এক্সপ্লোর
প্রজাতন্ত্র দিবসে একটি স্বেচ্ছাসেবী সংস্থার পদযাত্রাকে কেন্দ্র করে ডানকুনিতে তৃণমূল-বিজেপি সংঘর্ষ
ডানকুনিতে তৃণমূল-বিজেপি সংঘর্ষ। প্রজাতন্ত্র দিবসে দিল্লি রোড দিয়ে একটি স্বেচ্ছাসেবী সংস্থার পদযাত্রা যাচ্ছিল। বিজেপির দাবি, তৃণমূল ওই মিছিলের ওপর হামলা চালায়। যদিও অভিযোগ অস্বীকার করে তৃণমূলের দাবি, মিছিল থেকেই তৃণমূলকর্মীদের ওপর হামলা চালানো হয়। এ নিয়ে প্রথমে দু’দলের বচসা ও পরে তা সংঘর্ষের চেহারা নেয়
























