এক্সপ্লোর

SeraBangali 2024:বিশ্বজুড়ে অধিকাংশ পুরুষই লড়ছেন নারীর অধিকারের জন্য:সেরা বাঙালি নন্দিনী ভট্টাচার্য

ABP Ananda Live: 'আমাদের এই আন্দোলন অনেক সম্মানিত হল, এগিয়ে গেল, আরও দায়িত্ব বাড়ল', সেরা বাঙালি ২০২৪- এ সম্মানিত হয়ে বললেন নন্দিনী ভট্টাচার্য। পুরুষাধিকারের জন্য তাঁর লড়াই নিরন্তর। ২০১৭ থেকে পুরুষের অধিকার নিয়ে কাজ শুরু করেন। ২০১৮-র শেষ দিকে গড়ে ওঠে অল বেঙ্গল মেনস ফোরাম। শুধু চলতি বছরেই যেখানে জমা পড়েছে সাড়ে ৭০০-র বেশি অভিযোগ। স্রোতের বিপরীতে হেঁটে মানসিক ভাবে বিপর্যস্ত পুরুষদের পাশে দাঁড়িয়ে তিনি গড়ে তুলেছেন তাঁর স্বতন্ত্র পরিচয়। নন্দিনী ভট্টাচার্য, পুরুষাধিকার কর্মী, সেরা বাঙালি সম্মানে ভূষিত।

বছর ঘোরে, ক্যালেন্ডারের পাতা উল্টে এগিয়ে চলে সময়। বদলায় না ব্যতিক্রমী বাঙালিদের সম্মানিত করার এবিপি আনন্দের পরম্পরা। চলচ্চিত্র, বিনোদন, ক্রীড়াক্ষেত্র থেকে শুরু করে সমাজের বিভিন্ন ক্ষেত্রে নিজস্ব প্রতিভার স্বাক্ষর রেখেছেন যারা, যারা গেয়েছেন জীবনের জয়গান, অপরের কাছে হয়ে উঠেছেন অনুপ্রেরণার আধার তেমন ২০ জনকেই প্রতিবারের মতো আরও একবার সম্মানিত করল এবিপি আনন্দ। এবিপি আনন্দের মঞ্চে এবার নারীদের জয়জয়কার, কারণ এবার পুরস্কার প্রাপকদের ২০ জনই মহিলা।   অভিনয়ে সেরা বাঙালি পেলেন অনসূয়া সেনগুপ্ত, ফ্যাশন ডিজাইনার প্রিয়াঙ্কা মল্লিক ও সিনেমাটোগ্রাফার মধুরা পালিতকেও জানানো হল সম্মান। যে আর জি কর কাণ্ডের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছিল গোটা দেশ, প্রতিবাদীদের সম্মান জানাতে ভোলেনি এবিপি আনন্দ। আর জি কর কাণ্ডের প্রতিবাদী চিকিৎসক অনিন্দিতা ঝা ও শিক্ষিকা মোনালিসা মাইতিকে সম্মান জানাল এবিপি আনন্দ। সমাজ চেতনায় সেরা বাঙালি পুরস্কার পেলেন পরিবেশবিদ সুমিতা বন্দ্যোপাধ্যায় ও পুরুষ অধিকার ও লিঙ্গবৈষম্য দূর করা নিয়ে আন্দোলন করা নন্দিনী ভট্টাচার্য। পরিবহণ  ব্যবস্থায় পুরস্কৃত হলেন পাইলট, কমান্ডার শতভিষা বন্দ্যোপাধ্যায় ও ক্যাব চালক দীপ্তা ঘোষ। জন্ম-মৃত্যু-বিবাহ - এই বিষয়ে সম্মান জানানো হল টুম্পা দাস ও নন্দিনী ভৌমিককে। ক্রীড়াক্ষেত্রে সম্মানিত হলেন সাঁতারু সায়নী দাস, সুস্মিতা দেবনাথ ও অঙ্কিতা ভকত। ব্যবসাক্ষেত্রে দুই নারীকে সেরা বাঙালি পুরস্কার দিয়ে কুর্নিশ জানাল এবিপি আনন্দ। সন্ধ্যা সাহা ও রচিতা দে-কে সম্মান জানাল এবিপি আনন্দ। বিজ্ঞান ও শিক্ষায় সেরা বাঙালি হলেন শান্তা দত্ত, তনুশ্রী সাহা দাশগুপ্ত ও সংঘমিত্রা বন্দ্যোপাধ্যায়। মেয়েদের রাত দখলের প্রতিবাদের প্রথম ডাক দিয়েছিলেন যিনি, সেই রিমঝিম সিনহাকেই এবার দেওয়া হল 'সেরা বাঙালি' পুরস্কার।

All Shows

সেরা বাঙালি

Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Income Tax Return: শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
Weather Update: ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
Sonam Wangchuk: পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়

ভিডিও

Abhishek Banerjee:
BJP Government: আচমকা আর জি কর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় | RG Kar News
Abhishek Banerjee:
Blood Bank Scam: অন্ধকারে সরকার, কোটি কোটি টাকায় রক্ত-প্লাজমা পাচার!
Agnimitra Paul: এবার রাজীব বন্দ্যোপাধ্যায়কে 'সুযোগসন্ধানী' কটাক্ষ অগ্নিমিত্রার | Rajib Banerjee

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Income Tax Return: শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
Weather Update: ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
Sonam Wangchuk: পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
West Bengal Weather Update: তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?
তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?
Embed widget