এক্সপ্লোর

Tripura: তৃণমূলে যোগ দেওয়ায় হামলার অভিযোগ ত্রিপুরায়

TMC in Tripura: হামলার খবর দেওয়া হয় পুলিশে । পুলিশ এসে আহতদের কুলাই হাসপাতালে নিয়ে গিয়েছে।

প্রসেনজিৎ সাহা, ত্রিপুরা: তৃণমূলে যোগ দেওয়ার পর হামলার অভিযোগ। সুরমা বিধানসভা কেন্দ্রে বুধবার তৃণমূলে (TMC) যোগ দেওয়া ব্রজ বল্লভ মালাকার এবং তাঁর পরিবারের তিন সদস্যের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ উঠেছে। গুরুতর জখম হয়েছেন ব্রজ বল্লভ মালাকার। হামলার খবর দেওয়া হয় পুলিশে । পুলিশ এসে আহতদের কুলাই হাসপাতালে নিয়ে গিয়েছে। সামনেই ত্রিপুরায় বেশ কয়েকটি বিধানসভা আসনে উপনির্বাচন রয়েছে। তার আগে জমে উঠেছে প্রচার। তার মাঝেই এমন ঘটনা।

প্রচারে অভিষেক:
মঙ্গলবারই ত্রিপুরায় প্রচারে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আগরতলায় (Agartala) রোড শো করেন তিনি। সেখানে ইডি-সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ নিয়েও তোপ দাগেন তিনি। ২৩ জুন ত্রিপুরায় উপনির্বাচন রয়েছে। সেখানে লড়ছে তৃণমূল। ভোটের প্রচারে সেখানে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রোড শোয়ের পর নির্বাচনী সভাও করেছেন অভিষেক। সেখানে তিনি বলেছিলেন, "আমাকে দুবার দিল্লিতে ডেকেছে। ১০ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেছে। তুমি কী করবে? তোমার সঙ্গে ইডি, সিবিআই আছে। আমার সঙ্গে আম জনতা আছে। তোমার ক্ষমতা থাকলে ছুঁয়ে দেখাও। মাথা নত করব না।'

এর আগেও হামলার অভিযোগ:
মঙ্গলবারও সেখানে তৃণমূলের (TMC) উপর হামলার অভিযোগ উঠেছিল। আগরতলায় রোজ-শোয়ের আগে তৃণমূলের পথসভায় হামলা চালানোর অভিযোগ ওঠে। অভিযোগের তির ছিল বিজেপির দিকে। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছিল বিজেপি। 

কবে ভোট-কোথায় ভোট: 
২৩ জুন ৪টি বিধানসভা কেন্দ্রে হাইভোল্টেজ উপনির্বাচন! যার মধ্যে রয়েছে আগরতলা ও টাউন বড়দোয়ালি কেন্দ্র। এখানে কার্যত বিজেপির প্রেস্টিজ ফাইট! কারণ টাউন বড়দোয়ালি কেন্দ্রে বিজেপি প্রার্থী, খোদ মুখ্যমন্ত্রী মানিক সাহা। যার সঙ্গে মূল লড়াই হতে চলেছে বিজেপি ছেড়ে কংগ্রেসে ফেরা আশিসকুমার সাহার। একই ভাবে বিজেপি ছেড়ে কংগ্রেসে ফিরেছেন রাজ্যের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মনও। তাঁকেই আগরতলায় প্রার্থী করেছে কংগ্রেস। সেখানেও কঠিন লড়াই বিজেপির। পদ্মশিবিরের বাজি সংগঠনের রাজ্য সহ সভাপতি অশোক সিন্হা। ত্রিপুরার অন্য যে দু’টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন, সেগুলি হল সুরমা ও যুবরাজনগর। সিপিএম (CPIM) বিধায়ক রমেন্দ্রচন্দ্র নাথের মৃত্যুতে উপনির্বাচন হবে যুবরাজনগর কেন্দ্রে। অন্যদিকে সুরমার বিধায়ক আশিস দাস বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায়, দলত্যাগ বিরোধী আইনে তাঁর পদ খারিজ হয়। সেখানেও ভোট হবে। যদিও সম্প্রতি তৃণমূল নেতৃত্বের প্রতি ক্ষোভ প্রকাশ করে ফের ঘাসফুল শিবির ছেড়েছেন আশিস দাস। 

আরও পড়ুন:  ভারতে তৈরি সার্ভিক্যাল ক্যানসারের প্রথম ভ্যাকসিন, ছাড়পত্র ডিসিজিআই-এর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'

ভিডিও

CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Mamata Banerjee: পুলিশকে দিয়ে বিধায়ক, সাংসদদের ভয় দেখাচ্ছে, সরব মমতা
Tulu Mondal: টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! এবার পুলিশের জালে তার আরেক ম্যানেজার
Abhishek Banerjee PA: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়
Abhishek Banerjee: সাত দিনের মধ্যে শুনানি শেষ করতে চায় হাইকোর্ট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget