এক্সপ্লোর
পতাকা লাগানোকে কেন্দ্র করে দাঁতনে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, আহত বহু
পতাকা লাগানোকে কেন্দ্র করে পশ্চিম মেদিনীপুরের দাঁতনের মোহনপুরে তৃণমূল-বিজেপি সংঘর্ষ। দুই মহিলা সহ আহত উভয়পক্ষের বেশ কয়েকজন। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ গেরুয়া শিবিরের। অভিযোগ অস্বীকার তৃণমূলের। গ্রামে পুলিশ পিকেট।


























