এক্সপ্লোর

Malda News: 'ঝাঁটা-কুড়ুল রাখুন, ভোট লুঠ করতে এলে পাড়া ছাড়া করুন', সুকান্তের মন্তব্যে বিতর্ক

Malda Update:পঞ্চায়েত ভোট লুঠ করতে এলে ঝাঁটা-কুড়ুল তুলে নেওয়ার নির্দেশ দিলেন সুকান্ত মজুমদার। পাল্টা অভিযোগ তৃণমূলের।


করুণাময় সিংহ, সুদীপ্ত আচার্য ও রাজীব চৌধুরী, মালদহ ও কলকাতা: পঞ্চায়েত ভোট লুঠ করতে এলে ঝাঁটা-কুড়ুল তুলে নেওয়ার নির্দেশ দিলেন সুকান্ত মজুমদার। পাল্টা রাজ্য বিজেপি সভাপতির বিরুদ্ধে সন্ত্রাসে মদত দেওয়ার অভিযোগে সরব তৃণমূল। সরব কংগ্রেসও।

কী বলেছেন সুকান্ত:
রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বলেন, 'পঞ্চায়েত দখল করবেন লাঠির ঘায়ে। আদিবাসী, রাজবংশী, মতুয়া, মহিলাদের বলছি ঝাঁটা-কুড়ুল রাখুন। ভোট লুঠ করতে এলে তৃণমূলের দুষ্কৃতীদের পাড়া ছাড়া করবেন।'

পাল্টা কটাক্ষ তৃণমূলের:
তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, 'এসব বলে তো তো উনি সন্ত্রাসে মদত দিচ্ছেন। এটা কি সিবিআই দেখবে না?'

২০২১’র বিধানসভা নির্বাচনে ২০০ আসন টার্গেট করেও রাজ্য কার্যত ভরাডুবি হয়েছে বিজেপির। আগামী বছরেই রাজ্যে পঞ্চায়েত ভোট রয়েছে। এবার পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলকে উত্‍খাত করার ডাক দিলেন রাজ্য বিজেপি সভাপতি। মালদায় সুকান্ত বলেন, 'গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। কেন্দ্রের পাঠানো জনকল্যাণমূলক টাকা উন্নয়নের টাকা লুঠ হচ্ছে। একত্রিত হয়ে তৃণমূলকে এরাজ্য থেকে উৎখাত করতে হবে। সে লড়াই খুব তাড়াতাড়ি শুরু হবে।' মোদি সরকারের ৮ বছর পূর্তি উপলক্ষ্যে শনিবার পুরাতন মালদায় মিছিল করেছে বিজেপি। রাজ্য বিজেপি সভাপতির সঙ্গে সেই কর্মসূচিতে অংশ নেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যে বিধানসভা ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগ তুলে পাল্টা আক্রমণ শানিয়েছেন তিনি। 

বিরোধী দলনেতার খোঁচা:
রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, 'ব্রিটিশ রাজত্বকালে, ৩৪ বছরের বাম শাসনেও যে অত্যাচার হয়নি, ২ মে-র পর তা করেছে তৃণমূল। অনেক বেশি অত্যাচার করেছে তৃণমূল, পুলিশকে নিষ্ক্রিয় করে রেখেছে। ৫৫-র বেশি সিবিআইয়ের এফআইআর হয়েছে। কখনও উদয়ন গুহ, কখনও সওকত মোল্লা, কখনও অনুব্রত মণ্ডল, কখনও রানা সিংহ---ভোট পরবর্তী হিংসায় সিবিআই ডেকে জিজ্ঞাসাবাদ করছে।'

রাজ্যের শাসকদলের সমালোচনায় কংগ্রেসও:
প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, 'ব্রিটিশের সময় দেশ স্বাধীনতার জন্য লড়াই করেছে। সেই লড়াইতে নেতৃত্ব দিয়েছে বাংলাই। আর এখন বাংলার অবস্থা সবচেয়ে খারাপ। বাংলাকে দেখে সবাই হাসে।'

পাল্টা তৃণমূল কটাক্ষ করেছে। কুণাল ঘোষের অভিযোগ, বিজেপিই সন্ত্রাসের বাতাবরণ তৈরি করছে।

আরও পডুন: পরিবেশরক্ষা শুধু মুখের কথাই, কলকাতার বহু রাস্তায় এখনও নিষিদ্ধ সাইকেল

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tapas Roy On Sudip:
"ওর সঙ্গে সম্পর্ক? ওয়াক থু..", সুদীপকে ‘নির্লজ্জ, বেহায়া’ বলে আক্রমণ তাপসের
News Updates Live: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget