Ananda Sakal IV: 'ডিসেম্বর মাস বঙ্গ রাজনীতিতে ঐতিহাসিক', ইঙ্গিতপূর্ণ মন্তব্য দিলীপের ও অন্য খবর
"রোজ সকালে শুনতে পাচ্ছি তৃণমূল ছেড়ে কেউ না কেউ চলে যাচ্ছে। ডিসেম্বর মাস পশ্চিমবঙ্গের রাজনীতিতে ঐতিহাসিক মাস হিসেবে লেখা থাকবে," নিউটাউনে মন্তব্য বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। 'যতক্ষণ না ঝান্ডা ধরছেন, বলা যাচ্ছে না,' শুভেন্দুর বিজেপিতে যোগদান প্রসঙ্গে মন্তব্য দিলীপের। চলতি সপ্তাহেই বিজেপিতে যোগ দিতে পারেন তৃণমূলের হেভিওয়েট নেতা শুভেন্দু অধিকারী। সেই পথেই কী হাঁটবেন ব্যারাকপুরের বিদ্রোহী তৃণমূল বিধায়ক শীলভদ্র দত্ত? সূত্রের দাবি, আগামী শনিবার মেদিনীপুরে অমিত শাহের সভামঞ্চে শুভেন্দুর পাশে দেখা যেতে পারে শীলভদ্র দত্তকেও। সেদিনই আনুষ্ঠানিকভাবে তিনি বিজেপিতে যোগ দিতে পারেন। যদিও এই জল্পনা নিয়ে কোনও কথাই বলেননি শীলভদ্র দত্ত নিজে। পাশাপাশি, বোলপুরে মাঠে পড়ে রক্তাক্ত মৃতদেহ। দেহের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন। মঙ্গলবার সন্ধ্যায় এই দৃশ্য দেখে চমকে ওঠেন পথ চলতি মানুষ। মাঠ থেকে মৃতদেহ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বীরভূমের বোলপুরের মোহনপুর এলাকায়।
































