আজ বাংলায়: বাম-কংগ্রেসের সঙ্গে আইএসএফের বৈঠকে কাটল না জট, এখনও সব দাবি মানতে নারাজ কংগ্রেস
পেট্রোপণ্যের ক্রমাগত মূল্যবৃদ্ধির প্রতিবাদে তৃণমূলের মিছিল। রাজ্য জুড়ে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে ঘাসফুল শিবিরের তরফে। বিভিন্ন জেলার পাশাপাশি যাদবপুরে তৃণমূলের বিশাল মিছিলে পা মিলিয়েছেন অগণিত মানুষ। বাম-কংগ্রেসের (Left, Congress) সঙ্গে আইএসএফের (ISF) বৈঠকে কাটল না জট। আসন নিয়ে সব দাবি মানতে নারাজ কংগ্রেস। দক্ষিণবঙ্গের আসন নিয়ে জট কাটলেও উত্তরবঙ্গ নিয়ে জটিলতা রয়ে গেল। আশাকরি সব কিছু মিটে যাবে, দাবি আইএসএফের। আসন সমঝোতা নিয়ে আশাবাদী বাম নেতা মহম্মদ সেলিম ও কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্যও। পূর্ব বর্ধমানের গুশকরায় আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে গ্রেফতার সদ্য বিজেপিতে যোগ দেওয়া নেতার ভাই বাবলু আনসারি। বিজয়ওয়াড়া বিমানবন্দরে অবতরনের সময় বিপত্তি, বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারল বিমান। বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বিমানের। দোহা থেকে আসা এই বিমানের ৬৪ জন যাত্রী সুরক্ষিত রয়েছেন।
































