এক্সপ্লোর
Reporter Stories: চাকদায় বিজেপি করার অপরাধে বাবা-ছেলেকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
নদিয়ার চাকদার কুগাছি ঘোষ পাড়া এলাকায় আক্রান্ত বাবা--ছেলে। বিজেপি করায় মারধর, কোপানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি কর্মী রবীন্দ্রনাথ ঘোষের দাবি, শুক্রবার তাঁর ছেলে সুদীপের দুধের গাড়ির সঙ্গে গ্যাস সিলিন্ডার বোঝাই একটি গাড়ির ধাক্কা লাগে। এনিয়ে বিজেপি কর্মীর ছেলের সঙ্গে তৃণমূল কর্মী সৌরভ মণ্ডলের বচসা, হাতাহাতি হয়। অভিযোগ, এরপর সৌরভের বাড়িতে গেলে, তৃণমূল কর্মীরা বাবা-ছেলের উপর ধারাল অস্ত্র নিয়ে হামলা চালায়। গুরুতর জখম হন বিজেপি কর্মী ও তাঁর ছেলে। আক্রান্ত বিজেপি কর্মীর দাবি, লোকসভা নির্বাচনে বিজেপির হয়ে গ্রামে কাজ করায়, তৃণমূলের আক্রোশ তৈরি হওয়ার কারণেই তাঁদের উপর হামলা। ঘটনায় রাজনৈতিক যোগ অস্বীকার তৃণমূলের। চাকদা থানায় তৃণমূল কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত
All Shows

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion
























