এক্সপ্লোর

Xiaomi Smartphones: শাওমি ১৩ প্রো ফোন ভারতে লঞ্চের সম্ভাবনা, থাকতে পারে উন্নত মানের আধুনিক ক্যামেরা সেনসর

Xiaomi 13 Pro: শোনা গিয়েছে, শাওমি ১২ প্রো ফোনের সাকসেসর হিসেবে ভারতে লঞ্চ হবে শাওমি ১৩ প্রো ফোন। জনপ্রিয় টিপস্টার যোগেশ বরার আভাস দিয়েছেন যে এবছর মার্চেই শাওমি ১৩ প্রো ফোন ভারতে লঞ্চ হতে পারে।

Xiaomi Smartphones: এবছর ভারতে আরও একটি নতুন ফোন লঞ্চ করবে শাওমি (Xiaomi) কর্তৃপক্ষ। শোনা যাচ্ছে, ভারতে লঞ্চ হতে চলেছে শাওমি ১৩ প্রো (Xiaomi 13 Pro) ফোন। যদিও এই ফোন কবে ভারতে আসবে সে ব্যাপারে আনুষ্ঠানিক ভাবে কিছু জানা যায়নি। তবে শোনা যাচ্ছে, সম্ভবত ২০২৩ সালের প্রথম তিনমাসের মধ্যে এই ফোন ভারতে লঞ্চ হবে হবে। গতবছর অর্থাৎ ২০২২ সালের ডিসেম্বর মাসে চিনে শাওমি ১৩ সিরিজ লঞ্চ হয়েছে। এবার গ্লোবাল মার্কেটের পাশাপাশি ভারতে লঞ্চের পালা। অনুমান, এবছর অর্থাৎ ২০২৩ সালের মার্চ মাসে শাওমি ১৩ প্রো ফোন লঞ্চ হতে পারে। শাওমি ১৩ সিরিজে থাকতে পারে ভ্যানিলা বা বেস মডেল শাওমি ১৩ এবং শাওমি ১৩ প্রো- এই দুই ফোন। এছাড়াও শোনা যাচ্ছে, এই ফোনে থাকতে পারে Leica ক্যামেরা সেনসর। অন্যদিকে শোনা গিয়েছে, শাওমি ১২ প্রো ফোনের সাকসেসর হিসেবে ভারতে লঞ্চ হবে শাওমি ১৩ প্রো ফোন। জনপ্রিয় টিপস্টার যোগেশ বরার আভাস দিয়েছেন যে এবছর মার্চেই শাওমি ১৩ প্রো ফোন ভারতে লঞ্চ হতে পারে। তবে নির্দিষ্ট দিনক্ষণ এখনও জানা যায়নি।

Mobile World Congress (MWC) 2023

চলতি বছরের এই ইভেন্টে শাওমি সংস্থার অনেক পরিকল্পনা প্রকাশ পাবে বলে মনে করা হচ্ছে। Leica ব্র্যান্ডের সঙ্গে নিজেদের যুক্ত হওয়ার কথা গ্লোবাল ফোরামে ঘোষণা করতে পারে শাওমি সংস্থা। এই Leica ব্র্যান্ড আসলে উন্নত মানের ক্যামেরা তৈরি করে। ইতিমধ্যেই শাওমি ১২এস সিরিজে ব্যবহার হয়েছে Leica ব্র্যান্ডের ক্যামেরা ফিচার। শাওমি ১৩ প্রো ফোনের ক্ষেত্রেও এই ক্যামেরা সেনসর থাকবে বলে মনে করা হচ্ছে। Leica ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হয়েছে আধুনিক ও উন্নত মানের ক্যামেরা নিয়ে কাজকর্ম চালাচ্ছে শাওমি সংস্থা। শাওমি ১৩ আলট্রা ফোনে এইসব ক্যামেরা সেনসর থাকতে পারে। সেটাই এবারের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে ঘোষণা করতে পারে শাওমি কর্তৃপক্ষ। 

ওপ্পো রেনো ১০ সিরিজ

ভারতে ওপ্পো রেনো ৯ সিরিজ লঞ্চ হবে না। তবে ওপ্পো রেনো ১০ সিরিজ লঞ্চ হতে পারে। যদিও ওপ্পো সংস্থা এখনও ওপ্পো রেনো ১০ সিরিজের আনুষ্ঠানিক লঞ্চ প্রসঙ্গে কিছু ঘোষণা করেনি। এমনকি এই স্মার্টফোন সিরিজে কী কী ফোন থাকতে পারে সেই ব্যাপারেও স্পষ্ট ভাবে কিছু জানা যায়নি। বলা হচ্ছে, চলতি বছর অর্থাৎ ২০২৩ সালের মাঝামাঝি সময়ে এই স্মার্টফোন সিরিজ ভারতের বাজারে লঞ্চ করবে। তবে এই প্রসঙ্গেও নিশ্চিত ভাবে কোনও তথ্য জানা যায়নি। অন্যদিকে আবার শোনা গিয়েছে, ফেব্রুয়ারি মাসের প্রথম ভাগে ওপ্পো রেনো ১০ সিরিজ ভারতে লঞ্চ হতে পারে। ফেব্রুয়ারি মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে এই ফোন ভারতে লঞ্চের সম্ভাবনা রয়েছে। 

আরও পড়ুন- প্রতারকদের নজরে আপনার কম্পিউটার ! এভাবে নিরাপদ রাখুন সিস্টেম

সেরা শিরোনাম

Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
Boat Soundbars: সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল
সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget