এক্সপ্লোর
ছটপুজো: বহিরাগতরা ভাঙল রবীন্দ্র সরোবরের তালা, ছিঁড়ল কেএমডিএ-র নোটিস, ক্ষুব্ধ প্রাতর্ভ্রমণকারী ও পরিবেশ কর্মীরা
ছটপুজো উপলক্ষে রবীন্দ্র সরোবরের কড়া নিরাপত্তা। সেই নিরাপত্তাকে বুড়ো আঙুল দেখিয়ে সকালে মাদার ডেয়ারি ও ৩ নম্বর গেটের তালা ভাঙে বহিরাগতরা। বিনা বাধায় ছেঁড়া হয় কেএমডিএ-র নোটিস। নিরাপত্তা রক্ষীদের অভিযোগ, প্রথমে লেক গার্ডেন্স স্টেশনের দিকে রবীন্দ্র সরোবরের ৩ নম্বর গেটের তালা ভাঙে বহিরাগতরা। এরপর মাদার ডেয়ারি গেটেরও তালা ভাঙা হয়। অভিযোগ, সেখানে তখন পুলিশ ছিল না, ভিতরে ছিলেন বেসরকারি সংস্থার নিরাপত্তা রক্ষী। তাঁদের সামনে তালা ভাঙার পর কেএমডিএ-র নোটিসও ছিঁড়ে ফেলা হয় বলে অভিযোগ। বহিরাগতরা সরোবরের ভিতরেই পুজো করবেন হুমকি দেয়। প্রতিবাদ করায় এক প্রবীণ প্রাতর্ভ্রমণকারীকে ঘিরে বিক্ষোভও দেখায় তারা।



























