এক্সপ্লোর

58 Hour Kiss: টানা ৫৮ ঘণ্টা চুম্বনে বিশ্বরেকর্ড গড়েছিলেন, তবু টেকানো গেল না সম্পর্ক ! এবার ঘর ভাঙছে এই দম্পতির

Thai Couple Announce Separation: বিশ্বের সবথেকে দীর্ঘতম চুম্বনের রেকর্ড গড়েছিলেন এই থাই দম্পতি এবং গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে (Guiness Book of World Record) নাম নথিভুক্ত করেছিলেন নিজেদের।

Trending News: ২০১৩ সালে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিলেন এই দম্পতি। ৫৮ ঘণ্টা ধরে একটানা চুম্বনে নতুন রেকর্ড গড়েছিলেন। আর এই বিশ্বখ্যাত দম্পতিরই ঘর ভাঙছে এবার। বিচ্ছেদের ঘোষণা করেছেন দুজনে। চুম্বনের রেকর্ড (58 Hour Kiss) গড়েও একসাথে আর থাকা গেল না। বিশ্বের সবথেকে দীর্ঘতম চুম্বনের রেকর্ড গড়েছিলেন এই থাই দম্পতি এবং গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে (Guiness Book of World Record) নাম নথিভুক্ত করেছিলেন নিজেদের। তাদের এই চুম্বনের রেকর্ড কোনও সহজ কাজ ছিল না। একটানা ৫৮ ঘণ্টা ৩৫ মিনিট ধরে একটি বদ্ধ ঘরে না ঘুমিয়ে ঠায় দাঁড়িয়ে থেকে এই রেকর্ড গড়েছিলেন এই দম্পতি।

হৃদয়বিদারক ঘোষণা

যদিও এই দম্পতির সাম্প্রতিক ঘোষণায় মন ভেঙেছে অনেক অনুরাগীর, যেন এক গভীর বিষাদ। এবার থেকে পথ আলাদা হল এই দম্পতির, এক্কাচাই এবং লকসনা তিরানারাতের সম্পর্কে ফাটল ধরল, বিচ্ছেদের পথেই হাঁটছেন দুজনে। কিন্তু কেন এই বিচ্ছেদ তা সম্পর্কে স্পষ্ট কোনো কারণ জানাননি কেউই। তবে তারা জানিয়েছেন যে সময়ের সঙ্গে সঙ্গেই ধীরে ধীরে তাদের মধ্যে দূরত্ব বেড়েছে। একটি পডকাস্টে এক্কাচাই জানান, 'আমাদের ব্যক্তিগত এই সম্পর্কের বদল খুব গভীর দুঃখের সঙ্গে আমি জানাচ্ছি'। এই পডকাস্টেই তিনি জানান তাদের দুজনের কাটানো সুখের মুহূর্তের কথা, তিরানারাতের প্রতি তার গভীর শ্রদ্ধাও জানিয়েছেন এক্কাচাই, এবং একইসঙ্গে জানিয়েছেন যে সময়ের সঙ্গে সঙ্গেই তাদের এই বিচ্ছেদ যেন অবশ্যম্ভাবী হয়ে উঠেছিল।

তাদের এই রোমান্টিক সম্পর্কের ইতি ঘোষণা সত্ত্বেও এই দম্পতি নিশ্চিত করেছেন যে তারা পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখবেন এবং তাদের সন্তানের দেখভাল করার দায়িত্ব দুজনে সমানভাবে ভাগ করে নেবেন। তাদের মধ্যেকার ব্যক্তিগত পারস্পরিক সম্পর্ক বদলে গেলেও ভাগ করে নেওয়া অভিজ্ঞতা আর অজস্র সুখের মুহূর্তের শিকড়ে যেন সেই সম্পর্কের বীজ কোথাও গ্রথিত হয়ে আছে এখনও।

এক্কাচাই এবং লকসানা ২০১৩ সালে এই গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড অর্জনের আগে ২০১১ সালেও দীর্ঘতম চুম্বনের রেকর্ড গড়েছিলেন এই দম্পতি। তাদের এই অর্জন শুধু যে তাদের বিশ্বব্যাপী পরিচিতি এনে দিয়েছে তাই নয়, এর সঙ্গে তারা ২২০০ পাউন্ড মূল্যের পুরস্কারপ পেয়েছেন, আর দুটি হিরের আংটিও উপহার পেয়েছেন যার মূল্য ২২০০ পাউন্ড, অর্থাৎ ভারতীয় মুদ্রায় ২ লক্ষ ৫০ হাজার টাকা।

আরও পড়ুন: Aadhaar Card: আধার কার্ডের জন্য নতুন ওয়েবসাইট চালু, আগের পোর্টালে কি কাজ হবে না ? কী বাড়তি সুবিধে মিলবে ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Viral News: বৃদ্ধাশ্রমেই শেষ বাবা, শেষকৃত্যে আসার সময় হল না তিন মেয়ের কারও, ভিডিও কলে হাজিরা দিলেন, ৫১০০ টাকা দিয়েই ক্ষান্ত
বৃদ্ধাশ্রমেই শেষ বাবা, শেষকৃত্যে আসার সময় হল না তিন মেয়ের কারও, ভিডিও কলে হাজিরা দিলেন, ৫১০০ টাকা দিয়েই ক্ষান্ত
Viral Video: মুখে শাহরুখ খানের ছবির গান, ভারতীয় জওয়ানদের সঙ্গে গলা মেলালেন চিনা সৈনিকরাও? ভিডিও ভাইরাল
মুখে শাহরুখ খানের ছবির গান, ভারতীয় জওয়ানদের সঙ্গে গলা মেলালেন চিনা সৈনিকরাও? ভিডিও ভাইরাল
Career Advice: হঠাৎ চাকরি চলে গিয়েছিল, AI-এর সাহায্য়ে ঘুরে দাঁড়ালেন যুবক, ১.৫ কোটি বেতনের নতুন কাজ বাগিয়ে নিলেন
হঠাৎ চাকরি চলে গিয়েছিল, AI-এর সাহায্য়ে ঘুরে দাঁড়ালেন যুবক, ১.৫ কোটি বেতনের নতুন কাজ বাগিয়ে নিলেন
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…

ভিডিও

Awas Yojna Scheme | শুধু বাড়ি নয়, কেন্দ্রই দেবে শৌচালয়, করবে বিদ্যুতের ব্যবস্থা, কীভাবে জানেন? শুনুন
CM Suvendu Adhikari on Awas Yojna | শুরু আবাসের দ্বিতীয় কিস্তি বিলি, কতজন উপভোক্তা টাকা পেলেন?
CM Suvendu Adhikari on Awas Yojna | কেন্দ্র সরকারের সঙ্গে TMC-এর যুদ্ধের আমজনতা বঞ্চিত হয়েছিল : মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari on Awas Yojna | ৩০ হাজার কোটি টাকা পেয়েছিল আগের সরকার, খতিয়ান দিলেন মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget