এক্সপ্লোর

Windows Crowdstrike: উইন্ডোজ ১০-এ যান্ত্রিক গোলযোগ, বিশ্বজুড়ে ব্যাহত বিমান-তথ্য প্রযুক্তি পরিষেবা

Microsoft Windows Server Down: মাইক্রোসফটের উইন্ডোজ ১০-এ প্রযুক্তিগত সমস্যা দেখা দিয়েছে আর তাই যে সমস্ত জায়গায় এই সফটওয়্যার ব্যবহার করা হয়, সেখানেও কার্যক্রম ব্যাহত হয়েছে। কলকাতা বিমানবন্দরে এর প্রভাব পড়েছে।

Windows 10: উইন্ডোজ ১০-এ যান্ত্রিক গোলযোগ। বিশ্বজুড়ে ব্যাহত হয়েছে বিমান পরিষেবা, তথ্য প্রযুক্তি পরিষেবাও। ইতিমধ্যেই পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে দ্রুত, জানিয়েছে মাইক্রোসফট (Microsoft Windows 10)। ভারতে বিমান পরিষেবায় সমস্যা সৃষ্টি হয়েছে, গোলযোগ (Windows 10 Technical Glitch) দেখা দিয়েছে ওয়েব চেক-ইনেও। ব্যাঙ্ক এবং লন্ডন স্টক এক্সচেঞ্জেও বড়সড় সমস্যা দেখা দিয়েছে। কাজ বন্ধ সর্বত্র। ঠিক কী সমস্যা হয়েছে উইন্ডোজে ?

মাইক্রোসফটের উইন্ডোজ ১০-এ প্রযুক্তিগত সমস্যা দেখা দিয়েছে আর তাই যে সমস্ত জায়গায় এই সফটওয়্যার ব্যবহার করা হয়, সেখানেও কার্যক্রম ব্যাহত হয়েছে। কলকাতা বিমানবন্দরে এর প্রভাব পড়েছে। তিনটি বিমান পরিষেবা সংস্থা (Microsoft Windows 10) ইন্ডিগো, স্পাইসজেট সহ এগুলি মাইক্রোসফটের সফটওয়্যার ব্যবহার করে। আর তাই ওয়েব চেকিংয়ে সমস্যা দেখা দিয়েছে আজ সকাল থেকেই। তাঁর জন্য চরম ভোগান্তির মুখে সাধারণ যাত্রীরা। কলকাতা বিমানবন্দরে এই তিন এয়ারলাইন্সের যাত্রীরা চেক-ইন করাতে পারছেন না আর তাই ম্যানুয়াল পদ্ধতিতে চেক-ইন করাতে হচ্ছে। সেই কারণে কলকাতা বিমানবন্দর থেকে যে সমস্ত বিমান গন্তব্যে পৌঁছানোর কথা তা অনেকটাই দেরিতে চলছে।

গোয়া বিমানবন্দরেও দেখা যাচ্ছে প্রযুক্তিগত সমস্যার (Windows 10 Technical Glitch) কারণে ভোগান্তির মুখে পড়েছেন যাত্রীরা। উদ্বেগের বিষয় যে কখন এই সমস্যার সমাধান হবে তা জানা যাচ্ছে না এখনই। বিমানবন্দরের তরফেও এই সংক্রান্ত বিষয়ে কোনও সদুত্তর পাওয়া যায়নি। মাইক্রোসফটের তরফে জানানো হয়েছে দ্রুত এই ব্যবস্থা স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। বিশ্বজুড়েই চলছে এই প্রযুক্তিগত বিভ্রাট। দিল্লি, মুম্বই বিমানবন্দরেও এই সমস্যা দেখা দিয়েছে। অন্যদিকে জানা গিয়েছে মূলত মাইক্রোসফট অ্যাজিউর সফটওয়্যারের মাধ্যমেই এই বিমান পরিষেবার সমস্ত কাজকর্ম চলত, সেখানেই সমস্যা দেখা দিয়েছে। স্পেনের সব বিমানবন্দরে উড়ান ব্যাহত। ইন্ডিগো জানিয়েছে যে, ওয়েব চেক-ইন করতে না পারায় ম্যানুয়ালি বোর্ডিং পাসে স্ট্যাম্প মেরে চেক-ইন করাতে হচ্ছে যাত্রীদের, ফলে লম্বা লাইন পড়েছে। 

অস্ট্রেলিয়ার সংবাদসংস্থার মাধ্যমে জানা গিয়েছে যে, মিডিয়া পরিষেবা, ব্যাঙ্কিং এবং বিমান পরিষেবা ব্যাহত হয়েছে এই যান্ত্রিক গোলযোগের জন্য। নিউজিল্যান্ডের বেশ কিছু ব্যাঙ্কেও কাজ ব্যাহত হয়েছে। লন্ডনের স্টক এক্সচেঞ্জও ব্যাহত হয়েছে এই মাইক্রোসফটের গোলযোগের কারণে। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Delhi Protest: দিল্লিতে AISA ও SFI-র প্রতিবাদ বিক্ষোভ মিছিলে উত্তেজনা | ABP Ananda
Mamata Banerjee Detained: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে Delhi-তে আটক পুলিশের
CJP Protest Delhi: নয়ডা বর্ডারেও নিরাপত্তার চাদর, মোতায়েন প্রচুর মহিলা পুলিশ | Noida | ABP Ananda
CM Suvendu Adhikari:
CJP Protest Delhi:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget