এক্সপ্লোর

Xiaomi Redmi Note Series: এক কথায় রেকর্ড ! ২০ কোটি রেডমি নোট বিক্রি করেছে শাওমি

রেডমি নোটের অসাধারণ সাফল্য। বিশ্ব বাজারে বিক্রি হয়েছে নোট সিরিজের ২০ কোটি ফোন। এমনই দাবি করল শাওমি। অবশেষে Redmi Note 10 পাচ্ছে চিন। আগামী ২৬ মে চিন পাচ্ছে শাওমির এই মডেল।

বেজিং : রেডমি নোটের অসাধারণ সাফল্য। বিশ্ব বাজারে বিক্রি হয়েছে নোট সিরিজের ২০ কোটি ফোন। এমনই দাবি করল শাওমি। অবশেষে Redmi Note 10 পাচ্ছে চিন। আগামী ২৬ মে চিন পাচ্ছে শাওমির এই মডেল। 

ভারতীয় বাজারে আত্মপ্রকাশের পর একের পর এক হিট মডেল দিয়েছে শাওমি। যার মধ্যে সবথেকে বেশি ক্লিক করছে কোম্পানির রেডমি নোট সিরিজ। চিনা কোম্পানির তরফে দাবি করা হচ্ছে, এই সিরিজের বিক্রির জেরেই এখন বিশ্বের তৃতীয় স্থানে রয়েছে শাওমি। আগামী দিনে নোট সিরিজের এই জনপ্রিয়তা ধরে রাখতে চাইছে চাইনিজ টেক জায়ান্ট। ২৬ মে তাই চিনের বাজারে আনা হচ্ছে রেডমি নোট ১০।

জিএসএম এরিনার রিপোর্ট অনুযায়ী, ২০১৪ সালে রেডমি নোট আনার পর থেকেই এই সিরিজই কোম্পানির বেস্ট সেলার। নোট ফোনের ওপর ভরসা করেই বিশ্ব বাজারে সুনাম পেয়েছে শাওমি। উইবোর অফিশিয়াল পোস্টার অনুযায়ী, রেডমি নোট ১০ ছাড়াও আরও কোনও ডিভাইস লঞ্চ করতে পারে কোম্পানি। 

টেক সাইটগুলোর মতে, ২৬ মে-র সেই মডেলে তিনটি ক্যামেরা থাকতে পারে। সাধারণ নোট ১০ ৫জি-র মতো দেখতে হলেও আলাদা স্পেসিফিকেশন থাকবে নতুন এই ফোনের। তবে ডুয়েল ফ্ল্যাস এলইডি থাকবে ফোনের অনেকটাই ওপরে। কদিন আগেই ভারতে Redmi Note 10S ও রেডমি ওয়াচ লঞ্চ করেছে চিনা কোম্পানি।

মিডিয়াটেকের হিলিও জি-৯৫ রেয়েছে এই ফোনে। রেডমি নোট ১০এস-এ দেওয়া হয়েছে মিইউআই ১২.৫। ডিপ ব্লু সি, ফ্রস্ট হোয়াইটের পাশাপাশি শ্যাডো ব্ল্যাক রঙে পাওয়া যাবে নতুন মডেল। সুপার ডিসপ্লের পাশাপাশি হাই অডিও সেট আপ থাকবে নতুন এই মডেলে। ৬.৪ ইঞ্চির ফুল এইচডি অ্যামোলেড প্যানেল থাকবে ওই ফোনে। 

৬ জিবি ৬৪ ছাড়াও ৬ জিবি ১২৮ জিবি ভ্যারিয়েন্ট এনেছে কোম্পানি। বেস মডেলের দাম রাখা হয়েছে, ১৪,৯৯৯ টাকা । পাশাপাশি বেশি স্টোরেজের দাম রাখা হয়েছে ১৫,৯৯৯টাকা। রেডমি ঘড়িতে ১.৪ ইঞ্চির টিএফটি স্ক্রিন দেওয়া হয়েছে। রয়েছে ৩৫০ নিটসের পিক ব্রাইটনেস। ২.৫ ডি কার্বড গ্লাসের ডানডিকে সিঙ্গল বটন দেওয়া হয়েছে। রেডমির দাবি, একবার চার্জ দিলে ১০ দিন চার্জ থাকবে ঘড়ির। তবে ঘড়ি পুরো চার্জ করতে সময় লাগবে ২ ঘণ্টা।

সেরা শিরোনাম

Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
Boat Soundbars: সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল
সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget