৭টায় বাংলা (১): 'সড়কপথে এলে শুভেন্দুর মৃতদেহ নন্দীগ্রামে যেত', তৃণমূল প্রার্থীর মন্তব্যে বিতর্ক
বিতর্কিত মন্তব্য চোপড়ার তৃণমূল কংগ্রেস প্রার্থী হামিদুল রহমানের। রবিবার শুভেন্দু অধিকারীর সভার পরে তিনি বলেন, 'শুভেন্দু অধিকারী সড়কপথে এলে ওর মৃতদেহ যেত নন্দীগ্রামে। চোপড়ার মানুষই পাঠাত ওর মৃতদেহ।' রবিবার চোপড়ায় জনসভা করেন শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী। 'গায়ে হাত দিয়ে দেখুন, তারপর বুঝবেন কী হয়', পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন বিজেপির জেলা সভাপতি সুরজিত সেন।
ভোট পরবর্তী অশান্তিতে রক্ত ঝরল খড়গপুরে। বিজেপিকে কর্মীকে বেধড়ক মারধর করে মাথা ফাটানোর অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করেছে গেরুয়া শিবির।
চতুর্থ দফার ভোটের পরদিনও বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে কোচবিহার। শীতলকুচিকাণ্ডের রেশ কাটার আগেই ফের দিনহাটায় ভোট পরবর্তী হিংসা চালানোর অভিযোগ উঠল তৃণমূল-বিজেপি দু'পক্ষের বিরুদ্ধে।
নদিয়ার হাঁসখালিতে আক্রান্ত বিজেপির বুথ সভাপতি। এক্ষেত্রেও হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।
প্রচারে বেরিয়ে আক্রান্ত কংগ্রেস প্রার্থী। মানিকচকের কংগ্রেস প্রার্থীর গাড়িতে হামলা। কোনোক্রমে এলাকায় ছাড়েন কংগ্রেস প্রার্থী।





























