এক্সপ্লোর

WB Politics: 'মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুৎসা ভালোভাবে নেয়নি বাংলা', এবার বেসুরো রাজীব বন্দ্যোপাধ্যায়

রাষ্ট্রপতি শাসন নিয়ে দলেরই ভিন্ন সুরে বিস্ফোরক রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee)। তিনি লেখেন, "কথায় কথায় দিল্লি, ৩৫৬ ধারার জুজু দেখালে চলবে না। ৩৫৬ ধারা জারির জুজু দেখালে ভালোভাবে নেবে না বাংলা। বিপুল জনসমর্থন নিয়ে আসা সরকারের সমালোচনা, মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) বিরোধিতা করতে গিয়ে জুজু দেখালে চলবে না।" তিনি ফের লেখেন, "রাজনীতির ঊর্ধ্বে উঠে দুর্যোগ বিধ্বস্ত বাংলার পাশে থাকুন। সবার ইয়াস-করোনায় বিপর্যস্ত বাংলার পাশে থাকা উচিত", বিজেপির অস্বস্তি বাড়িয়ে বিস্ফোরক রাজীব বন্দ্যোপাধ্যায়। "মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) বিরুদ্ধে কুৎসা, উগ্র হিন্দুত্ববাদী প্রচার ভালোভাবে নেয়নি বাংলা। প্রথম থেকেই বিরোধিতা করেছিলাম, কেউ শোনেনি। নিচের তলার কর্মীদের সঙ্গে কারোর কোনও যোগাযোগ নেই", ঘনিষ্ঠ মহলে এমনই মন্তব্য বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়ের। এপ্রসঙ্গে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, "এদের যে কখন কোথাও অক্সিজেন কম পড়ে আর দমবন্ধ লাগে, বোঝা মুশকিল। তিনি যা বলছেন, তার মধ্যে কিছু বাস্তবতা আছে। কিন্তু তাঁর এটি বিলম্বিত বোধোদয়। শুভেন্দু এক কথা বলছেন, রাজীব এক কথা বলছেন। বিজেপির দলবদলুদের মধ্যে সার্কাস চলছে।" অন্যদিকে কাল কলকাতা পুরসভার (KMC) টিকাকরণ বন্ধ। কাল ১৮ থেকে ৪৪ বছর বয়সী সুপার স্প্রেডারদের টিকাকরণ বন্ধ। ভ্যাকসিন না থাকায় বন্ধ টিকাকরণ, জানালেন অতীন ঘোষ। জানা যাচ্ছে, কলকাতার ১৮টি মেগা সেন্টারে কাল বন্ধ থাকবে টিকাকরণ। এদিকে ৩৫ দিন পর রাজ্যে একদিনে করোনায় (Corona) মৃত ১০০-র নিচে। রাজ্যে একদিনে করোনায় ৯৮ জনের মৃত্যু হয়েছে। একদিনে ৫ হাজার ৪২৭ জন করোনা আক্রান্ত। কলকাতার দ্বিগুণ দৈনিক সংক্রমণ উত্তর ২৪ পরগনায় (North 24 Pargana)। উত্তর ২৪ পরগনায় একদিনে আক্রান্ত ১১০৯। ২৭ জনের মৃত্যু হয়েছে। কলকাতায় (Kolkata) একদিনে সংক্রমিত ৫২৮। ২১ জনের মৃত্যু হয়েছে। রাজ্যে সংক্রমণের তুলনায় সুস্থতার হার ৯৭ শতাংশ। 

All Shows

৭টায় বাংলা

Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget