এক্সপ্লোর

Manik Saha Oath Ceremony: দোলাচলের মধ্যেও জয় এনে দিয়েছেন, ত্রিপুরার মুখ্যমনন্ত্রী হিসেবে শপথগ্রহণ মানিকের

Tripura News: এ বার নির্বাচনে জয়ী হয়ে পদে এলেন। এ দিন তাঁর সঙ্গেই মন্ত্রী হিসেবে শপথ নিলেন মন্ত্রী।

আগরতলা: দোলাচল কাটিয়ে বিজেপি-কে জয় এনে দিয়েছেন দলকে (Tripura News)। ত্রিপুরার মুখ্যমন্ত্রী পদের দাবিদারও তাই তিনি। সেই মতো বুধবার ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মানিক সাহা (Manik Saha Oath Ceremony)। এই নিয়ে দ্বিতীয় বার ত্রিপুরার মুখ্যমন্ত্রী হলেন তিনি। এর আগে, বিপ্লব দেব পদত্যাগ করায় চালজলদি পদে আনা হয়েছিল তাঁকে। তবে এ বার নির্বাচনে জয়ী হয়ে পদে এলেন। এ দিন তাঁর সঙ্গেই মন্ত্রী হিসেবে শপথ নিলেন মন্ত্রী।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও উপস্থিত ছিলেন অনুষ্ঠানে

বুধবার আগরতলায় মানিকের শপথগ্রহণ অনুষ্ঠানের আয়োজন হয়েছিল। তাতে অংশ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা, যাঁকে উত্তর-পূর্বে বিজেপি-র সাফল্যের কারিগর বলে ধরা হচ্ছে, তিনিও যোগ দিয়েছিলেন মানিকের শপথগ্রহণ অনুষ্ঠানে। 

এ ছাড়াও, এ দিনের অনুষ্ঠানে হাজির ছিলেন অরুণাচলপ্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খাণ্ডু, মণিপুরের মুখ্মন্ত্রী এন বীরেন সিংহ এবং সিকিমের মুখ্যমন্ত্রী পিএস তামাং। ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবও উপস্থিত ছিলেন। তিনি আচমকা পদত্যাগ করাতেই মানিকের কাঁধে দায়িত্ব তুলে দিয়েছেন কেন্দ্রের বিজেপি নেতৃত্ব। 

আরও পড়ুন: Anubrata Mondal : 'দিল্লির লস্যি খাবেন, সুখেই থাকবেন' অনুব্রতর দিল্লি যাত্রা নিয়ে তীব্র কটাক্ষ দিলীপের

মানিকের নয়া সরকারে এ বার আগের চার মন্ত্রীকে বহাল রাখা হয়েছে। তাঁরা হলেন, রতনলাল নাথ, প্রণজিৎ সিংহ রায়, এস চাকমা এবং সুশান্ত চৌধুরী। নতুন তিন মন্ত্রীর নাম ঘোষণা হয়েছে। তাঁরা হলেন, টিঙ্কু রায়, যিনি কিনা বিপ্লব দেবের ঘনিষ্ঠ বলে পরিচিত। এ ছাড়াও রয়েছেন বিকাশ দেববর্মা, বিজেপি-র তফসিলি জনজাতি মোর্চার প্রধান সুধাংশু দাস। 

বিজেপি-র শরিক দল, ইনডিজিনিয়াস পিপলস ফ্রন্ট অফ ত্রিপুরার একজন মন্ত্রিত্ব পেয়েছেন। তিনি হলেন শুক্লচরণ নোয়াটিয়া। এ দিন শপথ নিলেন তিনিও। সূত্রের খবর, তিনটি মন্ত্রী পদ খালি রাখা হয়েছে। কারণ তিপরা মোথার সঙ্গে এই মুহূর্তে সমঝোতা চলছে বিজেপি-র, যারা কিনা এ বারের নির্বাচনে ১৩টি আসনে বিজয়ী হয়েছে। 

নির্বাচন পরবর্তী হিংসার জেরে অনুষ্ঠান বয়কট করে বাম-কংগ্রেস

বিজেপি সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক এ বারের নির্বাচনে ধানপুর বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন বটে। তবে আসনটি ছেড়ে দেবেন তিনি। আপাতত সাংসদ পদই ধরে রাখবেন। তবে এ দিনের শপথগ্রহণে উপস্থিত ছিল না বনাম বাম-কংগ্রেস। নির্বাচন পরবর্তী হিংসার জেরে এ দিনের অনুষ্ঠান বয়কট করে তারা।

সেরা শিরোনাম

Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?

ভিডিও

Mamata Banerjee: 'তোমাদের দিদি দৃঢ়ভাবে তোমাদের পাশে আছে', CJP-র পাশে থাকার বার্তা মমতার | ABP Ananda
Calcutta High Court: রাজ্যে স্ট্যাম্প পেপারের 'আকাল', অভিযোগ তুলে জনস্বার্থ মামলা | ABP Ananda
Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget