এক্সপ্লোর
বাঘাযতীন উড়ালপুল সংস্কারের সিদ্ধান্ত, গতকাল রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত যান চলাচল বন্ধ
উল্টোডাঙার পর এবার বাঘাযতীন উড়ালপুল সংস্কারের সিদ্ধান্ত। গতকাল রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত যান চলাচল বন্ধ রেখে বাঘাযতীন উড়ালপুলের একাংশের স্বাস্থ্য ও ভার বহনের ক্ষমতা পরীক্ষা করা হয়। উপস্থিত ছিলেন কেএমডিএ-এর ব্রিজ মনিটরিং কমিটির সদস্যরা, ট্রাফিক পুলিশের কর্তারা ও পাটুলি থানার পুলিশ আধিকারিকরা। কেএমডিএ সূত্রে খবর, বাঘাযতীন উড়ালপুলের বেশ কয়েকটি জায়গায় ফাটল ধরেছে। প্রয়োজন দ্রুত মেরামতির। ইতিমধ্যেই উড়ালপুলের নীচ দিয়ে যাতায়াত বন্ধ করে দিয়েছে পুলিশ। উঠে যেতে বলা হয়েছে উড়ালপুলের নীচের অস্থায়ী দোকানদারদের। যান চলাচল নিয়ন্ত্রণ করে উড়ালপুল সংস্কারের কাজ সম্ভব বলে জানিয়েছে কেএমডিএ

আরও পড়ুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion