বিয়েবাড়ির জন্য স্কুল ভাড়া দিলেন কাউন্সিলর, স্পোর্টস আয়োজনে দুর্ভোগ, অভিযোগ অস্বীকার তৃণমূল নেতার
গার্ডেনরিচে সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের ক্যাম্পাসে বিয়েবাড়ির প্যান্ডেল। স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনে চূড়ান্ত দুর্ভোগ। স্কুল কর্তৃপক্ষের অভিযোগ, বিয়েবাড়ির প্যান্ডেল থাকায় তৈরি করা যায়নি মঞ্চ। ক্যাম্পাসে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে রান্নার সরঞ্জাম, ডেকরেটার্সের জিনিসপত্র। বন্ধ রয়েছে একটি ক্লাস রুমও। প্রধান শিক্ষিকার অভিযোগ, স্থানীয় তৃণমূল কাউন্সিলরের নির্দেশেই ক্যাম্পাসে বিয়েবাড়ির প্যান্ডেল তৈরি করা হয়েছে। এই নিয়ে স্কুল কর্তৃপক্ষকে কিছু জানানো হয়নি। গন্ডগোল চলাকালীন অসুস্থ হয়ে পড়েন স্কুলের প্রধান শিক্ষিকা। অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল কাউন্সিলর রাম পেয়ারে রাম। তিনি জানিয়েছেন, জমি মালিকের সঙ্গে কথা বলা হয়েছে। স্কুলে ক্রীড়া প্রতিযোগিতা হবে তা জানানো হয়নি। পরে স্কুলের অনুমতি নিয়েই বিয়েবাড়ির জন্য ভাড়া দেওয়া হয়।


























