এক্সপ্লোর

SSC Hearing: অব্যাহত OMR জট, প্রশ্নবাণে বিদ্ধ SSC; আগামী বছর ফের শুনানি

Supreme Court: 'আমি জানি না, ডাল মে কুছ কালা হ্যায় ইয়া সবকুছ কালা হ্যায়,' মন্তব্য প্রধান বিচারপতির

কলকাতা: নিয়োগ-দুর্নীতি মামলায় ওএমআর নিয়ে সুপ্রিম কোর্টে ছত্রে ছত্রে প্রশ্নবাণে বিদ্ধ SSC। OMR শিট কবে নষ্ট করে দেওয়া যায় তার কোনও নিয়ম আছে? প্রশ্ন করেন প্রধান বিচারপতি। তাতে রাজ্য জানায় এক বছর পরে নষ্ট করে দেওয়া যায়। 

গত ২২ এপ্রিলে নিয়োগ দুর্নীতি মামলায় রায় ঘোষণা করে কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়া বাতিল ঘোষণা করে। তার ফলে চাকরি যায় ২৫,৭৫৩ জনের। যাঁরা মেয়াদ-উত্তীর্ণ প্যানেলে চাকরি পেয়েছিলেন, যাঁরা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন, তাঁদের বেতন ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার, SSC এবং মধ্যশিক্ষা পর্ষদ। সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয় চাকরিহারাদের একাংশও।

এদিন সুপ্রিম কোর্টের শুনানিতে প্রশ্ন ওঠে OMR Sheet সংরক্ষণ করা নিয়ে। প্রধান বিচারপতি রাজ্য সরকার ও SSC-র কাছে জানতে চান, OMR Sheet কবে নষ্ট করে দেওয়া যায় তার কোনও নিয়ম আছে? রাজ্য সরকারের আইনজীবী জানান, এক বছর। প্রধান বিচারপতি প্রশ্ন করেন, OMR Sheet-এর Mirror Image কি SSC সংরক্ষণ করেছিল? রাজ্য জানায় না।  তখন প্রধান বিচারপতি বলেন, যেটা দেখা যাচ্ছে, SSC NYSA-কে নিযুক্ত করেছিল, সেখান থেকে এটা DATA SCANTECH-এর হাতে যায়। কিন্তু তারাও এটা করেনি। SSC-র কি উচিত ছিল না Mirror Image রেখে দেওয়া? কারণ এক্ষেত্রে আসল নথি হচ্ছে OMR। যদি OMR Sheet-এ কোনও পরিবর্তন হয়ে থাকে তাহলে সেটা সেখান থেকেই দেখা যাবে। যদি OMR Sheet পরে ভর্তি করা হয়ে থাকে বা পরিচয় গোপন করা হয়ে থাকে তাহলে তো সেটা OMR থেকেই দেখা যাবে।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেন, "মূল কথা, আমাদের হাতে আসল OMR নেই, বা এমন কোনও Scanned Copy বা Mirror Image-ও নেই যেটা আমরা দেখতে পারি। বাস্তব চিত্র এটাই যে SSC কোনও MIRROR Image রাখেনি। একমাত্র নথি বলতে যা আছে তাহল, NYSA-কে দেওয়া Data SCANTECH এর Scanned Image। যেখান থেকে দেখা যাচ্ছে যে, SSC-র দেওয়া নম্বর এবং সার্ভারের নম্বর আলাদা আলাদা।'' প্রধান বিচারপতি আরও বলেন, "স্ক্যানিং-এর ক্ষেত্রেও অনিয়ম হয়েছে। Data SCANTECH এই কাজ SSC-র অফিসে করেছে। Scanner-এর Meta Data খতিয়ে দেখতে হবে যে কোনও পরিবর্তন করা হয়েছিল কিনা। এগুলো যদি সত্যি হয় তাহলে বৈধ-অবৈধ আলাদা করার কোনও উপায় নেই। প্রধান বিচারপতি জানতে চান, সমস্ত পরীক্ষার্থীর OMR Sheet সার্ভারে আছে? নাকি কিছু হারিয়ে গেছে?'' SSC-র আইনজীবী তখন বলেন, "SSC মূল্যায়নের বরাত NYSA-কে দিয়েছিল। Data SCANTECH-কে কোনও কাজের বরাত SSC দেয়নি। Data SCANTECH সম্পর্কে SSC কিছুই জানত না। আমরা কখনওই হলফনামা দিয়ে একথা বলিনি যে, আমাদের কাছে Mirror Image আছে। প্রায় ২৬ লক্ষ পরীক্ষার্থী ছিল, SSC নিয়মিত পরীক্ষা নেয়। সমস্ত OMR Sheet সংরক্ষণ করা সম্ভব না।

প্রধান বিচারপতি বলেন, "এখন মূল প্রশ্ন হল, হার্ড ডিস্কে পাওয়া তথ্যের সত্যতা। আমাদের কাছে যে Data Base বা তথ্য উপলব্ধ আছে সেটা কি আসল Data Base? এটাই এখন মূল প্রশ্ন। কারণ, CBI এ সম্পর্কে নির্দিষ্ট অবস্থান গ্রহণ করতে পারেনি। আমি এখন খালি OMR Sheet নিয়ে চিন্তিত, OMR পরিবর্তন করার সম্ভবনা নিয়ে আমি ভাবছি। আপনাদের তরফ থেকে থেকে কিছু Manipulation করা হয়েছে। এখন সেটা পঙ্কজ বনশলের তরফ থেকে করা হয়েছে কিনা খতিয়ে দেখা বাকি আছে। কিন্তু আপনাদের আধিকারিকরা সমস্যায় পড়বেন। তখন মধ্যশিক্ষা পর্ষদের আইনজীবী বলেন, এই নিয়োগের সব থেকে বেশি সমস্যা হলে গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়ে। কারণ এখানেই সবথেকে বেশি অবৈধ নিয়োগ হয়েছে বলে অভিযোগ।''

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Jhargram News: পর্যটক টানতে উদ্যোগ, জঙ্গলমহল জুলজিক্যাল পার্কে আসছে দুই অতিথি

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
Abhishek On Mahua Moitra: বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget