এক্সপ্লোর

Ulto Rath Yatra Mishap: উল্টোরথে মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ ঘোষণা, ট্যুইটে কী বার্তা ত্রিপুরার মুখ্যমন্ত্রীর ?

Ulto Rath Yatra Mishap: কুমারঘাট ইসকনের রথের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ ঘোষণা, ট্যুইটে কী বললেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ?

প্রসেনজিৎ সাহা, ত্রিপুরা: উল্টোরথে (Ulto Rath 2023) মর্মান্তিক মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ ঘোষণা করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী (Tripura CM)।গতকালই দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন  ত্রিপুরার মুখ্যমন্ত্রী। এরপরেই তিনি মৃতের পরিবার এবং আহতদের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করেন তিনি।

ত্রিপুরার মুখ্যমন্ত্রী ট্যুইটে জানিয়েছেন, এই দুর্ঘটনায় সাত জনের মৃত্যু হয়েছে। ১৬ জন আহত হয়েছেন।হাসপাতালে চিকিৎসাধীন আহত ব্যক্তিদের সঙ্গে দেখা করে তাঁদের শারীরিক অবস্থার খবর নেন তিনি। তিনি বলেন,ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। মৃতের পরিবারকে ৪ লক্ষ টাকা এবং আহতদের আড়াই লক্ষ টাকা (৬০ শতাংশের উপরে) এবং যারা আংশিকভাবে (৪০ থেকে ৬০ শতাংশ) আহত হয়েছেন, তাঁদের জন্য ৭৪ হাজার টাকা ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে।

জানা গিয়েছে, কুমারঘাট ব্লক চৌমুহনী পৌঁছতেই আসাম-আগরতলা জাতীয় সড়কে ৩৩ কেভি বিদ্যুৎ পরিবাহী তারের সঙ্গে স্পৃষ্ট হয় লোহার স্ট্রাকচারে তৈরি কুমারঘাট ইসকনের রথ। রথের সংস্পর্শে থাকা বেশ কয়েকজন সঙ্গে সঙ্গেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। গুরুতর আহত ব্যক্তিরা এই মুহূর্তে জেলা হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গিয়েছে।

ত্রিপুরার মুখ্য়মন্ত্রী এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় যারা নিকট এবং প্রিয়জনদের হারিয়েছেন, সেই সকল পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ক্ষতিগ্রস্থ পরিবারগুলির পাশে রাজ্য সরকার থাকবে বলে বার্তা দিয়েছেন তিনি। শেষপর্যন্ত পাওয়া খবরে ইতিমধ্যেই ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী।অপরদিকে এই ঘটনার জন্য কারা দায়ী ? দোষীদের চিহ্নিত করে শাস্তির দাবি জানিয়েছেন বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা।

আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ? 

আরও পড়ুন, সাঁতারে কী কী রোগ থেকে মুক্তি ? কী বলছেন চিকিৎসক ? 

 মূলত ওই রথটি লোহা দিয়ে তৈরি করা হয়েছে। আর এটাই কি কাল হল ? প্রসঙ্গত, যেকোনও লোহার তৈরি সামগ্রী সাধারণত বিদ্যুতের উত্তম পরিবাহক। যা খুব সহজেই বিদ্যুৎ পরিবহণ করে। তার উপর বৃষ্টি হলে, বৃষ্টিতে উপস্থিত থাকা অ্যাসিডিক উপাদান বিদ্যুৎ পরিবহণের ক্ষমতা, পরিবাহককে বাড়িয়ে দিতে সাহায্য করে। আর তা থেকে একটা তড়িতাহিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়। তবে এক্ষেত্রে প্রকৃত কারণ এখনও কিছু রাজ্য সরকারের তরফে জানানো হয়নি। তবে প্রকৃত কী কারণে এত বড় মর্মান্তিক ঘটনা ঘটেছে, তা বিদ্যুৎমন্ত্রীর তলবে পরবর্তীতে উঠে আসবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২৭.৭.২৬): নিটকাণ্ডে দফায়-দফায় উত্তাল সংসদ, দুই কক্ষেই বিরোধীদের বিক্ষোভ
NEET Protest | জেন-জিদে মিলেছে জয়, তবু প্রশ্নফাঁস ঘিরে জারি রাজনৈতিক লড়াই
NEET Protest Chaos in Dharmatala | ধর্মতলা-কাণ্ডে অভিযুক্তদের খালি পায়ে হাঁটিয়ে ঘটনার পুনর্নিমাণ
CJP Protest | কার নির্দেশে চলল ছররা গুলি? পুলিশের ভূমিকায় তপ্ত রাজধানীর রাজনীতি
CJP Protest | ফের আন্দোলনের নামার হুঙ্কার! কোন পথে CJP? কেন এই হুঁশিয়ারি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget