এক্সপ্লোর

Amit Shah: 'তিপ্রা মোথাকে ভোট মানে CPIM-কে ভোট', শাহি নিশানায় বাম

Tripura Election 2023: ত্রিপুরায় প্রচারে নেমে সিপিএম ও তিপ্রা মোথাকে একসঙ্গে নিশানা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

আগরতলা: ত্রিপুরায় বেজে গিয়েছে ভোটের বাজনা। সোমবারই সেখানে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর ওই একইদিনে ত্রিপুরায় পৌঁছেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে জনসভা করেন তিনি। আর সেই গোটা জনসভায় আগাগোড়া অমিত শাহের নিশানায় ছিল বামেরা। আর তার সঙ্গেই শাহের তির তিপ্রা মোথার দিকেও।

ময়দানে তিপ্রা মোথা:
ত্রিপুরার (Tripura) রাজপরিবারের সদস্য প্রদ্যোতমাণিক্য দেববর্মা তৈরি করেছিলেন তিপ্রা মোথা। ২০২১ সালে Tripura Tribal Areas Autonomous District Council-এর ভোটে দুরন্ত ফল করেছিল তিপ্রা মোথা (Tipra Motha)। তার উপর ভিত্তি করেই এই বিধানসভা ভোটে একা লড়ার সিদ্ধান্ত নিয়েছে তিপ্রা মোথা। যদিও ভোট পরবর্তী জোটের কথা উড়িয়ে দেয়নি তিপ্রা মোথা। যারা গ্রেটার তিপ্রাল্যান্ড রাজ্যের দাবি মেনে নেবে, তাদের সঙ্গেই ভোট পরবর্তী জোটের রাস্তা খোলা রেখেছে তারা। ত্রিপুরার ৬০টি আসনের মধ্যে ৪২টি আসনে লড়ছে তিপ্রা মোথা। ত্রিপুরায় ২০টি আসন এমন রয়েছে যা আদিবাসী অধ্যুষিত। রাজ্যে ক্ষমতায় আসতে গেলে এই আসনগুলিতেই লুকিয়ে রয়েছে আসল চাবিকাঠি, বলছেন বিশেষজ্ঞরা।         

নিশানায় বাম:
এই আবহে সিপিএম (CPIM) ও তিপ্রা মোথাকে একসঙ্গে নিশানা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তিনি বলেন, 'তিপ্রা মোথার সঙ্গে কংগ্রেস ও সিপিএমের গোপন বোঝাপড়া রয়েছে। নতুন তৈরি এই আঞ্চলিক দল ত্রিপুরার আদিবাসীদের ভুল পথে চালিত করে কমিউনিস্টদের ক্ষমতায় ফেরত আনতে চাইছে।' তিনি আরও বলেন, 'তিপ্রা মোথাকে ভোট দেওয়া মানে সিপিআইএম-কে ভোট দেওয়া। কংগ্রেসকে সমর্থন করা মানে কমিউনিস্টদের ভোট দেওয়া।'

উন্নয়ন অস্ত্রেও বাম ও কংগ্রেসকে নিশানা করেছেন অমিত শাহ। এই রাজ্যে অর্ধশতক শাসন করলেও বাম ও কংগ্রেসের আমলে কোনও উন্নয়ন হয়নি বলে দাবি করেন শাহ। কিন্তু গোটা সভায় তৃণমূলের নাম করতে শোনা যায়নি অমিত শাহকে।    

তৃণমূলের লড়াই:
যদিও এবার কোমর বেঁধে ত্রিপুরাতে নেমেছে তৃণমূল (TMC)। এর আগে পুরভোটেও তারা অনেকটাই ভোট কেটেছে। এবিপি আনন্দকে এক্সক্লুসিভি সাক্ষাৎকার দেওয়ার সময় ত্রিপুরার বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী তৃণমূলকে ভোট পরিযায়ী বলে কটাক্ষ করলেও, অমিত শাহের বক্তব্যে উহ্যই থাকল ঘাসফুল শিবির। 

আরও পড়ুন: 'এই ডিগ্রি সাধারণ মানুষকে উৎসর্গ করলাম', ডিলিট পেয়েই বললেন মমতা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget