এক্সপ্লোর

Xiaomi 12 Lite: আইফোন ১২- র মতো ফিচার নিয়ে হাজির শাওমি ১২ লাইট, জেনে নিন সবিস্তারে

Xiaomi Smartphone: আইফোন ১২- র সঙ্গে ফিচারের দিক থেকে নাকি মিল রয়েছে শাওমি ১২ লাইট ফোনের।

Xiaomi 12 Lite: শাওমি ১২ লাইট (Xiaomi 12 Lite) সম্প্রতি লঞ্চ হয়েছে। একাধিক দুর্দান্ত ফিচার রয়েছে শাওমির (Xiaomi) এই স্মার্টফোনে (Smartphone)। এইসব ফিচার অনেকটাই আইফোন ১২- র মতো। আন্তর্জাতিক বাজারে লঞ্চ হওয়া এই ফোন প্রসঙ্গে বিশেষজ্ঞদের অনেকে বলছেন, দাম অনুযায়ী শাওমি ১২ লাইট ফোনে যেসমস্ত ফিচার রয়েছে তা সত্যিই চমকে দেওয়ার মতো। এবার শাওমি ১২ লাইট ফোনের দাম এবং ভ্যারিয়েন্টগুলো একঝলকে দেখে নেওয়া যাক।

শাওমি ১২ লাইট ফোনের ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম USD 399, ভারতীয় মুদ্রায় প্রায় ৩১,৭০০ টাকা। এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম USD 449, ভারতীয় মুদ্রায় প্রায় ৩৫,৭০০ টাকা। এছাড়াও ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম USD 499, ভারতীয় মুদ্রায় প্রায় ৪০ হাজার টাকা। কালো, হাল্কা গোলাপি এবং হাল্কা সবুজ রঙে পাওয়া যাচ্ছে শাওমি ১২ লাইট ফোন। ভারতের বাজারে এখনও শাওমি ১২ লাইট ফোন লঞ্চ হয়নি। তবে এই ফোনের সঙ্গে আইফোন ১২- র মিল রয়েছে একথা জানার পর থেকেই ভারতের বাজারেও শাওমির এই ফোন নিয়ে চাহিদা শুরু হয়েছে।

শাওমি ১২ লাইট ফোনের বিভিন্ন ফিচার

  • শাওমি ১২ লাইট ফোন একটি মিড-রেঞ্জের ফ্ল্যাগশিপ ফোন। এই ফোনে রয়েছে একটি অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮ চিপসেট। এছাড়াও এই ফোন পরিচালিত হবে অ্যান্ড্রয়েড ১২ বেসড MIUI 13-র সাহায্যে।
  • শাওমি ১২ লাইট ফোনে রয়েছে একটি ৬.৫৫ ইঞ্চির ফুল এইচডি অ্যামোলেড ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। শাওমির দাবি, ভিডিয়ো দেখা এবং গেম খেলার ক্ষেত্রে দারুণ ভাল অভিজ্ঞতা দেবে এই ফোন। Dolby Vision এবং HDR10+ সাপোর্ট রয়েছে শাওমি ১২ লাইট ফোনের স্ক্রিনে। তার উপর সুরক্ষার জন্য রয়েছে কর্নিং গোরিলা গ্লাস ৫ প্রোটেকশন। যার ফলে হাত থেকে ফোন পড়ে গেলেও ডিসপ্লেতে কোনও সমস্যা হবে না।
  • শাওমি ১২ লাইট ফোনের রেয়ার প্যানেলে বা পিছনের অংশে রয়েছে একটি ১০৮ মেগাপিক্সেলের স্যামসাং HM2 সেনসর। এর সঙ্গে রয়েছে একটি ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেনসর এবং ২ মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেনসর। ফোনের ডিসপ্লের উপরের দিকে মাঝ-বরাবর রয়েছে একটি পাঞ্চ হোল। আর সেখানে সেট করা রয়েছে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর।
  • এই ফোনে রয়েছে একটি ৪৩০০ এমএএইচ ব্যাটারি এবং ৬৭ ওয়াটের চার্জিং সাপোর্ট। এছাড়াও রয়েছে ৫জি সাপোর্ট। ভারতে এখনও এই ফোন লঞ্চ হয়নি। কবে লঞ্চ হবে সে ব্যাপারেও কিছু জানা যায়নি।

আরও পড়ুন- ভারতে কবে লঞ্চ হবে Tecno Camon 19 Series? কী কী ফোন লঞ্চ হতে পারে, জেনে নিন

সেরা শিরোনাম

Smartphone: ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
PC Memory: মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
WhatsApp Features: হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
Hero Scooty: দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি
দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি

ভিডিও

Kakoli Ghosh Dastidar | আমরা NDA-র সবচেয়ে বড় শরিক, পুরভোটে ফের BJP-NCPI জোটের সওয়াল কাকলি ঘোষ দস্তিদারের | ABP Ananda
Kakoli Ghosh Dastidar : কিছু কিছু জায়গায় নিশ্চিতভাবে প্রার্থী দাঁড় করাতে এবং জেতাতে চাই : কাকলি
Buxa Tiger | ৩ ঘণ্টা লড়াইয়ের পর অবশেষে জালে বক্সার বাঘিনী | #abpananda
BJP Rally News : শিলিগুড়ি-হাওড়া গণতন্ত্র বাঁচাও-এর ডাক দিয়ে BJP-র মিছিল | ABP Ananda
Islampur Chaos : পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে রণক্ষেত্র ইসলামপুর! | ABP Ananda | BJP News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget