প্রাইমারি লোকেশনের ওয়াই-ফাই নেটওয়ার্কে ডিভাইস কানেক্ট করতে হবে প্রতি ৩১ দিনে অন্তত একবার। নতুন ফিচারের ফলে নেটফ্লিক্সের সাবস্ক্রাইবার কমে যাওয়ার আশঙ্কাও করছেন অনেকে। 

বর্তমানে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশনের খরচ

  • এক মাসে সিঙ্গল স্ক্রিন এবং এসডি কনটেন্ট (মোবাইল) দেখার খরচ ১৪৯ টাকা
  • এক মাসে সিঙ্গল স্ক্রিন এবং এসডি কনটেন্ট (বেসিক) প্ল্যানের খরচ ১৯৯ টাকা
  • এক মাসে দুটো স্ক্রিন এবং ফুল এইচডি কনটেন্ট (স্ট্যান্ডার্ড) খরচ ৪৯৯ টাকা
  • প্রিমিয়াম প্ল্যান আলট্রা এইচডি কনটেন্ট চারটি স্ক্রিন দেখার এক মাসের খরচ ৬৪৯ টাকা 

পেইড শেয়ারিং

নেটফ্লিক্সে পাসওয়ার্ড শেয়ার করা যায় টাকার মাধ্যমে। বিশ্বের অনেক দেশে এই ফিচার ইতিমধ্যেই চালু হয়েছে। তবে ভারতে এই পরিষেবা চালু হবে কিনা সেই প্রসঙ্গে স্পষ্ট ভাবে জানা যায়নি।  

সেরা শিরোনাম

Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget