Election Commission : SIR-এ অনিয়মের অভিযোগে সাসপেন্ড ৭ AERO
ABP Ananda LIVE :SIR-এ অনিয়ম, সরাসরি চাকরি থেকেই ৭ AERO সাসপেন্ড। সরাসরি চাকরি থেকেই ৭ AERO-কে সাসপেন্ড করল কমিশন। ১৩ রাজ্যে SIR, এই প্রথম সরাসরি সরকারি আধিকারিক সাসপেন্ড। নথি যাচাইয়ে ক্ষমতার অপব্যবহার, ৪ জেলার ৭ AERO সাসপেন্ড। দঃ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, জলপাইগুড়ি, পঃ মেদিনীপুরের AERO সাসপেন্ড। ক্যানিং পূর্ব, ময়নাগুড়ি, ডেবরা, সামশেরগঞ্জ, ফারাক্কা, সুতি
রাজ্য সরকার ব্যবস্থা না নেওয়ায় নির্বাচন কমিশনের বেনজির পদক্ষেপ ।
যে ৭ আধিকারিককে SIR-এর কাজ থেকে সাসপেন্ড করেছে নির্বাচন কমিশন, তাঁরা হলেন দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং পূর্ব বিধানসভা এলাকার দুই AERO সত্যজিৎ দাস এবং জয়দীপ কুণ্ডু। আছেন জলপাইগুড়ির ময়নাগুড়ির AERO ডালিয়া রায়চৌধুরী, মুর্শিদাবাদের সমশেরগঞ্জের AERO শেফাউর রহমান, মুর্শিদাবাদের ফরাক্কার AERO নীতীশ দাস, মালদার সুতির AERO শেখ মুর্শিদ আলম। আছেন পশ্চিম মেদিনীপুরের ডেবরার AERO দেবাশিস বিশ্বাসও।































