এক্সপ্লোর

Yaas Update : মঙ্গলবার অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে 'ইয়াস', উপকূলে আছড়ে পড়তে পারে বুধবার

শনিবার পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়। আজ সকাল ১১.৩০টায় গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। দিঘা থেকে দক্ষিণ-দক্ষিণ পূর্বে ৬৭০ কিমি দূরে অবস্থান করছে।কাল সকালেই ঘূর্ণিঝড়ে পরিণত হবে ‘ইয়াস’ । ২৫ মে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে ‘ইয়াস’ । বুধবার সকালেই ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূলের কাছে পৌঁছবে ঘূর্ণিঝড়। বুধবার সন্ধেবেলা পশ্চিমবঙ্গ উপকূলে আছড়ে পড়তে পারে ‘ইয়াস’। মঙ্গলবার সন্ধেবেলা ৫০-৬০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া। বুধবার সন্ধেয় ঘূর্ণিঝড়ের গতিবেগ হতে পারে ১৫৫-১৬৫ কিমি। পারাদ্বীপ ও সাগরের মধ্যবর্তী এলাকায় আছড়ে পড়তে পারে ইয়াস । মঙ্গলবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা । ঝাড়গ্রাম, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুরে অতি ভারী বৃষ্টিপাত, হাওড়া, হুগলি, কলকাতাতেও হতে পারে অতি ভারী বৃষ্টি  হতে পারে। ২৪-২৬ মে সমুদ্র উত্তাল থাকবে। ঘূর্ণিঝড় ‘ইয়াস’ সতর্কতায় বাতিল ৪১টি ট্রেন।

পর্যটক শূন্য দিঘা, তাজপুরে মোতায়েন এনডিআরএফ, এসডিআরএফ। উড়ছে ড্রোন, নজর রাখছে কপ্টার। সুন্দরবন, বকখালি, ফ্রেজারগঞ্জে চলছে নজরদারি। বাসিন্দাদের সরানো হচ্ছে নিরাপদ স্থানে। উপকূলবর্তী এলাকায় ইতিমধ্যেই ঘূর্ণিঝড় ‘ইয়াস’-এর প্রস্তুতি তুঙ্গে। জেলায় জেলায় মাইকে প্রচার শুরু করেছে প্রশাসন। অন্যদিকে কলকাতার বিভিন্ন এলাকায় সাধারণ মানুষকে সতর্ক করতে মাইকে প্রচার শুরু কলকাতা পুলিশ। 

ইয়াস আছড়ে পড়ার আগে সতর্ক প্রশাসন। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় যাতে গাছ কাটা যায় তার আগাম ব্যবস্থা নেওয়া হয়েছে। কামারহাটি পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডে সেখানে দুর্বল গাছগুলিকে কাটার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।

ঘূর্ণিঝড় 'ইয়াস' মোকাবিলায় নবান্নের পাশে উপান্ন ভবনে তৈরি হল বিশেষ কন্ট্রোল রুম। সেখানে বসেই দক্ষিণ বঙ্গে সাইক্লোন পরিস্থিতি নজরদারি করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কন্ট্রোল রুমে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত থাকবেন মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব, বিপর্যয় মোকাবিলা দফতরের সচিব। এছাড়াও সব গুরুত্বপূর্ণ দফতরের আধিকারিকরা সেদিন মুখ্যমন্ত্রীর সঙ্গেই উপস্থিত থাকবেন। ইতিমধ্যেই সব জেলার জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে ঘূর্ণিঝড় 'ইয়াস' প্রস্তুতি নিয়ে কথা বলেছেন মুখ্যমন্ত্রী। 

দেরিতে হলেও উচ্চমাধ্যমিক স্তরের পরীক্ষা নেওয়া হোক, এমনটাই চায় সব রাজ্য। রবিবার কেন্দ্রের পরীক্ষা-বৈঠকে রাজ্যগুলির তরফে এই মত জানানো হয়েছে বলে সূত্রের খবর। আগামী দু’দিনের মধ্যে কেন্দ্রকে লিখিতভাবে মতামত জানাতে বলা হয়েছে রাজ্যগুলিকে। সেই মতামতের ভিত্তিতে আগামী ১ জুন চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে কেন্দ্র।

All Shows

আজ বাংলায়

Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন

ভিডিও

Sumit Roy: পরপর দুদিন, গতকালের পর আজ ফের ভবানী ভবনে হাজিরা সুমিত রায়ের
Mamata Banerjee: মৃত তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার পথে বিক্ষোভের মুখে মমতা
Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget