এক্সপ্লোর

পরিযায়ী শ্রমিকদের দুর্দশা দেখুন, ওদের ৬ মাস ধরে ৭৫০০ টাকা দিন, কেন্দ্রের কাছে দাবি সনিয়ার

পরিযায়ী শ্রমিকদের বেহাল দশা দেখতে পাচ্ছে সারা দেশ, দেখছে না, শুনছে না কেন্দ্র, তোপ কংগ্রেস সভানেত্রীর

নয়াদিল্লি: কেন্দ্রের বিরুদ্ধে পরিযায়ী শ্রমিকদের দুর্দশার কথা না শোনার অভিযোগ তুলে কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী দাবি করলেন, প্রত্যেক দুঃস্থ পরিবারকে আগামী ছ'মাস ধরে ৭৫০০ টাকা দেওয়া উচিত সরকারের।

দেশের গরিব, পরিযায়ী, ছোট ব্যবসায়ী ও মধ্যবিত্ত শ্রেণিদের হয়ে আওয়াজ তুলতে "স্কিপ আপ" প্রচার শুরু করেছে কংগ্রেস। তারই অঙ্গ হিসেবে সনিয়া বলেন, করোনাভাইরাসের সংক্রমণের ছড়িয়ে পড়া রুখতে গত দুমাসের লকডাউনে দেশ অর্থনৈতিক সঙ্কটের মতো সমস্যার সামনে এসে দাঁড়িয়েছে।

তিনি যোগ করেন, স্বাধীনতার পর এই প্রথমবার, মানুষ পরিযায়ী শ্রমিকদের দুর্দশা প্রত্যক্ষ করেছে। খালি পায়ে হাজার হাজার মাইল হেঁটে বাড়ি ফিরছেন তাঁরা। তাঁদের দুর্দশা সারা দেশ দেখতে পাচ্ছে সকলের কানে পৌঁছচ্ছে, কিন্তু, সরকার দেখতে-শুনতে পাচ্ছে না। সনিয়া জানান, দেশে কোটি কোটি চাকরি ছাঁটাই হয়েছে। বহু কারখানা বন্ধ হয়ে পড়েছে। কৃষকরা শস্য বেচতে সমস্যার সম্মুখীন হচ্ছেন, কিন্তু সরকার তা বুঝতে পারছে না।

রায় বরেলির সাংসদ সনিয়া বলেন, সেই প্রথম দিন থেকেই কংগ্রেসের সকল নেতা, অর্থনীতিবিদ এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা সরকারকে আর্জি জানিয়েছিল, মানুষের ক্ষতে প্রলেপ দিতে। কিন্তু, সরকার মানুষকে বুঝতে বা সাহায্য করতে চাইছে না। তাই জন্য, কংগ্রেস সিদ্ধান্ত নিয়েছে মানুষের হয়ে আওয়াজ তোলার। আমরা সরকারকে অনুরোধ করছি দুঃস্থকে সাহায্য করতে এবং প্রত্যেক পরিবারকে আগামী ৬ মাস ধরে ৭,৫০০ টাকা করে দিতে। একইসঙ্গে, অবিলম্বে এককালীন ১০ হাজার টাকা তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করুন।

এর পাশাপাশি, আটকে পড়া পরিযায়ী শ্রমিকরা যাতে নিখরচায় ও নিরাপদে নিজেদের বাড়ি ফিরতে পারেন, তার ব্যবস্থা করতেও সরকারকে অনুরোধ করেন সনিয়া। একইভাবে, পরিযায়ী শ্রমিকদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়ারও আর্জি করেন। সনিয়ার মতে, এমজিএনরেগায় কর্মদিবস বাড়িয়ে ২০০ দিন করারও আহ্বান জানান তিনি। বলেন, এই কঠিন পরিস্থিতিতে সরকারের উচিত ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের সাহায্য করা যাতে কয়েক কোটি চাকরি বেঁচে যায়।

সেরা শিরোনাম

Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget