এক্সপ্লোর

Tripura News: উপনির্বাচন ঘিরে সরগরম ত্রিপুরা, কড়া টক্কর শাসক-বিরোধীর

Tripura Election: সম্প্রতি বিজেপি ত্রিপুরায় মুখ্যমন্ত্রী বদল করেছে। এবার সামনেই ভোট। তার সঙ্গেই উত্তেজনা বাড়িয়েছে উপনির্বাচনের আগে দলবদল।

প্রসেনজিৎ সাহা, ত্রিপুরা: এই মাসেই ত্রিপুরায় (Tripura) বেশ কিছু বিধানসভা আসনে উপনির্বাচন। ২৩ জুন ত্রিপুরার মোট চারটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন রয়েছে। ইতিমধ্যেই প্রার্থী ঘোষণা করেছে বিজেপি-সিপিএম। শনিবার ৪ কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। টাউন বড়দোয়ালি কেন্দ্র থেকে লড়ছেন খোদ মুখ্যমন্ত্রী (Chief Minister) মানিক সাহা। অন্যদিকে আগরতলায় বিজেপিত্যাগী সুদীপ রায়বর্মনের সঙ্গে প্রেস্টিজ ফাইট। এর মধ্যেই এবার ত্রিপুরায় তৃণমূলে (TMC) ভাঙন ধরাল কংগ্রেস (Congress)। সম্প্রতি বিজেপি (BJP) ত্রিপুরায় মুখ্যমন্ত্রী বদল করেছে। এবার সামনেই ভোট। তার সঙ্গেই উত্তেজনা বাড়িয়েছে উপনির্বাচনের আগে দলবদল। 

কবে ভোট-কোথায় ভোট: 
২৩ জুন ৪টি বিধানসভা কেন্দ্রে হাইভোল্টেজ উপনির্বাচন! যার মধ্যে রয়েছে আগরতলা ও টাউন বড়দোয়ালি কেন্দ্র। এখানে কার্যত বিজেপির প্রেস্টিজ ফাইট! কারণ টাউন বড়দোয়ালি কেন্দ্রে বিজেপি প্রার্থী, খোদ মুখ্যমন্ত্রী মানিক সাহা। যার সঙ্গে মূল লড়াই হতে চলেছে বিজেপি ছেড়ে কংগ্রেসে ফেরা আশিসকুমার সাহার। একই ভাবে বিজেপি ছেড়ে কংগ্রেসে ফিরেছেন রাজ্যের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মনও। তাঁকেই আগরতলায় প্রার্থী করেছে কংগ্রেস। সেখানেও কঠিন লড়াই বিজেপির। পদ্মশিবিরের বাজি সংগঠনের রাজ্য সহ সভাপতি অশোক সিন্হা। ত্রিপুরার অন্য যে দু’টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন, সেগুলি হল সুরমা ও যুবরাজনগর। সিপিএম (CPIM) বিধায়ক রমেন্দ্রচন্দ্র নাথের মৃত্যুতে উপনির্বাচন হবে যুবরাজনগর কেন্দ্রে। অন্যদিকে সুরমার বিধায়ক আশিস দাস বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায়, দলত্যাগ বিরোধী আইনে তাঁর পদ খারিজ হয়। সেখানেও ভোট হবে। যদিও সম্প্রতি তৃণমূল নেতৃত্বের প্রতি ক্ষোভ প্রকাশ করে ফের ঘাসফুল শিবির ছেড়েছেন আশিস দাস। যদিও এখনও অবধি কোনও দলে যোগ দেননি। সূত্রের খবর, সুরমা বিধানসভায়, প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি ও বর্তমানে তিপ্রা মথা’র চেয়ারম্যান প্রদ্যোৎ কিশোর দেববর্মনের দলকে সমর্থন করতে পারে কংগ্রেস। 

তৃণমূলের ভাঙন:
উপনির্বাচনের আগেই ত্রিপুরায় দলবদল চলছে। এবার অবশ্য ভাঙন তৃণমূলে। গতবছর পুর নির্বাচনের আগে কংগ্রেসকে ভাঙিয়ে ত্রিপুরায় শক্তি বাড়িয়েছিল তৃণমূল। সুদীপ রায় বর্মনদের ঘরওয়াপসির পরে সেই স্রোত বইছে উল্টোদিকে। শনিবার তৃণমূলের প্রাক্তন রাজ্য সভাপতি দুলাল দাস যোগ দেন কংগ্রেসে। তিনি বলেন, 'একমাত্র কংগ্রেস ছাড়া আর কোনও দলের দেশের মানুষকে বাঁচানোর ক্ষমতা নেই, আমি এ রাজ্যে জন্মলগ্ন থেকে তৃণমূল কংগ্রেস করেছি, যেদিন সুদীপ বাবু প্রথম তৃণমূল কংগ্রেসে যোগ দেন, সেদিন থেকে আজ পর্যন্ত আমি দলত্যাগ করিনি।' সুদীপ রায় বর্মন বলেন, 'উদ্দেশ্য যদি মহৎ হয়েই থাকত, তাহলে তৃণমূলেই থাকতাম। গোয়ায় এদের তিক্ত অভিজ্ঞতা হয়েছে, নির্বাচনের কিছুদিন আগে ওখানে প্রার্থী দিয়ে, ভোট কেটে বিজেপিকে পুনরায় ক্ষমতায় বসানোর একটা বিরাট বড় রোল প্লে করেছে তৃণমূল কংগ্রেস গোয়াতে, মণিপুরে।' ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'যারা বিজেপিকে পিছন থেকে, পরোক্ষে ইন্ধন দিতে চাইছেন, তারা অন্য কোনও দলে যোগ দিন, এতে তৃণমূল কংগ্রেসের কোনও ক্ষতি হবে না, আমরা ৪টে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি, আগামী দিনে ফলাফল প্রমাণ করবে ত্রিপুরার মাটিতে তৃণমূলই প্রধান শক্তি।'

চাপে নেই বিজেপি:
বিরোধীদের গুরুত্ব দিতে নারাজ বিজেপি। ত্রিপুরা বিজেপির মুখপাত্র নব্যেন্দু ভট্টাচার্য বলেন, 'বিরোধীরা দ্বিতীয় তৃতীয় চতুর্থ স্থানে হবার জন্য নিজেদের মধ্যে লড়াই চালিয়ে যাচ্ছে। এই উপনির্বাচন ভোট পার্সেন্টেজ এর জন্য বিরোধীদের কাছে খুব গুরুত্বপূর্ণ।'

আরও পড়ুন: 'ঝাঁটা-কুড়ুল রাখুন, ভোট লুঠ করতে এলে পাড়া ছাড়া করুন', সুকান্তের মন্তব্যে বিতর্ক

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'

ভিডিও

CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Mamata Banerjee: পুলিশকে দিয়ে বিধায়ক, সাংসদদের ভয় দেখাচ্ছে, সরব মমতা
Tulu Mondal: টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! এবার পুলিশের জালে তার আরেক ম্যানেজার
Abhishek Banerjee PA: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়
Abhishek Banerjee: সাত দিনের মধ্যে শুনানি শেষ করতে চায় হাইকোর্ট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget