এক্সপ্লোর
Manish Shukla's Murder Update: খুনের তদন্তভার গেল সিআইডি-র হাতে, ঘটনাস্থলে আধিকারিকরা
বিজেপি নেতা মণীশ শুক্লের খুনের তদন্তভার গেল সিআইডি-র হাতে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন সিআইডি-র আধিকারিকরা। খতিয়ে দেখছেন ঘটনাস্থান। ঘটনাস্থানের ভিডিওগ্রাফি করছেন আধিকারিকরা। পাশাপাশি, মণীশ শুক্ল খুনের প্রতিবাদে উত্তপ্ত টিটাগড়। বিটি রোড অবরোধ করা হয়। টিটাগড়ে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের বচসা। তার জেরে ধ্বস্তাধস্তি। পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠিচার্জ করে। পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি বলে অভিযোগ। পাল্টা পুলিশের তরফে কাঁদানে গ্যাস ছোড়া হয়। বিজেপির দলীয় কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠছে পুলিশের বিরুদ্ধে। এলাকায় মোতায়েন বিশাল পুলিশবাহিনী।
All Shows
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
বিজ্ঞান
জেলার


























