এক্সপ্লোর

YouTube: এই ধরনের ভিডিয়োর উপরে কড়া পদক্ষেপ করবে ইউটিউব, ক্রিয়েটরদের থাকতে হবে সতর্ক

YouTube Rule: ইউটিউবের পক্ষ থেকে এও জানানো হয়েছে যে সমস্ত ভিডিয়োতে নিশ্চিত রিটার্নের প্রলোভন দেখানো হবে সেই ভিডিয়ো একবারে মুছে দেওয়া হবে।

YouTube Video: এই ধরনের ভিডিয়োর উপরে এবার থেকে কড়া পদক্ষেপ করতে চলেছে ইউটিউব। আরও কঠোর হচ্ছে বিধিনিষেধ। এই ধরনের ভিডিয়োর (YouTube Video) ক্রমবর্ধমান বিস্তারের কারণে আরও কড়া হতে চলেছে নিয়ম-বিধি, ফলে এবার থেকে ক্রিয়েটরদের থাকতে হবে সতর্ক। মূলত অনলাইন গ্যাম্বলিং ভিডিয়ো কনটেন্ট (YouTube Rule) নিয়েই বিধি কঠোর করেছে ইউটিউব।

বিগত ৪ মার্চ গুগলের ভিডিয়ো স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব জানিয়েছে যে আগামী ১৯ মার্চ ২০২৫ থেকে এই প্ল্যাটফর্মের বর্তমান নিয়মবিধিগুলি এবার থেকে আরো কঠোর হতে চলেছে। বেশ কিছু নিয়ম বদলে যাবে, কিছু নতুন নিয়মবিধি মেনে চলতে হবে। মূলত এই নয়া নিয়মবিধি অনলাইন গ্যাম্বলিং ভিডিয়ো কনটেন্টের জন্য প্রযোজ্য হলেও সমস্ত কনটেন্টের জন্য কিছু বিধি এবার থেকে বাড়তি হিসেবে মেনে চলতে হবে ক্রিয়েটরদের। আর এই বদলের মধ্যে রয়েছে ভিডিয়োতে এবার থেকে কোনও ইউআরএল বা লিঙ্ক রাখা যাবে না, ছবিতে বা টেক্সটের মধ্যে লিঙ্ক এমবেড করা যাবে না। কোনওরকম ভিজুয়াল ডিসপ্লের মাধ্যমে অন্য প্ল্যাটফর্মে নিয়ে যাওয়ার চেষ্টা করা যাবে না। আবার কোনও গ্যাম্বলিং ওয়েবসাইটের উল্লেখ করা যাবে না ভিডিয়োতে। গুগল অ্যাডসের সার্টিফিকেট নেই বা ইউটিউবের অনুমোদন নেই এমন গ্যাম্বলিং ওয়েবসাইটের নাম উল্লেখ করা যাবে না ভিডিয়োতে।

ইউটিউবের পক্ষ থেকে এও জানানো হয়েছে যে সমস্ত ভিডিয়োতে নিশ্চিত রিটার্নের প্রলোভন দেখানো হবে সেই ভিডিয়ো একবারে মুছে দেওয়া হবে, সেক্ষেত্রে গুগল অ্যাডসের অনুমোদন থাকলেও এই পদক্ষেপ করা হবে। এখন ইউটিউবে সেই সমস্ত গ্যাম্বলিং ওয়েবসাইটের উল্লেখ করা যায় যেগুলি স্থানীয় আইনি নিয়ম-বিধি মেনে চলে। এই পরিবর্তনের মাধ্যমে ইউটিউব অবৈধ বা অনিবন্ধীত বা অনিয়ন্ত্রিত গ্যাম্বলিং প্ল্যাটফর্মের উপর দর্শকদের আগ্রহ প্রদর্শনকে নিষিদ্ধ ঘোষণা করে। এছাড়াও ইউটিউব জানিয়েছে যে সমস্ত ভিডিয়োতে এমন কিছু গ্যাম্বলিং কনটেন্ট থাকে যা কোনও ক্যাসিনো সাইট বা অ্যাপে দর্শকদের নিয়ে যায় এবং তা কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করে না, সেগুলি এবার থেকে এজ-রেস্ট্রিকটেড থাকবে। ১৮ বছর বয়স না হলে এই কনটেন্ট দেখতে পারবেন না দর্শকরা।

অনলাইন বেটিং এবং গ্যাম্বলিং অ্যাপগুলি ব্যাপকভাবে ইউটিউবে বিজ্ঞাপন দেওয়া শুরু করার কারণেই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে ইউটিউব, এমনটাই জানা গিয়েছে। ভারত সহ অন্যান্য সমস্ত দেশে এই বিজ্ঞাপনের প্রবণতা ব্যাপক হারে বেড়ে গিয়েছে।

আরও পড়ুন: 58 Hour Kiss: টানা ৫৮ ঘণ্টা চুম্বনে বিশ্বরেকর্ড গড়েছিলেন, তবু টেকানো গেল না সম্পর্ক ! এবার ঘর ভাঙছে এই দম্পতির

সেরা শিরোনাম

Tecno Smartphones: ২০ হাজারের কমে ভারতে এল নতুন ৫জি ফোন, পুজোয় কেনার প্ল্যান থাকলে দেখে নিন দাম ও ফিচার
২০ হাজারের কমে ভারতে এল নতুন ৫জি ফোন, পুজোয় কেনার প্ল্যান থাকলে দেখে নিন দাম ও ফিচার
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget