এক্সপ্লোর

Sera Bangali 2024: 'অনেকেই বলেছিল তোর দ্বারা হবে না, ছেড়ে দে', বললেন সেরা বাঙালি সুস্মিতা দেবনাথ

ABP Ananda Live: 'অনেকেই বলেছিল তোর দ্বারা হবে না, ছেড়ে দে', বললেন সেরা বাঙালি সুস্মিতা দেবনাথ। তিনি নিজেকে ভাঙতে, গড়তে জানেন ঢেউয়ের মতো। সম্প্রতি দুবাইয়ের মাটিতে দেশের মুখ উজ্জ্বল করেছে বঙ্গতনয়া সুস্মিতা দেবনাথ। এশিয়ান যোগাসন স্পোর্টস কাপে স্বর্ণপদকের হ্যাটট্রিক করেছেন। কিন্তু লড়াইটা মোটেই সহীহ ছিল না সুস্মিতার। মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা সুস্মিতার স্বপ্নপূরণের মূল বাধা হয়ে দাঁড়িয়েছিল অর্থবল। মাঠের লড়াই তো ছিলই, সেই সঙ্গে মাঠের বাইরেও লড়ে যেতে হল সুস্মিতাকে। মাকে কথা দিয়েছিলেন তিনি - দুবাই থেকে খালি হাতে ফিরবেন না। না, এখানেই থেমে থাকেননি সুস্মিতা। তিনি তো সোনার মেয়ে, সোনার মেয়েরা তো থামতে জানেন না। তাই শ্রীলঙ্কার মাটিতে তিনি যেসব স্বর্ণপদক জিতেছিলেন সবকিছুই নির্দ্বিধায় তুলে দিয়েছেন আর জি করে নিহত চিকিৎসকের পরিবারের হাতে।

একনজরে এবারের সেরা বাঙালি   

বছর ঘোরে, ক্যালেন্ডারের পাতা উল্টে এগিয়ে চলে সময়। বদলায় না ব্যতিক্রমী বাঙালিদের সম্মানিত করার এবিপি আনন্দের পরম্পরা। চলচ্চিত্র, বিনোদন, ক্রীড়াক্ষেত্র থেকে শুরু করে সমাজের বিভিন্ন ক্ষেত্রে নিজস্ব প্রতিভার স্বাক্ষর রেখেছেন যারা, যারা গেয়েছেন জীবনের জয়গান, অপরের কাছে হয়ে উঠেছেন অনুপ্রেরণার আধার তেমন ২০ জনকেই প্রতিবারের মতো আরও একবার সম্মানিত করল এবিপি আনন্দ। এবিপি আনন্দের মঞ্চে এবার নারীদের জয়জয়কার, কারণ এবার পুরস্কার প্রাপকদের ২০ জনই মহিলা।   অভিনয়ে সেরা বাঙালি পেলেন অনসূয়া সেনগুপ্ত, ফ্যাশন ডিজাইনার প্রিয়াঙ্কা মল্লিক ও সিনেমাটোগ্রাফার মধুরা পালিতকেও জানানো হল সম্মান। যে আর জি কর কাণ্ডের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছিল গোটা দেশ, প্রতিবাদীদের সম্মান জানাতে ভোলেনি এবিপি আনন্দ। আর জি কর কাণ্ডের প্রতিবাদী চিকিৎসক অনিন্দিতা ঝা ও শিক্ষিকা মোনালিসা মাইতিকে সম্মান জানাল এবিপি আনন্দ। সমাজ চেতনায় সেরা বাঙালি পুরস্কার পেলেন পরিবেশবিদ সুমিতা বন্দ্যোপাধ্যায় ও পুরুষ অধিকার ও লিঙ্গবৈষম্য দূর করা নিয়ে আন্দোলন করা নন্দিনী ভট্টাচার্য। পরিবহণ  ব্যবস্থায় পুরস্কৃত হলেন পাইলট, কমান্ডার শতভিষা বন্দ্যোপাধ্যায় ও ক্যাব চালক দীপ্তা ঘোষ। জন্ম-মৃত্যু-বিবাহ - এই বিষয়ে সম্মান জানানো হল টুম্পা দাস ও নন্দিনী ভৌমিককে। ক্রীড়াক্ষেত্রে সম্মানিত হলেন সাঁতারু সায়নী দাস, সুস্মিতা দেবনাথ ও অঙ্কিতা ভকত। ব্যবসাক্ষেত্রে দুই নারীকে সেরা বাঙালি পুরস্কার দিয়ে কুর্নিশ জানাল এবিপি আনন্দ। সন্ধ্যা সাহা ও রচিতা দে-কে সম্মান জানাল এবিপি আনন্দ। বিজ্ঞান ও শিক্ষায় সেরা বাঙালি হলেন শান্তা দত্ত, তনুশ্রী সাহা দাশগুপ্ত ও সংঘমিত্রা বন্দ্যোপাধ্যায়। মেয়েদের রাত দখলের প্রতিবাদের প্রথম ডাক দিয়েছিলেন যিনি, সেই রিমঝিম সিনহাকেই এবার দেওয়া হল 'সেরা বাঙালি' পুরস্কার।   

All Shows

সেরা বাঙালি

Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার

ভিডিও

Birbhum News: দুটি আলমারিতে থরে থরে সাজানো টাকা, সোনার বাট, সোনার বিস্কুট, কি নেই? এই ধনকুবের কে?
Birbhum News : বীরভূমে টাকার পাহাড়! কোথা থেকে এল এই বিপুল সম্পত্তি? নেপথ্যে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব?
Abhishek Banerjee: কোথায় অভিষেকের PA ? উধাও রহস্যের মধ্যেই আরেক মামলায় নোটিস পুলিশের
Suvendu Adhikari: গুরু পূর্ণিমা উপলক্ষে বেলুড় মঠে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Birhbum News: বীরভূমের মহম্মদ বাজারের পাথর ব্যবসায়ী আত্মীয়ের বাড়িতে মিলল যকের ধন!

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget