এক্সপ্লোর

Xiaomi Smartphones: ভারতে লঞ্চ হতে চলেছে শাওমির নয়া ফোন, কোন মডেলের সঙ্গে মিল থাকতে পারে?

Smartphone: Xiaomi Civi 4 Pro ফোন ভারতে লঞ্চের সম্ভাবনা রয়েছে। চিনে লঞ্চ হওয়া এই ফোন ভারতে লঞ্চ হতে পারে Xiaomi 14 Civi হিসেবে।

Xiaomi Smartphones: শাওমির (Xiaomi) একটি নতুন ফোন লঞ্চ হতে পারে ভারতে। প্রসঙ্গত উল্লেখ্য, চিনে ইতিমধ্যেই লঞ্চ হয়েছে Xiaomi Civi 4 Pro। শোনা যাচ্ছে, এই ফোন এবার লঞ্চ হবে ভারতের বাজারেও। আর Xiaomi Civi 4 Pro ফোন ভারতে লঞ্চ হতে পারে Xiaomi 14 Civi - এই মডেল হিসেবে। যদি Xiaomi Civi 4 Pro ফোন ভারতে Xiaomi 14 Civi ফোন হিসেবে ভারতে লঞ্চ হয় তাহলে দুই ফোনের ফিচারে বেশ কিছু মিল থাকবে, এমনটাই অনুমান করা হচ্ছে। তাহলে দেখে নেওয়া যাক Xiaomi Civi 4 Pro ফোনে কী কী ফিচার রয়েছে।

চিনে Xiaomi Civi 4 Pro ফোন কী কী ফিচার নিয়ে চিনে লঞ্চ হয়েছে 

  • Xiaomi Civi 4 Pro ফোনে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮এস জেন ৩ প্রসেসর। এর সঙ্গে ১২ জিবি LPDDR5x র‍্যাম এবং UFS 4.0 onboard ৫১২ জিবি স্টোরেজ যুক্ত রয়েছে। 
  • এই ফোনে Leica ব্র্যান্ডের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর রয়েছে। 
  • Xiaomi Civi 4 Pro ফোনে ৪৭০০ এমএএইচ ব্যাটারি এবং ৬৭ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। 
  • চিনে এই ফোন লঞ্চ হয়েছে ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনে। এটিই বেস মডেল যার দাম ভারতীয় মুদ্রায় আনুমানিক ৩৪,৬০০ টাকা। 
  • Xiaomi Civi 4 Pro ফোনের চিনা ভ্যারিয়েন্টে রয়েছে HyperOS ইন্টারফেস সাপোর্ট রয়েছে। 
  • এই ফোনে ৬.৫৫ ইঞ্চির একটি OLED ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এখানে 1.5K রেজোলিউশন পাওয়া যাবে। ডিসপ্লের উপরে রয়েছে Gorilla Glass Victus 2 প্রোটেকশন। 
  • Xiaomi Civi 4 Pro ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিটে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর ছাড়াও রয়েছে ৫০ মেগাপিক্সেলের পোর্ট্রেট সেনসর এবং ১২ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেনসর। ফোনের ডিসপ্লের উপরে রয়েছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে। মেন রেয়ার ক্যামেরা সেনসরে রয়েছে Leica Optics Summilux লেন্স এবং অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন সাপোর্ট। 

শাওমির সাব-ব্র্যান্ড রিয়েলমির একটি ফোন লঞ্চ হতে চলেছে ভারতে 

রিয়েলমি ১২এক্স ৫জি ফোন সম্প্রতি চিনে লঞ্চ হয়েছে। শোনা যাচ্ছে, রিয়েলমির এই ৫জি ফোন এবার ভারতে লঞ্চ হবে। নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। তবে শোনা গিয়েছে, খুব তাড়াতাড়িই এই ফোন ভারতে লঞ্চ হবে। শোনা যাচ্ছে, ভারতে যে মডেল লঞ্চ হবে সেখানে চিনের ভ্যারিয়েন্টের তুলনায় কিছুটা আলাদা ফিচার থাকবে। গতবছর অর্থাৎ ২০২৩ সালের অগস্ট মাসে রিয়েলমি ১১এক্স ৫জি ফোন লঞ্চ হয়েছিল। তারই সাকসেসর হিসেবে ভারতে লঞ্চ হতে চলেছে রিয়েলমি ১২এক্স ৫জি ফোন। ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডের সার্টিফিকেশন সাইটেও এই ফোনের নাম দেখা গিয়েছে। 

আরও পড়ুন- হোয়াটসঅ্যাপের ছবির গুণমান বাড়িয়ে দেবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আসছে এআই ইমেজ এডিটর

সেরা শিরোনাম

Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
Boat Soundbars: সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল
সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল

ভিডিও

Durga Puja 2026: নতুন সৃষ্টির আনন্দ দুর্গাপুজোর আবহে, কেমন সেজে উঠেছে কলকাতার অন্যতম সেরা দুই পুজো মণ্ডপ...
Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
Embed widget