এক্সপ্লোর

YouTube: এই ধরনের ভিডিয়ো আপলোড করলেই 'শাস্তি', সতর্ক করল ইউটিউব

YouTube New Policy: ভিডিয়ো স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব সম্প্রতি ভিডিয়ো আপলোডিং নিয়ে কিছু নতুন নীতির কথা জানিয়েছে। বিভ্রান্তিকর থাম্বনেল এবং টাইটেল দিয়ে ভিডিয়ো আপলোড করলে কড়া পদক্ষেপ করবে ইউটিউব।

YouTube Video: ভিডিয়ো স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব সম্প্রতি ভিডিয়ো আপলোডিং নিয়ে কিছু নতুন নীতির কথা জানিয়েছে। বিভ্রান্তিকর থাম্বনেল এবং টাইটেল দিয়ে ভিডিয়ো আপলোড করলে সেই কনটেন্ট ক্রিয়েটরদের জন্য কড়া পদক্ষেপ করবে ইউটিউব। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে ক্লিকবেট থাম্বনেল এবং টাইটেল (YouTube Video) ব্যবহার করলে সেই সমস্ত ভারতীয় কনটেন্ট ক্রিয়েটরদের উপর কড়া পদক্ষেপ করা হবে। গুগল ইন্ডিয়ার একটি ব্লগ পোস্টে ইউটিউব জানিয়েছে যদি কোনো ভিডিয়োর থাম্বনেল এবং টাইটেলের সঙ্গে কনটেন্টের কোনো মিল না থাকে, তাহলে সেই ভিডিয়োটি (YouTube New Policy) মুছে দেওয়া হবে। কোনো ব্রেকিং নিউজ বা সাম্প্রতিক ঘটনাকেন্দ্রিক ভিডিয়োগুলির জন্যই এই নিয়ম বানানো হয়েছে বলে জানিয়েছে ইউটিউব।

ভিডিয়ো কনটেন্টের সঙ্গে মিল থাকতে হবে থাম্বনেলের

ইউটিউব জানিয়েছে, সংবেদনশীল আপত্তিকর এবং বিভ্রান্তিকর ভিডিয়ো টাইটেল এবং থাম্বনেল মূলত দর্শকদের অভিজ্ঞতায় নেতিবাচক প্রভাব ফেলে। কোনো গুরুত্বপূর্ণ তথ্য খুঁজতে প্ল্যাটফর্মে এলে দর্শকরা এই ধরনের ভিডিয়ো দেখলে ক্ষুণ্ণ হন। ভারতীয় ক্রিয়েটররা ব্রেকিং নিউজ বা কোনো সাম্প্রতিক ঘটনা নিয়ে ভিডিয়ো বানানোর সময় এই কাজ করছেন বলে জানিয়েছে ইউটিউব এবং তাই সমস্ত ভারতীয় কনটেন্ট ক্রিয়েটরদের উপর নজর রাখা হয়েছে। এর অর্থ হল এখন থেকে কনটেন্ট ক্রিয়েটররা এমন কোনো লেখা থাম্বনেল বা টাইটেলে দিতে পারবেন না, যা ভিডিয়োতে নেই। শুধুমাত্র দর্শককে আকৃষ্ট করার জন্য এমন কিছুই রাখা যাবে না থাম্বনেল ও টাইটেলে। তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে মতামত জানানোর জন্য কোনো উপায় বা পদ্ধতির কথা যদিও এখনও ইউটিউব জানায়নি।

কী পদক্ষেপ করবে ইউটিউব

এই ধরনের ক্লিকবেট ভিডিয়ো আপলোড করলে ইউটিউব প্রাথমিকভাবে সেই ভিডিয়ো মুছে দেবে প্ল্যাটফর্ম থেকে এবং এই ধরনের বিভ্রান্তিকর থাম্বনেল ও টাইটেল সহ ভিডিয়ো দেখানো হবে না। তবে প্রাথমিকভাবে প্রথমবারের জন্য ইউটিউব ভিডিয়ো কনটেন্ট ক্রিয়েটরের উপর কোনো স্ট্রাইক দেবে না, ক্রিয়েটরের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা হবে না প্রথমবারের জন্য। আর এই নতুন নিয়ম যাতে ক্রিয়েটররা বুখতে পারে সেই জন্যই এই ব্যবস্থা করা হয়েছে।

তবে ইউটিউব এখনও স্পষ্ট করে জানায়নি যে ব্রেকিং নিউজ বা সাম্প্রতিক ঘটনা সম্পর্কিত ঠিক কোন কোন ধরনের ভিডিয়ো এই নিয়মের অধীনে আসবে। আর কীভাবেই বা এই ধরনের ক্লিকবেট চিহ্নিত করবে ইউটিউব, সেই সম্পর্কেও কিছু জানায়নি সংস্থা।  

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: SEBI: ভিডিয়োতে বিনিয়োগের মিথ্যে প্রলোভন, এই ইউটিউবারকে ৯.৫ কোটি জরিমানা সেবির

সেরা শিরোনাম

Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?

ভিডিও

Durga Puja 2026 : শ্রীরামপুরের চাতরা দুর্গাপুজোয় সাবেকিয়ানার ছোঁয়া | ABP Ananda
Durga Puja 2026 | বালুরঘাটে পুজো উদ্বোধন Sukanta Majumdar-এর, ধুনুচি হাতে করলেন আরতি
Durga Puja 2026 | দুর্গোৎসব ঘিরে সেজে উঠেছে বেলুড় মঠ, শুরু পুজো | #abpananda
College Square: আজ মহাষষ্ঠী, রীতি মেনে পুজো চলছে কলেজ স্কোয়ারে, ভিড় জমছে মণ্ডপে। Durga Puja 2026
Durga Puja 2026: পুজোর আড্ডা জমজমাট, স্টুডিওতে অঙকুশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
CPM Book Stall Vandalized: বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
How To Beat Traffic: যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Weather Update: রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
Patna High Court: গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
Embed widget