এক্সপ্লোর
বীরভূমের পাইকর থানার নয়াগ্রামে তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষ, আক্রান্ত অঞ্চল সভাপতি
রাস্তা ঢালাইকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষে অঞ্চল সভাপতি সহ ২ জনকে মারধরের অভিযোগ দলীয় সদস্যের বিরুদ্ধে। বীরভূমের পাইকর থানার নয়াগ্রামের ঘটনা। তৃণমূলের অঞ্চল সভাপতি তথা মিত্রপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধানের বাবা জাইতারুল শেখের অভিযোগ, গতকাল রাতে বাড়ি ফেরার সময়, তাঁকে ও তাঁর এক অনুগামীকে মারধর করে তৃণমূল পঞ্চায়েত সদস্য আপেল শেখ। রাস্তা ঢালাইয়ে নিম্ন মানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তুলে মারধর করা হয় বলে অভিযোগ। রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন তৃণমূল নেতা ও তাঁর অনুগামী। তৃণমূল পঞ্চায়েত সদস্য আপেল শেখের পাল্টা অভিযোগ, অঞ্চল সভাপতি লোকজন নিয়ে প্রধানমন্ত্রী আবাস যোজনার উপভোক্তাদের কাছ থেকে কাটমানি চাইতে যান। জনরোষের জেরেই এই ঘটনা ঘটে। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ অস্বীকার জেলা নেতৃত্বের।
All Shows

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion
























